somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

'ঘুম কর্ণার'

০৩ রা মার্চ, ২০১৮ রাত ৯:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সত্তর দশকের আমেরিকার বিখ্যাত রেডিও ব্যক্তিত্ব, লেখক এবং জনপ্রিয় বক্তা আর্ল নাইটিঙ্গেল বলেছিলেন, 'আপনি যদি কোন নির্দিষ্ট ক্ষেত্রে দৈনিক এক ঘন্টা সময় বেশী ব্যয় করেন তাহলে আপনি পাঁচ বছর কিংবা তারও কম সময়ে ঐ ক্ষেত্রে ন্যাশনাল এক্সপার্ট হয়ে যাবেন'
.
তারপর থেকে আমি প্রতিদিন এক ঘন্টা বেশী ঘুমায়,
.
পাঁচ বছর পর ঘুমের ক্ষেত্রে আমি ন্যাশনাল এক্সপার্ট,
.
কেডিএস এক্সেসোরিজে চাকরি করার আগে ছাত্র জীবনে ঘুমাতে ঘুমাতে টায়ার্ড হয়ে গেলে ক্লান্তি দূর করার জন্য আবার ঘুমাতাম!
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশে প্যাগোডা ছাত্রাবাসে ছাত্ররা একটি কর্ণারের নামকরণ করেছিলো 'ঘুম কর্ণার'
.
অর্থনীতিতে প্যারাডক্স থিওরিগুলো মতো, করো চা খেলে ঘুম আসে আবার কারো চা খেলে ঘুম আসেনা বেপরাটি হলো ঘুমাডক্স,
.
পৃথিবীর নিয়মগুলো বড্ড অদ্ভুত,
.
সেদিন একজনকে দেখলাম ঘুম আসার জন্য কাঠবাদাম, মধু, কলা, দুধ, ডিম খাচ্ছে কিন্তু অনেক বস্তির শিশুরা না খেতে পেয়ে কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে যায়!
.
কারো ঘুমের ঔষুধ খেয়েও লাখ টাকার তোষক মোড়ানো খাটে এপাশ ওপাশ করেও ঘুম আসেনা আবার কেউবা ফুট ওভার ব্রিজে ইটের উপর মাথা দিয়ে পচন্ড রোদ তাপ রেলিংয়ের উত্তাপের মধ্যে সুপার মানবের মতো দিব্যি শুয়ে থাকে,
.
যাকগে সে কথা,
.
চারপাশ অন্ধকার থাকলে মস্তিষ্কের সংকেতের কারণে শরীরে মেলাটোনিন তৈরী হয় যা দেহ ঘড়িকে বলে, বাবু এখন ঘুমানোর সময়!
.
বিয়ের পর যদিও মস্তিষ্ক একই পরিস্থিতিতে বিরূপ আচরণ করে,
.
চোখের সামনে আলো থাকলে মস্তিষ্ক ঘুমানোর সংকেত দেয়না বলে শরীরে মেলাটোনিন তৈরী হয়না ফলস্বরূপ অনেকে বলে ভাই ঘুম আসে না!
.
ঘুম আসবে কেমনে? চোখের সামনে সারারাত মোবাইল নিয়ে টিপাটিপি করলে!!!
.
সোজা কথা হলো, ঘুমের উপযুক্ত সময় হলো রাত দশটা থেকে ভোর পর্যন্ত এরপর যা হয় তা ফরমালিনযুক্ত ঘুম!
.
বিশেষজ্ঞদের মতে রাতের ঘুম কখনো দিনে ঘুমিয়ে পূরণ করা সম্ভব নয়!
.
তাই রাতে না ঘুমিয়ে সারা দিন ঘুমালেও মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যাওয়া থেকে শুরু করে স্মরণশক্তি কমে যাওয়া, সারা দিন ঘুম ঘুম ভাব, শরীরে ক্লান্তি বোধ,ওজন বৃদ্ধি, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, টাইপ-২ ডায়াবেটিস, সর্দিজ্বর ইত্যাদি উপসর্গ লেগে থাকে,
.
শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়,
.
হ্যালুসিনেসন হতে থাকবে,
.
মেজাজ খিটখিটে হয়ে থাকবে,
.
হতাশা, বিষণ্ণতা তো আছেই!
.
তারপর গান ধরবেন, তোমার জন্য.... ঘুম আসেনা ঘুমও স্বার্থপর! সেই তুমিটা কি ফেসবুক টুইটার ব্লগ..... ইন্টারনেট চ্যাট...নাকি অন্য কিছু!
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০১৮ রাত ৯:০৪
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হিজিবিজি নদীর ধারে খাদ্যমেলা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০১ লা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৪

হিজিবিজি নদীর ধারে খাদ্যমেলা
.................................................................



শামুক ভাইটি দিল ছুট,
পায়ে তাহার নাইকো বুট।
হোঁচট খেয়ে থাবড়া,
মাছের নাকে কামড় বা!

মাছটি বলে, "কী আপদ!
ছাড়ো আমার এই পথ।
"ফ্যাঁকফ্যাঁকে সব বুদবুদ,
ছুটলো তারা কুদকুঁদ।

ব্যাঙ ও মাছি,... ...বাকিটুকু পড়ুন

চেনা অচেনা জীবন

লিখেছেন সামিয়া, ০১ লা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১২



ঝড়ের কাছে হেরে যাওয়া গাছ,
শুকনো পাতার মতোই ঝরে পড়ে।
আমি শিকড়ে বেঁধেছি বাসা,
তাই তো দাঁড়িয়েছি ঝড়ের পরে।

একলা রাতের নীরব জানালায়,
কত অশ্রু ভোরের আগে শুকায়।
শান্তি নামে শব্দহীন এক পাখি,
যখন মানুষ নিজেকেই খুঁজে... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সমস্যা ও সমাধান

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০১ লা আগস্ট, ২০২৬ রাত ৮:১৬


ছবি-১

চলার পথে অনেকেই হয়তো মোবাইল ফোনে ব্লগ পড়তে বা দেখতে গিয়ে বিপত্তির সম্মুখীন হচ্ছেন। সাধারণত মোবাইল ফোনে যারা ব্লগ পড়েন তাদের ব্লগের লেখা পড়তে ও ব্লগের লেখা সহ ছবি... ...বাকিটুকু পড়ুন

কিছুই ভাল্লাগে না আজ তবু সময় বয়ে যায়

লিখেছেন ডঃ এম এ আলী, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ৭:০৮


কিছুই ভাল্লাগে না আজ
মানুষের মুখে মানুষেরই রক্তের গন্ধ লেগে আছে
শিশুর কান্না আকাশ ছুঁয়েও
কোনো ক্ষমতার প্রাসাদের জানালা কাঁপে না।

বাংলাদেশ জেগে থাকে
গ্যাসের অপ্রতুলতা, দ্রব্যমূল্যের দীর্ঘশ্বাস,
বেকার যুবকের অনিদ্রা,
আর প্রতিদিনের অগণিত অসমাপ্ত প্রতিশ্রুতির পাশে।
সংবাদপত্র... ...বাকিটুকু পড়ুন

"জাগো বাহে কোনঠে সবাই"....

লিখেছেন জুল ভার্ন, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৬



ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....

"জাগো বাহে কোনঠে সবাই"....

ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস... ...বাকিটুকু পড়ুন

×