somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিসিএস ফেইল

১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শালার একটা পিয়নের পদে চাকরিতে আবেদন করতে হলেও এখন অষ্টম শ্রেণি কিংবা এসএসসি পাশ লাগে সেখানে প্রধানমন্ত্রী/ বিরোধিদলনেত্রী/মন্ত্রী/রাষ্ট্রপতি হওয়ার জন্য কোন যোগ্যতা বাধ্যতামূলক নয়!
.
নবম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিতদের মধ্যে অন্তত ৭ শতাংশ প্রার্থী ছিলেন যাদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি ও তার কম এবং মাত্র সাতজন প্রার্থী ছিলেন যারা পিএইচডি করেছিলেন!
.
সালাহ উদ্দীন কাদের চৌধুরী যদিও শিক্ষাগত যোগ্যতার স্থানে লিখেছিলেন 'নাই' :p
.
অন্যদের কথা কি বলবো আমার সন্দ্বীপের প্রাক্তন এক এমপি সংসদে গিয়ে বলেছিলেন, মাননীয় হাসপাতাল আমার একটা স্পিকার চাই! স্পিকার সতর্ক করার পরও আরো জোরে বলেছিলেন, মাননীয় হাসপাতাল আমার একটা স্পিকার চাই!
.
স্পিকার কি উত্তর করেছিলো জানি না তবে স্পিকারের জায়গায় আমি হলে উত্তর করতাম, মাননীয় স্পিকারকে চাওয়া লাগবে না সে চাওয়ার আগেই আপনার সামনে হাজির!
.
তো এক গণতান্ত্রিক পরিবারে পরিবার পরিকল্পনা আপা গিয়ে জিজ্ঞেস করলো আপনাদের সাতটা সন্তান! দুটি কেনো নয়! আপনাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে আমার সংশয় হয়!
.
সাত সন্তানের বাবাকে জিজ্ঞেস করলো আপনার শিক্ষাগত যোগ্যতা কি? সে বললো, 'এফ.এস.সি'
.
এবার মাকে ডেকে জিজ্ঞেস করলো, আপনার? মা বললো, 'এম.এস.সি'
.
তাদের বড় ছেলেকে ডেকে জিজ্ঞেস করলো আপনি? সে বললো, 'বি.এস.সি'
.
পরিকল্পনা আফা এবার চোখ বড় বড় করে বললেন, এতো সুন্দর শিক্ষিত পরিবার হয়ে আপনারা পরিবার পরিকল্পনা সম্বন্ধে একবারও ভাবলেন না!
.
তখন তাদের আরেক ছেলে বলে উঠলো,
.
F.S.C মানে Father of seven children
,
M.S.C মানে Mother of seven children
,
B.S.C মানে Brother of seven children
.
সবকিছু নিয়ে কৌতুক করা ঠিক না! আসলে নামের পাশে ডিগ্রী থাকলে কেউ শিক্ষিত হয়ে যায় না! স্বশিক্ষিত বলে একটা শব্দ আছে!
.
এই কথাটা আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুল পড়ুয়া চান্দুকে বুঝাচ্ছিলাম!
.
স্বশিক্ষিত বলে একটা কথা আছে! নিজে নিজে শিক্ষিত! ওদের কোন ফাস্ট ক্লাস লাগে না!
.
সেটা শুনে সে আমাকে উল্টো প্রশ্ন করলো,
'তাহলে স্বশিক্ষিতরা বিসিএসে অংশ গ্রহণ করতে পারে না কেনো!'
.
আরও একটি প্রশ্ন থেকে যায়,
'তিনটা থার্ড ক্লাশ কিংবা বার বার ফেইল করা ছাত্রটিও তো স্বশিক্ষিত হতে পারে!'
.
স্বশিক্ষিতদের কি দেশের আমলা হওয়ার যোগ্যতা নেই!
.
যাদের আমলা হওয়ার যোগ্যতা নেই তারা কিভাবে এমপি মন্ত্রী হবেন!
.
চান্দু কথাগুলো ভাবতে ভাবতে আমার ব্রেনে 'আমলাতান্ত্রিক জটিলতা' লেগে গেছে! তাই তো আমি পয়ত্রিশতম বিসিএস ফেইল!
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৫৬
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রামের জ্ঞানতাপস আচার্য যোগেশ চন্দ্র সিংহ

লিখেছেন জুয়েল তাজিম, ০৭ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫২

সাধনপুরের সন্তান আচার্য যোগেশ চন্দ্র সিংহ যিনি নিজের আলোয় আলোকিত করেছিলেন চট্টগ্রামের শিক্ষা-জগৎ।

কোনো কোনো মানুষের জন্মদিন ইতিহাসের ক্যালেন্ডারে একটি সাধারণ তারিখ হয়ে থাকে। আবার কোনো কোনো মানুষের জন্ম একটি জনপদের... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ১০৩

লিখেছেন রাজীব নুর, ০৭ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮



দুইজন বয়স্ক মানুষ আমাদের বাসায় আসেন।
তারা গ্রামে থাকেন। ঢাকা এলে আমাদের বাসায় উঠেন। ঢাকা তারা আসেন চিকিৎসা করাতে। ৫/৭ দিন থাকেন। চিকিৎসা শেষে চলে যান। আমাদের... ...বাকিটুকু পড়ুন

এআই বিবেচনায় সামুর সেরা ব্লগারগণ

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৪১




সামহোয়্যার ইন ব্লগের উল্লেখযোগ্য ২০ ব্লগার
ক্রম ব্লগার যে কারণে উল্লেখযোগ্য
১ রাজীব নূর দীর্ঘ ১৬+ বছর সক্রিয়তা, বিপুল পোস্ট ও মন্তব্য, জীবনঘনিষ্ঠ লেখা
২ চাঁদগাজী/সোনাগাজী রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষণ,... ...বাকিটুকু পড়ুন

কেন যে এসব লাল বদর/বাঙ্গালী পাকিস্তানি (বুদ্ধিবৃত্তিক ভাবে বিকলাঙ্গ) আমাদের সাথে লাগতে আসে?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৪৯



১//@দেশ প্রেমিক বাঙালীঃ

তোমাদের মতো জামায়াতি লাল বদরদের/পাকিস্তানি শারমেয়দের/বরাহ শাবকদের.....

এক বছর রাখতে হবে বেলুচিস্তানে। তাহলে তাদের শৈশব থেকে ধোলাই হওয়া মগজ reset হলে হতেও পারে। reset হলে তারা... ...বাকিটুকু পড়ুন

=নীলাম্বরী সেজে আছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৩৮



এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।

নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।

হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

×