somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছুটির ঘন্টা

০৬ ই মার্চ, ২০১৮ রাত ৯:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গল্পটি পত্র কমন না পড়লে প্রেমপত্র লেখার,
.
জীবনে অনেক পরীক্ষায় এভারেজ আট দশটি লুজ পেপার নেওয়ার পরও যে বন্ধু কোন লুজ পেপার নেয়নি তার থেকে দশ মার্কস কম পেয়েছি,
.
উই আর লুজ পেপার নিয়ে লুজার,
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমার এক বন্ধু হাতে সময় থাকলে এক প্রশ্নের দুইবার উত্তর লিখতো! তার বিশ্বাস এতে স্যার ভুল করে দ্বিগুণ নম্বর দেওয়ার সম্ভবনা থাকে,
.
উত্তর পারি আর না পারি ছেড়ে আসার অভ্যেস কখনো ছিলোনা,
.
জীবনে একমাত্র টেকনিক্যাল টাইপ সাবজেক্ট ছাড়া বাকী সব বিষয়ে একশতে একশ আনসার করে এসেছি,
.
স্যারদের দোষ নেই বয়স হওয়ার কারণে তেনারা অনেক সময় পরীক্ষার খাতায় ডাবল জিরোর আগে এক দিতে ভুলে যেতো
.
মনে আছে একবার একশতে একশ নম্বর ই কমন পড়েনি তারপরও একশতে একশ উত্তর করে এসেছিলাম,
.
অবস্থা বেগতিক দেখলে ইংলিশে উত্তর করা শুরু করতাম আর এমন এমন বাণী সাথে ওয়ার্ড ব্যবহার করতাম যার অধিকাংশ অক্সফোর্ড ডিক্সনারিতেও নেই!
.
তারপরও ফেইল করলে মনে সাত্ত্বনা পেতাম, চেষ্টা করে ফেইল করেছি আমার কোন দোষ নেই!
.
আমাদের মতো ছাত্ররা চরম মাপের সৃজনশীল!
.
তারা আলফ্রেড মার্শাল, সক্রেটিস, আলেকজেন্ডার থেকে শুরু করে পীথাগোরাস, লুকাপ্যাসিওলির মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দেওয়া বাণীকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে নিজের বাণী পরীক্ষার খাতায় সমুন্নতভাবে প্রতিষ্ঠিত করে
.
পরিবেশ দূষণ ও প্রতিকার রচনা শুরু করেছিলাম, এবার দেশে মশার বাম্পার ফলন হয়েছে.....লিখে,
.
স্কুলের প্রতিযোগিতায় 'যেমন খুশি তেমন সাজো'র মতো আমরা পরীক্ষার খাতায় 'যেমন খুশি তেমন লিখতাম'
.
বাল্য বিবাহ প্রতিরোধ পয়েন্টে এক বান্ধবী লিখেছিলো, বিনীত নিবেদন এই যে আমাকে পরীক্ষা পাশ করিয়ে বাল্যবিবাহ রোধে অগ্রণী ভূমিকা পালন করা আপনার মতো একজন মহান শিক্ষকের গুরু দায়িত্ব এবং কর্তব্য কারণ বাবা কথায় কথায় বলে মেট্রিক ফেইল করলে বিয়ে দিয়ে দিবো!
.
আমাদের সময় ভুল বানানের জন্য নম্বর কাটতো তাই এক ছাত্র খাতার শেষে লিখতো, স্যার আপনি বলেছেন মানুষ মাত্র ভুল আর সে ভুল ক্ষমার দৃষ্টিতে দেখা মহান মানুষের উৎকৃষ্ট গুণ আশা করি লেখার বানান ভুলগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন
.
গরুর রচনা লিখতে গিয়ে, গুরু একটি উপকারী জন্তু....!
.
এক ছাত্র লিখেছিলেন, 'টিপু সুলতান কোন সময় জাইঙ্গা পরিতেন না' আসলে মূল বেপার হলো সে লিখতে চেয়েছিলো 'টিপু সুলতান কখনো ভাইঙ্গা পরিতেন না'
.
দিনশেষে,
.
একদিন আমরাও ছাত্র ছিলাম নাকি!
সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০১৮ রাত ৯:০৯
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রশ্নের আগুন যুক্তির মহাযাত্রা :প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য ২য় পর্ব ।

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা অক্টোবর, ২০২৬ রাত ৩:০৮


আদিতে ছিল প্রশ্ন
অন্ধকার আকাশের তলে দাঁড়িয়ে মানুষ
চেয়ে দেখেছিল নক্ষত্রের দিকে
মনে তার জেগেছিল বিস্ময়
কে জ্বালালো এই দীপ
কেন ঘোরে পৃথিবী, কেন নামে বৃষ্টি
কেন জন্ম, কেন মৃত্যু
কেন এই অনন্ত চলা?
উত্তর ছিল না হাতে
ছিল... ...বাকিটুকু পড়ুন

হাফপ্যান্ট ফুলপ্যান্টের দেশে

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা অক্টোবর, ২০২৬ ভোর ৪:২৮


বাংলাদেশে যারা সোশ্যাল মিডিয়ায় লিখতে ভালোবাসেন, তারা সাধারণত খুব নিরীহ বিষয় পছন্দ করেন। এর একটা কারণও আছে। বেশিরভাগ মানুষই অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলতে চান। এমন কোনো বিষয় নিয়ে লেখা... ...বাকিটুকু পড়ুন

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

×