somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বেঁচে থাক্ সুখে থাকুক প্রিয়জন!

০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্বাস্থ্য অধিদফতরের মতে পৃথিবীতে প্রতি বছর ৭০ লক্ষ মানুষ ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যায় সে হিসেবে আজকের দিনে মারা গেছে প্রায় ২০ হাজার ক্যান্সার আক্রান্ত মানুষ!
.
আমি যখন কেডিএস এক্সেসোরিজ অফিস থেকে এসে রাতের খাবার খেয়ে লেখাটি লিখতে বসেছি আজ রাতে এফএও'র তথ্য মতে পৃথিবীর ৭০০ কোটি মানুষের মধ্যে ৮০ কোটি মানুষ না খেয়ে রাতটি কাটিয়ে দিবে যা মোট জনসংখ্যার ১১ শতাংশ!
.
ইন্টারন্যাশনাল এ্যাসোসিয়েশন ফর সুইসাইড প্রিভেনশনের মতে বিশ্বে প্রতিদিন গড়ে ৩০০০ মানুষ আত্মহত্যা করে!
.
রোগ শোক থেকে শুরু করে দুঃখ যন্ত্রণা যুদ্ধ ক্লেশ স্বাভাবিক অস্বাভাবিকভাবে লক্ষ লক্ষ মানুষ মারা যায় প্রতিটা দিন!
.
বিসিএস ক্যাডার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি থেকে শুরু করে কুলি কামার মেথর কিংবা সন্ত্রাসী সব ক্যাটাগরির মানুষ এই লিষ্টে থাকে!
.
ওয়ার্ল্ড বার্থ এন্ড ডেথ রেটের তথ্য মতে পৃথিবীতে প্রতিদিন প্রায় ১ লক্ষ ৫১ হাজার ২০০ মানুষ মারা যায়!
.
এই মুহূর্তে যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শোভাকলোণীর একটি নির্জন কুটিরে বসে আমি যখন লেখাটি লিখছি তখন ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফুজিস'র মতে প্রতিদিনকার মতে আজও চল্লিশ হাজার মানুষ বাস্তুহারা হয়েছে!
.
এভাবে প্রতিদিন হাজার লক্ষ সর্বহারাদের ভীড়ে,
.
একটি প্রেমিকা হারানোর ব্যথা কোন ঘটনা হতে পারে না!
.
একটি গালি খাওয়া কোন ঘটনা হতে পারে না!
.
একটি দামী ফোন কিনতে না পারা কোন ঘটনা হতে পারে না!
.
নিজস্ব প্রাইভেট কার থেকে শুরু করে বিপিএলে টিকেট কিংবা এক্সামে এ+ না পাওয়া কোন ঘটনা হতে পারে না!
.
বেঁচে আছি কেবল এটি সবচেয়ে বড় ঘটনা! এরচেয়ে বড় কোন ঘটনা থাকতে পারে না!
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুল থেকে ২০০৫ সালে এসএসসিতে জিপিএ ৪.২৫ পাওয়া বন্ধু রফিক যে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে বুঝেছিলো জীবনে বেঁচে থাকা সবচেয়ে বড় ঘটনা!
.
শাহী কলোণীর ক্ষুদ্র কুটির মৃত্যুর কিছু দিন আগেও সে ডায়রী লিখতো! ম্যাক্সিমাম লেখার সারমর্ম থাকতো, 'আমি শুধু আরো একটি দিন বেঁচে থাকতে চাই!'
.
জীবন যখন থমকে দাঁড়ায় তখন আমি এইচ.এস.সি'তে এ+ পেতে চাই এটি কেবলি হাস্যকর স্বপ্ন! যা কেবলি আমরা দেখতাম!
.
ডুবন্ত কিংবা শ্বাস কষ্টে কাতর মানুষটির একটি শুধু একটি স্বপ্ন থাকে তা হলো অল্প একটু শ্বাস! সাত সমুদ্র তেরো নদী পাহাড় জঙ্গল মারিয়ে তার কেবলি অক্সিজেন দরকার আর কিছু না!
.
এমন কঠিন অবস্থায়ও মানুষ আমি মরে গেলে প্রিয়জনগুলোর কি হবে ভেবে ভীত সন্ত্রস্ত হয়ে যায়! সম্প্রতি সদ্য মৃত্যু থেকে ফিরে আসা মানুষদের নিয়ে গবেষণায় এমন তথ্য বেরিয়ে এসেছে!
.
জীবন! আহারে জীবন!
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:১৩
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চুক্তিতে নেই, তবু প্রবাসীদের আশা: NCT দিলেই মিলবে ভিসা ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই অক্টোবর, ২০২৬ ভোর ৪:০০


জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে জনগণের প্রত্যাশা ছিল, বিগত অনির্বাচিত সরকারের সকল প্রজেক্ট পর্যালোচনা করা হবে। দেশের স্বার্থবিরোধী হলে তা বাদ দেওয়া হবে। কিন্তু সরকার তো আগের দেখানো... ...বাকিটুকু পড়ুন

গুগল এ.আই. - প্রফেশনাল সার্টিফিকেট পেয়ে গেলাম

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:৩৫


বিগত কয়েক বছর ধরেই অনলাইনে কোর্সেরাতে টুকটাক কোর্স করছি, মাঝে মধ্যেই সার্টিফিকেট পাচ্ছি। তবে প্রফেশনাল সার্টিফিকেট কোর্স কখনো করা হয় নি। বলে রাখা ভালো কোর্সেরা ফ্রি নয়, এখানে আপনাকে পে... ...বাকিটুকু পড়ুন

মদিনার মিষ্টান্ন, শ্রী ঘোষের দধি: সম্প্রীতির যে রেখা চোখে পড়ে না

লিখেছেন মুনতাসির, ০৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:০৮



২০২১ সালের ডিসেম্বরে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে প্রয়াত লেখক, গবেষক ও বাম রাজনীতিক বদরুদ্দীন উমরকে দেশের সাম্প্রদায়িকতা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। ষাটের দশকে যিনি ‘সাম্প্রদায়িকতা’ নামে আস্ত একটা বই... ...বাকিটুকু পড়ুন

একজন বেগম রোকেয়া, একজন মাদাম কুরী এবং একজন আএলিটা

লিখেছেন নাজনীন১, ০৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০



মঙ্গল গ্রহের রাণী আএলিটা।



রাশিয়ান বিজ্ঞান কল্পকাহিনীর একটি চরিত্র। ১৯২৪ সালের সাদা কালো ম্যুভিটি বানানো হয়েছে,সায়েন্সফিকশন উপন্যাসটি লিখেছিলেন এলেক্সে নিকোলেভিস টলস্টয়, ১৯২৩।


বাংলাদেশে এক সময়ে বিজ্ঞানের... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ পর্ব-২

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২৯



এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে... ...বাকিটুকু পড়ুন

×