somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বন্দীশালা

০৯ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি ছোট বেলা থেকে দেখে এসেছি 'লোকে কি বলবে' ভেবে সবাই আতঙ্কিত,
.
লোকে কি বলবে কথাটিকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এক বড় ভাই একটা ছোট খাট কৃষি ফার্ম করেছিলেন,
.
লোকে বলাবলি শুরু করে দিয়েছে! এ কি করলেন আইন বিভাগের ছাত্র! আইন পড়ে কৃষিকাজ!
.
'লোকে কি বলবে' এই কথাটিকে আমি বলি 'হালার পো হালা' কি বলবে এসব খেলার টাইম নাইকা,
.
আপনি যদি দেখেন আপনি সঠিক পথে আছেন তাহলে 'লোকে কি বলবে' কথাটির মাঝখানে মিডল ফিঙ্গারিং করে এগিয়ে যেতে থাকুন,
.
সমস্যা হলো সমাজের অধিকাংশ মানুষ নিজেদের মিডল ফিঙ্গারিং ছাড়া অন্যদের ফিঙ্গারিং করতে পারে না বলে তারা সর্বদা আতংকিত থাকে 'হালার পো হালারা কি বলবে' তা নিয়ে,
.
বর কনে দুই পক্ষ রাজী ছিলো কিন্তু তবুও কনের বাবা এলাকা ছেড়ে দূরে গিয়ে ভিক্ষা করতে নেমেছে তাকেও দুইশ মানুষ খাওয়াতে হবে নাহলে লোকে কি বলবে?
.
মনে রাখবেন আপনি যে কাজটি করুন না কেন এক পক্ষ বিরোধিতা করবেই করবে!
.
আপনার প্রিয় বন্ধুর বিয়ে হচ্ছে কয়েকজন নেচে গেয়ে উল্লাস করছে আপনি পারছেন না ভাবছেন লোকে কি বলবে! কি ভাববে!
.
আমি দেখেছি লোকে কি বলবে ভেবে আমার সন্দ্বীপের এক বন্ধু লজ্জায় এইচ.এস.সি সেকেন্ড টাইম পরীক্ষা দেয়নি!
.
জগত্তারিণী স্বর্ণপদকে ভূষিত কামিনী রায়ের একটি কবিতা আমাদের পাঠ্য ছিলো যার শুরু, 'করিতে পারি না কাজ সদা ভয় সদা লাজ সংশয়ে সংকল্প সদা টলে - পাছে লোকে কিছু বলে।'
.
যার শেষ, 'বিধাতা দেছেন প্রাণ, থাকি সদা ম্রিয়মাণ; শক্তি মরে ভীতির কবলে, পাছে লোকে কিছু বলে।'
.
এক কথায় সফলতা হলো, 'লোকে বলে কলঙ্কিনী, কলঙ্ক আমার ভালো লাগে'
.
জীবন মূলা আর গাজরের মতো দেখার দৃষ্টিভঙ্গীর উপর নির্ভর করে! সাদা কালো টিভিতে গাজরকে মূলা ভাবলে সেটা আপনার সীমাবদ্ধতা তা দূর করার জন্য পড়ুন শুনুন জানুন সামর্থ্য থাকলে টিভি পাল্টান,
.
শুধু শুধু অযথা সমালোচনা করে নিজের মূল্যবান সময় নষ্ট করে 'পাছে লোক' ট্যাগ খাওয়ার কোন মানে হয় না!
.
পাছে লোকে কিছু বলে এই সংকোচ যদি আপনার মধ্যে কাজ করে আপনি চিরদিন ওদের জেলখানায় একজন বন্দীর মতো জীবন কাটাবেন,
.
বিখ্যাত ব্রিটিশ লেখক ভার্জিনিয়া উলফ্ বলেছিলেন, 'অন্য লোকের চোখে আমরা এক একজন বন্দী এবং তাদের চিন্তাগুলো আমাদের বন্দীশালা'
.
বের হতে হলে, লাথি মার ভাঙ্গবে তালা, অসাম শালা! অসাম শালা!
.
আপনি যদি আপনাকে নিয়ে অন্যের চিন্তাগুলো পাত্তা দেন তাহলে আপনি তাদের বন্দী শালীর একজন যাবত জীবন কারাদন্ড পাওয়া আসামী বৈকী কিছু না'
.
অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস বলেছিলেন, 'আপনার জীবনের সময় সীমাবদ্ধ তা অন্যের জীবনে বসবাস করে অপচয় করবেন না'
.
সুতরাং নিজের প্রতি আস্থা বিশ্বাস এবং ভালবাসা রাখুন একদিন সময় যখন আপনার হবে তখন সমালোচকদের আপনার প্রশংসা না করে কোন উপায় থাকবে না!
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৩৭
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আবার সমস্যা, ব্লগ আমাকে কেন ভোগাচ্ছে?

লিখেছেন মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩

আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি ইরানের নতুন শত্রু হতে চলেছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩১ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৬


মরুভূমির গরম বাতাস আর লোহিত সাগরের নোনা জলীয় বাষ্প যেখানে এসে মেশে, বাব এল মানদেব প্রণালীর সেই জায়গাটায় রাতের অন্ধকার নামলেই একটা অদ্ভুত নীরবতা ছেয়ে যায়। কিন্তু সেই নীরবতা... ...বাকিটুকু পড়ুন

কল্প-গল্প : প্রমিথিউসের শেষ রাত

লিখেছেন কাছের-মানুষ, ৩১ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:১১



“স্যার, কিছু কয়েন দেন!” মোলায়েম স্বরে বলেই হাত কচলায়।

কয়েনটি যিনি চাইলেন, তিনি একজন ভিক্ষুক। ব্যস্ত শহরের এই চৌরাস্তায় বসে নিয়মিত কয়েন আবদার করাই তার একমাত্র কাজ। মালদার পার্টি... ...বাকিটুকু পড়ুন

একালের আওয়ামী লীগের সাথে সে কালের বিএনপির পার্থক্য কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:২১



সে কালের বিএনপি বিভিন্ন সময় আন্দোলনের গল্প শুনাতো। একালের আওয়ামী লীগ বিভিন্ন সময় আপা আসার গল্প শুনায়। এর মধ্যে দু’বছর পার হয়েছে আপা আসেননি। সামনে ডিসেম্বরের মহাক্ষণে আপা... ...বাকিটুকু পড়ুন

শামারুহ মির্জারাও সত্য মেনে নেয় যখন/ যদিও এর কোনো প্রয়োজনিয়তা আমাদের নেই॥

লিখেছেন ক্লোন রাফা, ৩১ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩৮


বিএনপি ঘরানার মুখ থেকেও যখন সত্য বেরিয়ে আসে, তখন তা ইতিহাস হয়ে থাকে!

বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কন্যা ড. শামারুহ মির্জার একটি সত্য স্বীকারোক্তি......
“বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা ছাড়া... ...বাকিটুকু পড়ুন

×