somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওয়ারেন্টি আছে গ্যারান্টি নাই

০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০১৭ সালে আয়কর মেলার স্লোগান,'সুখী স্বদেশ গড়তে ভাই আয়করের বিকল্প নাই'
.
২০১৬ সালে ছিলো, 'সবাই মিলে দেব কর, দেশ হবে স্বনির্ভর' 
.
২০১৪ কিংবা ১৫ সালে ছিলো, 'সমৃদ্ধির সোনালী দিন, আনতে হলে আয়কর দিন'
.
২০১২ সালে ছিলো, 'আয়কর সুন্দর জীবনের প্রতিশ্রুতি'
.
এমন!
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শোভাকলোণীতে আয়কর দেওয়ার সামর্থ্য খুব কম মানুষের আছে তাই আমি ওখানে বসে মনের দুঃখে একটি ডায়লগ বানালাম,
'আগে আয় কর তারপর আয়কর'
.
সেদিন আয়কর মেলার সামনে এক ভিক্ষুক বললো ভাই কিছু সাহায্য করেন তারে স্ট্রেট কাট বলে দিয়েছি, 'নেক্সট থেকে আপনার সুন্দর জীবনের প্রতিশ্রুতি সরকার দিবে ঐ যে দেখছেন সবাই লাইনে দাঁড়িয়ে আয়কর দিচ্ছে!'
.
সরকারের প্রতি তার অনাস্থা দেখে আমি পাঁচ টাকা দিয়ে কেটে পড়লাম কারণ সরকারের চেয়ে তার আমার প্রতি আস্থা বেশী!
.
আয়কর না দিলে সাধারণত বারবার নোটিশ দেয়! প্রথমটির চেয়ে দ্বিতীয় নোটিশটি ভয়াবহ হয়!
.
নোটিশের ব্যাপারটি আমি আজকে কেডিএস এক্সেসোরিজের কলিগ আতিক ভাই থেকে জানলাম! ভয় পাইছি!
.
তো এক লোককে দ্বিতীয় নোটিশ দিয়ে কঠিন ব্যবস্থা নেওয়া হবে মর্মে চিঠি দিয়ে নোটিশ পাঠানো হল! সে তো এক প্রকার মামলার ভয়ে দৌড়ে আয়কর অফিসে রিটার্ণ জমা দিতে গেলো!
.
গিয়ে মাত্র আয়কর কর্মকর্তাকে বললো, ভাই রে প্রথম নোটিশটি খেয়াল করিনি তাই দ্বিতীয় নোটিশ পেয়ে দৌড়ে আসলাম!
.
তখন কর কর্মকর্তা বললো, প্রথম নোটিশ খেয়াল করবেন কিভাবে! প্রথম নোটিশ ই তো দিইনি কারণ ওটাতে তেমন কাজ হয় না!
.
আয়কর দেওয়ার পর জনগন তার সুফল পুরোপুরি পাবে সে গ্যারান্টি কে দিবে?
.
আগে তো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে হবে!
.
মাননীয় সরকার,
স্লোগানগুলো একটু সংস্কার করে দিচ্ছি,
.
'সুখী স্বদেশ গড়তে আয়করের বিকল্প নাই, দেওয়া আয়কর বৃথা যাবেনা সে নিশ্চয়তা দিয়ে গেলাম ভাই!'
.
'সবাই মিলে দেব কর, দেশ হবে স্বনির্ভর, বাকী কাজটা প্রমাণ করে দেখাবে সরকার!'
.
'সমৃদ্ধির সোনালী দিন, আনতে হলে আয়কর দিন যদি সুদিন না আসে আগামী বছর আপনার টাকা ফেরত নিন!'
.
গ্যারান্টি নিয়ে একটা কৌতুক মনে পড়ে গেলো!
.
তার আগে জেনে রাখা ভালো, ওয়ারেন্টি মানে ভেঙ্গে গেলে জোড়া লাগিয়ে ঠিক ঠাক করে দেওয়া! গ্যারান্টি মানে নতুন আরেকটি দেওয়া!
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রীতিলতা হলের একটু আগের দোকানে ক্রেতা আয়না হাতে নিয়ে বিক্রেতাকে বলছে এই আয়নার কি গ্যারান্টি আছে?
,
বিক্রেতা তা শুনে বললো, ১০১ তলা থেকে ফেলবেন যদি ১০০ তলা পর্যন্ত গিয়ে ভাঙ্গে তাহলে আপনার টাকা আপনাকে ফেরত দিবো!
.
ক্রেতা তো বিক্রেতার আয়নাবাজি দেখে রেগেমেগে ফায়ার! বললো, যদি ১০১ তলায় গিয়ে ভাঙ্গে?
.
বিক্রেতা অদ্ভুত কিম্ভাকার রহস্যময়ী এক হাসি দিয়ে বললো, 'ওটার ওয়ারেন্টি আছে গ্যারান্টি নাই!'
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:১৩
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চুক্তিতে নেই, তবু প্রবাসীদের আশা: NCT দিলেই মিলবে ভিসা ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই অক্টোবর, ২০২৬ ভোর ৪:০০


জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে জনগণের প্রত্যাশা ছিল, বিগত অনির্বাচিত সরকারের সকল প্রজেক্ট পর্যালোচনা করা হবে। দেশের স্বার্থবিরোধী হলে তা বাদ দেওয়া হবে। কিন্তু সরকার তো আগের দেখানো... ...বাকিটুকু পড়ুন

গুগল এ.আই. - প্রফেশনাল সার্টিফিকেট পেয়ে গেলাম

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:৩৫


বিগত কয়েক বছর ধরেই অনলাইনে কোর্সেরাতে টুকটাক কোর্স করছি, মাঝে মধ্যেই সার্টিফিকেট পাচ্ছি। তবে প্রফেশনাল সার্টিফিকেট কোর্স কখনো করা হয় নি। বলে রাখা ভালো কোর্সেরা ফ্রি নয়, এখানে আপনাকে পে... ...বাকিটুকু পড়ুন

মদিনার মিষ্টান্ন, শ্রী ঘোষের দধি: সম্প্রীতির যে রেখা চোখে পড়ে না

লিখেছেন মুনতাসির, ০৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:০৮



২০২১ সালের ডিসেম্বরে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে প্রয়াত লেখক, গবেষক ও বাম রাজনীতিক বদরুদ্দীন উমরকে দেশের সাম্প্রদায়িকতা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। ষাটের দশকে যিনি ‘সাম্প্রদায়িকতা’ নামে আস্ত একটা বই... ...বাকিটুকু পড়ুন

একজন বেগম রোকেয়া, একজন মাদাম কুরী এবং একজন আএলিটা

লিখেছেন নাজনীন১, ০৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০



মঙ্গল গ্রহের রাণী আএলিটা।



রাশিয়ান বিজ্ঞান কল্পকাহিনীর একটি চরিত্র। ১৯২৪ সালের সাদা কালো ম্যুভিটি বানানো হয়েছে,সায়েন্সফিকশন উপন্যাসটি লিখেছিলেন এলেক্সে নিকোলেভিস টলস্টয়, ১৯২৩।


বাংলাদেশে এক সময়ে বিজ্ঞানের... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ পর্ব-২

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২৯



এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে... ...বাকিটুকু পড়ুন

×