somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফাঁস হওয়া প্রশ্ন আপলোড হওয়ার পূর্বে পরীক্ষা শেষ হয়ে গেলো

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রশ্ন ফাঁস রোধে দেড় ঘন্টা করে ইন্টারনেট বন্ধ থাকবে সুতরাং বর্তমান ইন্টারনেটে ধীর গতি তার প্রাথমিক পদক্ষেপ!
.
একটি বাস্তব গল্প মনে পড়ে গেলো,
.
আমেরিকাতে ইন্টারনেটের সন্ধান পাওয়ার পর জ্যাক মা চীনে ফিরে গিয়ে কাছের বন্ধুদের ডেকে বললেন, এমন এক আজব জিনিসের সন্ধান পেয়েছি যা দ্বারা পৃথিবী নিয়ন্ত্রণ করা সম্ভব!
.
মাথায় একটা ব্যবসার আইডিয়া আসছে! সেটা হলো 'ইন্টারনেট ব্যবসা'
.
চব্বিশটা বন্ধুকে প্লান দেখানোর পর তেইশটা বন্ধু বিশ্বাস করেনি ইন্টারনেট নামক কিছু একটা পৃথিবীতে সত্যি আছে তবে একজন শুধু বিশ্বাস করেছিলো!
.
এরপরের বছর চীনে ইন্টারনেট আসে! আলী বাবা ডট কমের প্রতিষ্ঠাতা চীনের আজকের শীর্ষ ধনী জ্যাক মা তখন আরো কিছু বন্ধুকে দাওয়াত দিয়ে বললো, এবার সত্যিকার ইন্টারনেট দেখাবো!
.
কম্পিউটার ওপেন করে একটি ছবি ডাউনলোড দিলো প্রায় তিন ঘন্টা হয়ে গেছে ছবি এখনো নামে নি! পাশ থেকে বন্ধুরা বলতেছিলো 'দোস্ত ছবি কি আদৌ নামবে' তারও কিছুক্ষণ পর ছবি ডাউনলোড হয়েছিলো!
.
এই ছিলো নব্বইয়ের দশকের ইন্টারনেটের স্পিড! কিন্তু তখন থেকে অ্যামাজন, ই-বে, ফেসবুক, টুইটারের মতো শীর্ষ স্থানীয় অনলাইন কোম্পানীগুলো যাত্রা শুরু হয়েছিলো স্পিড না থাকলেও স্প্রিট কিংবা মনোবলের উপর ভিত্তি করে!
.
আমার এখনো মনে আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলেজ সেকেন্ড ইয়ারে এক মেয়েকে ইন্টারনেটে 'আই লাভ ইয়ু' লিখে সেন্ড করেছিলাম সেটা সেন্ড হতে হতে তার আরেক ছেলের সাথে প্রেম হয়ে গেছে বলে আমার দৃঢ় বিশ্বাস!
.
ভাগ্যিস নব্বইয়ের দশক হলে এই সময়ের মাঝখানে তার বিয়ে হয়ে যাওয়ারও সম্ভবনা ছিলো!
.
ছবি তুলে সেই ছবি ফেসবুকে আপলোড দিতে গিয়ে পাশের বাসার সখিনা যুবতী থেকে সেই কবে বুড়ি হয়ে গিয়েছিলো তার খবর কে বা রেখেছিলো!
.
প্রিয় নায়িকার ছবি নামাতে গিয়ে অর্ধেক নামার পর সে যে আটকে গেছিলো তারপর কতদিন চলে গিয়েছে সে আর নামে নি! ঠাইট বসে ছিলো!
.
এক দুই তিন চার পাঁচ করে গুণে গুণে ত্রিশ কেবি শেষ হলে একটি স্ট্যাটাস পোস্ট হতো!
.
ওয়াপট্রিক থেকে চার মিনিটের এক ভিডিও নামাতে গিয়ে পাক্কা চার ঘন্টা অধীর আগ্রহ নিয়ে নোকিয়া তেত্রিশ দশের স্ক্রিণে তাকিয়ে থাকা থেকে বুঝেছি আমি অদ্ভুত ধৈর্যশীল জীব!
.
বর্তমান ঝামেলা অন্য জায়গায়,
.
আইসিটি পরীক্ষার দিন বিটিআরসি সবগুলো অপারেটরকে পরীক্ষা শুরুর আধা ঘন্টা আগে ইন্টারনেট বন্ধ রাখতে নির্দেশ দেওয়ার পর ইন্টারনেট বন্ধ করতে করতে আধা ঘন্টা পার হয়ে যায় এর মাঝখানে প্রশ্ন ফাঁস হয়ে যাওয়ার দাবী উঠেছে!
.
সুতরাং তাই মনে হয় ইন্টারনেট নব্বইয়ের দশকের ধীর গতিতে ফিরে গেছে প্রশ্ন আউট করে ফেসবুকে আপলোড করতে করতে বোর্ড পরীক্ষা শেষ হয়ে যাবে! বুদ্ধি মাইরি!
.
সৃজনশীলঃ 'প্রশ্ন আপলোডের পূর্বে পরীক্ষা শেষ হয়ে গেলো' এর ইংরেজী অনুবাদ কি হবে?
উত্তরঃ স্যার ফাঁস হওয়া প্রশ্নে তো ছিলো, ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেলে!
.
'ধূর বেটা! ঐ প্রশ্ন ফাঁসকারী গত বছর ফেসবুকে আপলোড দিছিলো আপলোডিং হতে হতে এক বছর লাগছে....!'
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৫৫
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

×