somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রিয়ার ছুরি আঘাতে বিদীর্ণ ভালবাসা!

০৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজধানীর বাড্ডায় পরকীয়ার বলি হয়ে মর্জিনার প্রেমিক যখন প্রেমিকার স্বামীকে হত্যা করে তখন ছোট্ট মেয়েটি তা দেখে যাওয়ার পর জিজ্ঞেস করে আমার বাবাকে মারছো কেনো তা শুনে ছোট মেয়েটিকেও বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়!
.
আই ওয়ান্ট টু সে এভাউট পরকীয়া কিভাবে মহামারী রূপ নিয়েছে!
.
গতকাল চট্টগ্রাম অক্সিজেন মোর থেকে যখন সিএনজিতে উঠেছি তখন পাশে বসা একটি লোক একটি মেয়েকে ফোন করে জিজ্ঞেস করে সারাদিন ফোন রিসিভ করোনি কেনো!
.
মেয়েটি ওপাশ থেকে বললো মে বি সারাদিন ব্যস্ত ছিলাম তাই ফোন ওয়েটিং ছিলো!
.
ছেলেটি বললো ফোন ব্যস্ত ছিলো তাই বলে সারাদিন! আমি তো সকালে তোমাকে হালিশহর বউ বাজারে দেখেছি পাশে একটি মেয়েও ছিলো!
.
মেয়েটি বললো পাশে হাজবেন্ডের বোন ছিলো!
.
ছেলেটি বললো তাহলে ফ্রি হয়ে ফোন করোনি কেনো! আমি খুব কষ্ট পেয়েছি!
.
মেয়েটি বললো হাজবেন্ড তাড়াতাড়ি বাসায় যেতে বলেছে! বাসায় গিয়ে দেখি ছোট্ট মেয়েটি কান্না করছে! আমি কি মেয়েকে রেখে বের হতে পারবো!
.
ছেলেটি বললো আমার মেয়েটিকে কোলে নিয়ে বের হতে পারতে! আমি অমুক রেস্টুরেন্ট ঠিক করে রেখেছিলাম! কেউ টেরও পেতো না!
.
আমি ছেলেটির চেহারার দিকে তাকিয়ে অবাক নয়নে লক্ষ্য করলাম কিভাবে সে নিজেকে অন্যের বেবীর বাবা দাবী করছে!
.
তারপর ছেলেটি আবার বললো তোমার বেবীকে আমার কোলে দিয়ে দেখতে সে হান্ড্রেন্ড পার্সেন্ট কান্না করবে না কিন্তু তুমি আজ দেখা করোনি বলে আমার খুব কান্না পাচ্ছে!
.
অনেক কষ্ট পেয়ে তোমার থেকে দূরে সরে যাচ্ছি! একদিন সত্যি তুমি আমাকে আর খুঁজে পাবে না বলে মোবাইলের লাইন কেটে দিলো!
.
যতটুকু বুঝলাম ছেলেটি মেয়েটির সাথে সকালে হালিশহরে দেখা করতে গিয়েছিলো সন্ধ্যা সাতটায় দেখা না হওয়ার বড্ড অভিমান নিয়ে হাটহাজারীতে তার বাসায় ফিরে যাচ্ছে!
.
মাত্র কিছু দিন আগে চট্টগ্রাম হালিশহর পানির কল এলাকায় পরকীয়ার জের ধরে প্রেমিক মিলে স্বামীকে খুন করে স্ত্রী!
.
২২শে মার্চ পরকীয়ার কারণে খুন হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র আলাউদ্দীন চৌধুরী!
.
এই মার্চ মাসেই পরকীয়ার জের ধরে বরিশাল জেলার উজিরপুর উপজেলার ধামুরা গ্রামের তিন সন্তানের জননী এক গৃহবধূকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছিলো!
.
২৭ মার্চ মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের গোপালগঞ্জ গ্রামে  স্ত্রী ও তার প্রেমিকের ছুরিকাঘাতে স্বামী টুটুল খালাসী নিহত হয়েছিলেন!
.
এপ্রিল মাসে পরকীয়ার পিরোজপুরে দুলালী রানী নামের এক গৃহবধূকে তাঁর স্বামী শ্বাসরোধে হত্যা করেছিলেন!
.
আগস্ট মাসে ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের ধুলদি রাজাপুর গ্রামে স্ত্রীর পরকীয়ার বলি হয়েছিলেন অটো রিক্সচালক বাদশা শেখ!
.
সেপ্টম্বর মাসে ময়মনসিংহের ফুলপুর থানায় পরকীয়ার কারণে বলি হয়েছিলেন তারাকান্দা উপজেলার পাইন্নাবর গ্রামের ছেলে আজিজুর রহমান!
.
স্ত্রীর পরকীয়ার জেরে অক্টোবর মাসে খুন হয়েছিলো গাজীপুর কাপাসিয়া উপজেলার বায়েদ ইউনিয়নের হাইলজোর গ্রামের আবুল কালাম ওরফে কামাল!
.
আগের বছর নারায়ণগঞ্জের আড়াইহাজারের ব্রাহ্মন্দী ইউনিয়নের ঈদবারদী গ্রামে মায়ের পরকীয়ায় বলি হয়েছিলো এগারো বছরের ছেলে ছেলে ইসমাইল হোসেন রিয়াদ!
.
এগুলো শুধু কিছু খন্ড চিত্র! জীবন পাতার অনেক খবর রয়ে যায় অগোচরে!
.
শহর থেকে শুরু করে গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ছে পরকীয়া তার চেয়ে বড় বিষয় শেষ পরিণতি খুনাখুনিতে রূপ নিচ্ছে!
.
আড়ালে আবডালে কৌশলে সুকৌশলে ডার্ক ওয়েভের মতো অন্ধকার জায়গায় চলছে নোংরা মনের লেনদেন!
.
দিন শেষে একটি প্রশ্ন এসে যাচ্ছে, কঠিন প্রশ্ন! দুধ কলা দিয়ে কাল সাপ পুষছেন না তো! হায়রে প্রিয় মানুষ! আহারে প্রিয়!

সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:০৭
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চুক্তিতে নেই, তবু প্রবাসীদের আশা: NCT দিলেই মিলবে ভিসা ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই অক্টোবর, ২০২৬ ভোর ৪:০০


জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে জনগণের প্রত্যাশা ছিল, বিগত অনির্বাচিত সরকারের সকল প্রজেক্ট পর্যালোচনা করা হবে। দেশের স্বার্থবিরোধী হলে তা বাদ দেওয়া হবে। কিন্তু সরকার তো আগের দেখানো... ...বাকিটুকু পড়ুন

গুগল এ.আই. - প্রফেশনাল সার্টিফিকেট পেয়ে গেলাম

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:৩৫


বিগত কয়েক বছর ধরেই অনলাইনে কোর্সেরাতে টুকটাক কোর্স করছি, মাঝে মধ্যেই সার্টিফিকেট পাচ্ছি। তবে প্রফেশনাল সার্টিফিকেট কোর্স কখনো করা হয় নি। বলে রাখা ভালো কোর্সেরা ফ্রি নয়, এখানে আপনাকে পে... ...বাকিটুকু পড়ুন

মদিনার মিষ্টান্ন, শ্রী ঘোষের দধি: সম্প্রীতির যে রেখা চোখে পড়ে না

লিখেছেন মুনতাসির, ০৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:০৮



২০২১ সালের ডিসেম্বরে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে প্রয়াত লেখক, গবেষক ও বাম রাজনীতিক বদরুদ্দীন উমরকে দেশের সাম্প্রদায়িকতা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। ষাটের দশকে যিনি ‘সাম্প্রদায়িকতা’ নামে আস্ত একটা বই... ...বাকিটুকু পড়ুন

একজন বেগম রোকেয়া, একজন মাদাম কুরী এবং একজন আএলিটা

লিখেছেন নাজনীন১, ০৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০



মঙ্গল গ্রহের রাণী আএলিটা।



রাশিয়ান বিজ্ঞান কল্পকাহিনীর একটি চরিত্র। ১৯২৪ সালের সাদা কালো ম্যুভিটি বানানো হয়েছে,সায়েন্সফিকশন উপন্যাসটি লিখেছিলেন এলেক্সে নিকোলেভিস টলস্টয়, ১৯২৩।


বাংলাদেশে এক সময়ে বিজ্ঞানের... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ পর্ব-২

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২৯



এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে... ...বাকিটুকু পড়ুন

×