somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রোডশালা

১৩ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

'রাস্তার শিক্ষা' বলে একটা কথা আছে,
.
পাবলিকে বাসে কিভাবে সিট্ আদায় করতে হয় তা কোন বই আপনাকে শিক্ষা দিতে পারবে না!
.
কিভাবে খালে পড়ে গেলে তীরে ফিরে আসতে হয় তা কোন বই আপনাকে শিক্ষা দিতে পারবে না!
.
রাস্তায় পথ আগলিয়ে দাঁড়িয়ে থাকা কুকুরকে কোন স্টাইলে ধমক দিলে সে লেজ গুটিয়ে পালাবে তা ও কোন পু্স্তক আপনাকে শিখাতে পারবে না!
.
শাশুড়ী আম্মাকে কোন স্কেলে কতটুকু টেনে আম্মা বলে তার হৃদয় গলিবে তার শিক্ষার কোন বই আপনি পাবেন না,
.
রাস্তার শিক্ষা নেই বলে ছোটকাল থেকে ক্লাশে প্রথম হওয়া ছেলেটি বাস্তব জীবনে অনেক পিছিয়ে যায়
.
'ভালবাসার একশ একটি উপায়' নামক বইগুলো তাই রাস্তার ফুটপাত থেকে কিনে দেওয়া একটি গোলাপের কাছে হেরে যায়
.
রাস্তার সামান্য একটি শিক্ষার কাছে সফলতার হাজার লক্ষ মূলমন্ত্র মুখ থুবড়ে পড়ে,
.
মাত্র কয়েক সেকেন্ড পর রাস্তার রূপও পাল্টে যায় যেই রূপ আর কখনো দেখা যায় না,
.
উদ্যোক্তাদের জন্য ইংরেজীতে একটি সেরা উক্তি আছে, The streets can make you 'Bitter or Better.'
.
এগুলো তিক্ত অভিজ্ঞতা থেকে তৃপ্ত অভিজ্ঞতার স্বাদ নেওয়ার গল্প
.
অসংখ্য পুরষ্কারে ভূষিত 'স্লামডগ মিলিয়োনেয়ার' ছবিটির কথা মনে আছে যার লেখক ভারতীয় পররাষ্ট্র সার্ভিসের (আইএফএস) সিনিয়র কর্মকতা ও বিশিষ্ট ঔপন্যাসিক বিকাশ স্বরূপ বলেছিলেন, 'মাঝে মাঝে বইয়ের জ্ঞানের চেয়ে রাস্তার জ্ঞান অধিক গুরুত্বপূর্ণ'
.
তিনি আরো বলেছিলেন, 'এলিট স্কুল কলেজ থেকে পড়াশুনা করে বড় বড় ডিগ্রী নিলেও আপনি সেই বিষয় সম্বন্ধে রাস্তার যে জ্ঞান রাখে তার থেকে স্মার্ট হতে পারবেন না'
.
আলবার্ট আইনস্টাইন বলেছিলেন, 'জ্ঞান অর্জনের একমাত্র উৎস হলো অভিজ্ঞতা'
.
কোমর বেঁধে রাস্তায় নামলে তারপর আপনি সে অভিজ্ঞতার স্বাদ পাবেন!
.
বলা হয়ে থাকে পৃথিবীর সবচেয়ে বড় কলেজ 'স্ট্রিট কলেজ' বড় বিশ্ববিদ্যালয় 'স্ট্রিট বিশ্ববিদ্যালয়'
.
হাউ টু রাইড্ এ বাই সাইকেল গল্পটির কথা মনে আছে একবন্ধু বই পড়ে সাইক্লিং শিখবে বলে পড়া শুরু করেছে তো আরেক বন্ধু সাইকেল নিয়ে রাস্তায় নেমে গেছে! সে যখন সাইকেল নিয়ে উষ্টা খেয়ে পড়তো তখন বই পড়া বন্ধুটি তাকে বোকা ভেবে হাসতো! প্রথম বন্ধুর যখন বই পড়া শেষ তার মধ্যে দ্বিতীয় বন্ধু সাইক্লিং শিখে উল্টো বই পড়া বন্ধুকে শিখাচ্ছে!!!
.
আমাদের দেশে আমরা শিখতে শিখতে বুড়ো হয়ে যায়!
.
আসলে কাজ করার সাথে সাথে শিখতে হবে!
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৫৪
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দক্ষিণ কোরিয়ার 'নতুন গ্রাম আন্দোলন'

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ৭:২৭



বাংলাদেশের উন্নতি হতে হলে, গ্রামগুলোর উন্নয়ন ছাড়া উপায় নাই। গত ৫৬ বছরে আমাদের দেশের গ্রামবাসীদের উন্নয়ন খুবই কম হয়েছে। সেখানকার মানুষ অবহেলার সম্মুখীন হয়ে নিম্ন সেলারির জব... ...বাকিটুকু পড়ুন

আবার সমস্যা, ব্লগ আমাকে কেন ভোগাচ্ছে?

লিখেছেন মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩

আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি ইরানের নতুন শত্রু হতে চলেছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩১ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৬


মরুভূমির গরম বাতাস আর লোহিত সাগরের নোনা জলীয় বাষ্প যেখানে এসে মেশে, বাব এল মানদেব প্রণালীর সেই জায়গাটায় রাতের অন্ধকার নামলেই একটা অদ্ভুত নীরবতা ছেয়ে যায়। কিন্তু সেই নীরবতা... ...বাকিটুকু পড়ুন

কল্প-গল্প : প্রমিথিউসের শেষ রাত

লিখেছেন কাছের-মানুষ, ৩১ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:১১



“স্যার, কিছু কয়েন দেন!” মোলায়েম স্বরে বলেই হাত কচলায়।

কয়েনটি যিনি চাইলেন, তিনি একজন ভিক্ষুক। ব্যস্ত শহরের এই চৌরাস্তায় বসে নিয়মিত কয়েন আবদার করাই তার একমাত্র কাজ। মালদার পার্টি... ...বাকিটুকু পড়ুন

শামারুহ মির্জারাও সত্য মেনে নেয় যখন/ যদিও এর কোনো প্রয়োজনিয়তা আমাদের নেই॥

লিখেছেন ক্লোন রাফা, ৩১ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩৮


বিএনপি ঘরানার মুখ থেকেও যখন সত্য বেরিয়ে আসে, তখন তা ইতিহাস হয়ে থাকে!

বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কন্যা ড. শামারুহ মির্জার একটি সত্য স্বীকারোক্তি......
“বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা ছাড়া... ...বাকিটুকু পড়ুন

×