somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জীবন উপভোগ করো বন্ধু

০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১০:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি দুই হাজার সাত সালে এইচ.এস.সি পরীক্ষা দিয়েছিলাম,
.
কোন পরীক্ষায় কি কি প্রশ্ন এসেছিলো কিংবা রোল নম্বর রেজিঃ নং কত আমার কিচ্ছু মনে নেই!
.
শুধু মনে আছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে কেন্দ্র ছিলো সেখানে আমার দুই বেঞ্চ সামনে একটি সুন্দরী মেয়ে প্রথম দিন কালো রবারের ব্যান্ড দিয়ে চুল বেঁধেছিলো!
.
দ্বিতীয় পরীক্ষার দিন সে লাল রংয়ের রাবারের ব্যান্ড দিয়ে চুল বেঁধেছিলো!
.
কিন্তু তৃতীয় পরীক্ষা কি ছিলো আমি ভুলে গেছি,
.
তবে স্পষ্ট মনে আছে ওটা কঠিন পরীক্ষা ছিলো তাই মেয়েটি সেদিন রাবার দিয়ে চুল বাঁধতে ভুলে গিয়েছিলো!
.
সত্যি বলতে কি, সেদিন তাকে অপূর্ব লাগছিলো!
.
মাঝে মাঝে শিশুদের দেখলে অবাক লাগে,
.
কত কষ্ট করে একটি শিশু জন্মগ্রহণ করে! কাঁদে! উষ্টা খায়! উঠে দাঁড়ায়! বড় হয়! তারপর ভুলে যায়!
.
মাঝে মাঝে মনে হয়, সত্যি কি জন্ম নিয়েছিলাম নাকি?
.
হালের বিল গেটস বলেন কিংবা আব্রাহাম লিঙ্কন আমার স্কুল জীবনের আইডল ছিলো ক্লাশের ক্যাপ্টেন উপাধি পাওয়া ছেলেটি,
.
ভাবতাম সে পৃথিবীর সবচেয়ে সফল মানুষ!
.
মাইকেল জ্যাকসন কিংবা মাইকেল অ্যাকশন যা বলেন না কেনো আমার কলেজ জীবনের আইডল ছিলো রোজ সুন্দরীর মিস্ কল পাওয়া ছেলেটি,
.
ভাবতাম সে পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় ব্যক্তিত্ব!
.
আমার ছোট বেলার সম্রাট শাহজাহানের দুই দুইটা ভিডিও গেম ছিলো
.
আমার ছোট বেলায় দেখা জমিদারের ছিলো একটি ফুটবল,
.
এক সময় বন্ধুর বক্স শার্ট দুই দুইটা পকেট দেখে আমি ঈর্শান্বিত হতাম
.
ওর খেলনা ছিলো আমার নেই বলে আমি কত দিন মন খারাপ করে ছিলাম! ইচ্ছে হতো মরে যায়! এ জীবন আর রাখবো না!
.
বেপারগুলো ভাবলে এখন হাসি আসে,
.
তোমরা যারা সামান্য পরীক্ষা খারাপ হয়েছে বলে আজ আত্মহত্যা করবে ভাবছো! একটু ধৈর্য ধরো! একদিন এসব ভাবলে হাসি আসবে!
.
তোমরা যারা সামান্য পরীক্ষাকে জীবনের সবকিছু ভাবো তারাও একদিন ভুলে যাবে আদৌ পরীক্ষা দিয়েছিলে নাকি!
.
তারচেয়ে বরং জীবন উপভোগ করো!
.
বুক ফুলিয়ে বলতে পারবে, আজ যে ছেলেটি আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছে সে মেট্রিক ফেইল করেছিলো!
.
কলেজ ড্রপআউট!
.
থেমো না! চালিয়ে যাও! অনন্য উচ্চতা বলে একটা কথা আছে একবার সেখানে পৌঁছালে সমালোচনা আর তোমাকে স্পর্শ করতে পারবে না!
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১০:১৫
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:১৪

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?
--------------------------------------------------------------------
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রিকে কেন্দ্র করে ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা, কর্মীদের আটকে রাখার ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ
একটি বইকে কি... ...বাকিটুকু পড়ুন

Extra Long - Dual Coverage!

লিখেছেন মুনতাসির, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৪৫

আজান দিলে আমাদের দেশের অনেক নারীর মাথায় কাপড় দেওয়ার একটা দীর্ঘদিনের অভ্যাস আছে। আজান শুরু হলো, ওড়না মাথায় উঠল। ব্যাপারটা এত দ্রুত ঘটে যে মাঝখানে চিন্তাভাবনার বিশেষ সুযোগ নেই।

সমস্যা হচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

জল-জলন্ত

লিখেছেন রাজীব নুর, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৫৪



সময় তখন ১৯৫০ সাল।
অলকা থাকে আমেরিকার ফারগো নামক শহরে। খুবই ছোট শহর। শহরটি ছবির মতন সুন্দর। শীতের সময় প্রচণ্ড শীত পড়ে। এলিন নামের এক বৃদ্ধার কাছ থেকে অলকা দুই রুমের... ...বাকিটুকু পড়ুন

৩৬ জুলাইয়ের আন্দোলনে কোটি কোটি মানুষকে টাকা দেওয়া হয়েছিলো?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২৩

গানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16



১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,... ...বাকিটুকু পড়ুন

×