somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাকে স্যার ডাকিতে বাধ্য থাকিবেন

১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বায়জিদ জামান হোটেলের ছেলেটি বললো, 'স্যার কি খাবেন? সাদা ভাত, মাছ, সবজি, বিরিয়ানী, বিফ, মাটন, চিকেন.....!'
.
ছেলেটি গুণে গুণে নয় বার স্যার ডাকলো
.
মাঝে মাঝে স্যার ডাক শুনতে ইচ্ছে করলে আমি হয়তো জুতোর শো রুমে নয়তো ভালো রেস্টুরেন্টে ঘুরে আসি!
.
খাওয়া শেষে দশ টাকা বকশিশ দিয়ে বললাম এক টাকা ফেরত দিতে! সে তো হা করে তাকিয়ে আছে!
.
হোটেল বয় হয়তো এমন ঘটনার সাথে পূর্বে পরিচিত হয়নি!
.
আমার অভিজ্ঞতা আছে! চট্টগ্রাম এক্সপোর্ট প্রসেসিং জোনের সামনে এক ভিক্ষুককে একবার দুই টাকা দিয়েছি সে এক টাকা ফেরত দিয়েছে!
.
পরে জানলাম ভিক্ষুকটি এক টাকার বেশী ভিক্ষা নেয় না!
.
চট্টগ্রাম অভয়মিত্র ঘাট যেটা নেভাল টু নামে পরিচিত সেখানে এমন আরেকটি উল্টো অভিজ্ঞতা হয়েছিলো!
.
এক ভিখারিনীকে পাঁচ টাকা দিলাম সে ফেরত দিয়ে বললো দশ টাকা ছাড়া সে ভিক্ষা নেয় না!
.
ভাব এমন পাঁচ টাকা আমাকে ভিক্ষা দিয়ে সে রাণীর হালে চলে গেলো!
.
ঐ যে হোটেলের কথা বললাম,
.
নয় টাকা বকশিশ দিয়ে এক টাকা ফেরত দিতে বলাতে সে বললো, স্যার এক টাকা ভাংতি নাই!
.
যাক দশবার হয়েছে! বললাম দশ টাকায় রেখে দাও! আমার হিসেব আমি বুঝিয়া পেয়েছি!
.
মূল কথা আমার দশ বার স্যার ডাক শুনতে হবে!
.
আমাদের সমাজে আমার মতো অনেকে আছে যারা স্যার ডাক শুনতে বদ্ধপরিকর!
.
দরকার হলে মাথায় অস্ত্র ঠেকিয়ে বলবে, স্যার ডাকবি কি না বল?
.
কিছুদিন আগে বরিশাল শেবাচিম হাসপাতালে ২য় শ্রেনীর কর্মচারী ব্রাদার ইলিয়াসকে আহত রোগীর স্বজনরা স্যার না ডাকায় রোগীর স্বজনদের লাঞ্চিত করা হয়েছিলো!
.
কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিছুদিন আগে চলচিত্র নির্মাতা এবং নাট্যকার মাহমুদ দিদারকে স্যার না ডাকায় দশ হাজার টাকা জরিমানা করেছিলো!
.
স্যার না ডাকার কারণে কত জন কত কিছু করে তার ইয়ত্তা নেই!
.
কিন্তু যাদের হৃদয় থেকে স্যার ডাকা হয় তাদের অনুভূতিগুলো কেমন আসেন দুটি উদাহরণ টেনে আনি
.
বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আবু সায়ীদ স্যার একবার ইয়ার্কি করে বলেছিলেন, ভাগ্যিস বাবা মারা গেছে বেঁচে থাকলে তিনিও আমাকে স্যার ডাকা শুরু করতেন! সুতরাং আমাকে স্যার না ডাকলেও চলবে
.
একদিন জনপ্রিয় লেখক সমরেশ মজুমদারকে এক মেয়ে ফোন করে বললো, 'স্যার আমি আলিপুরদুয়ারের মেয়ে, কলকাতা কলেজে পড়ি! আপনার সব বই পড়েছি.......!'
.
সমরেশ মজুমদার উত্তর দিলেন, 'প্রথমত আমাকে স্যার ডাকবেন না দরকার হলে কাকা জ্যাঠা যা ইচ্ছে ডাকতে পারেন!'
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:১৯
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=পাপের ওজন কমিয়ে ভারী করো নেকির পাল্লা, ও রব=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৫০


বহু পাপে জীবন হয়ে গেল আধেক পার,
জেনেও না জানার ভান ছিল,
মোহ আঁকড়ে ধরে রেখেছি, ধরার সুখে যে আচ্ছন্ন!
পাপ জেনেও পাপ সমুদ্দুরে কেটেছি হরদম সাঁতার!

চোখের পাপ, হাতের পাপ, আহা ঠোঁটেরও যে... ...বাকিটুকু পড়ুন

জুলাই/ঝুলাই

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৯



আমরাই মারবো,লাশ করবো গুম,
আমরাই জানাবো শোক!

আমরাই বলবো , গলা ফাটা চিৎকারে-
ওরা ছিলো আমাদেরই লোক॥

আমরাই বাঁধাবো দু’তরফা দাঙ্গা,
... ...বাকিটুকু পড়ুন

সবিই জানে চিলে

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৯


কি খেলা খেলছি মুই
নাকে সরিষার তেলদিয়ে
তবুও চোখে ঘুম আসে না
সারা রাত ধরে খাচ্ছি খই
কি খেলা খেলছি মুই!
আনন্দটা পেট ব্যথার মতো না
যেখানে খেয়ে যায়, বাঘ পানি-
কুমিরটা ও অপেক্ষায় থাকে
জলে জলহস্তী... ...বাকিটুকু পড়ুন

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

×