somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চূড়ান্ত হিসেব

০৬ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপনি যখন আপনার মুখের বাম পাশে ছোট্ট একটি ব্রণ নিয়ে চিন্তা করছেন ঠিক তখন সিরিয়া ফিলিস্তিন কিংবা বাংলাদেশের বিরোধি দল অথবা পৃথিবীর অন্য কোন সংকটময় জায়গায় অনেক মানুষ জীবনের নিরাপত্তা নিয়ে চিন্তা করছে,
.
আপনি যখন রাতে শান্তিমত ঘুমিয়ে সকালে এলার্মের সাথে জেগে শুয়ে থেকে ভাবছেন জীবন এতো একঘেয়ে কেনো ঠিক তখনি আমাজান কিংবা অন্যকোন অঞ্চলের মানুষ সকাল ভোরে উঠে বনে বনে খাদ্যের সন্ধানে তীর হাতে নিয়ে ছুটছে,
.
আপনি যখন খাটে শুয়ে বালিশে মাথা দিয়ে ভাবছেন বালিশ এতো উঁচা কেনো ঠিক তখন কেউ ইট মাথা দিয়ে ভাবছে শালার একটা বালিশ পেলে সুখটা সেইই হতো,
.
আপনি যখন প্রাইভেট কারে বসে ভ্রু কোঁচকে ভাবছেন এসিটা নষ্ট হয়ে অতিষ্ট জীবন ঠিক তখনি পাবলিক বাসে গাদাগাদি করে দুই হাতে তিনটা বাজারের ব্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকা কেউ ভাবছে একটা সিঁট পেলে জীবনটা অনেক সুখের হতো,
.
একটু আগেও আমার মনে হয়েছিলো শালার কেডিএস এক্সেসোরিজে সপ্তাহে মাত্র একদিন বন্ধ এটা কোন জীবন হলো তখনি এক বন্ধু বললো দোস্ত শুক্রবারেও অফিস করতে হচ্ছে! শিপমেন্টের প্রেসারে আছি তখন নিজেকে সুখী মনে হচ্ছে!
.
সোজা হিসেব! আরো সোজা করে বলি,
.
জীবন বুঝতে হলে আপনাকে গভীরে কিংবা পিছনে যেতে হবে!
.
ছাত্র জীবনে মাত্র এক হাজার টাকার জন্য একটি টেবিল ফ্যান কিনতে না পেরে গরমে সিদ্ধ হওয়ার স্মৃতি আমাকে বুঝিয়েছে জীবনে মাত্র এক হাজার টাকা কত গুরুত্বপূর্ণ,
.
প্রথম বর্ষে হঠাৎ একটি সুন্দরীর মিস কল পাওয়ার পর তাকে ফোন করার জন্য এক বন্ধু থেকে বিশ টাকা লোড নিয়ে ফোন করার পর সে যখন বললো 'টাকা না থাকলে প্রেম করার কি দরকার' তখন থেকে আমি বুঝেছি বিশ টাকা মাত্র না,
.
এক সময় পকেটে পাঁচশ টাকাকে আমি দিন পাঁচ বার গুণতাম সব ঠিক ঠাক আছে কি না সেই হিসেবটা আমার জীবনের সেরা হিসেব! যার কাছে চূড়ান্ত হিসেবের বেইল নেই!
.
আমার কাছে তিনশ টাকার টিউশনির জন্য ত্রিশ দিন পড়াতে যাওয়ার স্মৃতি আমাকে নাড়া দিয়ে মনে করিয়ে দেয় শরীফ তুই এখন ভালোই আছিস্!
.
জীবনে আপনি অনেক কিছু করবেন হয়তো অনেক টাকা ইনকাম করবেন কিংবা অনেক বড় হবেন কিন্তু দিনশেষে সুখী হওয়ার জন্য মাথায় রাখতে হবে একদিন ফকির কিংবা নিঃস্ব ছিলাম রে,
.
দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্য ভাবতে হবে একদিন কোলবালিশ ছাড়া ঘুমাতে পারতাম না রে,
.
পেয়ে গেলে জীবনে সব কিছু সস্তা লাগে!
.
আমার এক স্যার আমাকে বলে প্রথম যখন চাকরির ভাইভা দিতে আসি বন্ধুর শার্ট প্যান্ট পড়ে এসেছিলাম সেই আমি আজকে পুরো অফিসের বস্
.
এক চাচা বলে বিদেশ যাওয়ার সময় একটা বেল্ট ক্রয়ের সামর্থ্য আমার ছিলো না সেই আমি এখন কয়েক লাখ টাকার শপিং করে বছরে দুই বার বাড়ি আসি! অন্যরকম লাগে!
.
এক স্বনামধন্য কোম্পানীর চেয়ারম্যান বলে ঠিক ওখানে আমি একটি অর্ডারের জন্য দিনের পর দিন ফকিরের মতো বসে থাকতাম!
.
রেডিসন ব্লুতে ঢুকে টংয়ের দোকানে এক কাপ চায়ে ধোঁয়া উড়ানো মানুষগুলোই তো 'এক্সকিউজ মি! দুইটা টিস্যু হবে' বলে ভাব ধরে!
.
জীবন যখন যেমন! আজকের এই দরিদ্রতা আপনাকে মহান করবে! তাই তো নজরুল লিখেছিলেন, 'হে দারিদ্র্য, তুমি মোরে করেছ মহান্‌।'
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:১৪

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?
--------------------------------------------------------------------
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রিকে কেন্দ্র করে ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা, কর্মীদের আটকে রাখার ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ
একটি বইকে কি... ...বাকিটুকু পড়ুন

Extra Long - Dual Coverage!

লিখেছেন মুনতাসির, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৪৫

আজান দিলে আমাদের দেশের অনেক নারীর মাথায় কাপড় দেওয়ার একটা দীর্ঘদিনের অভ্যাস আছে। আজান শুরু হলো, ওড়না মাথায় উঠল। ব্যাপারটা এত দ্রুত ঘটে যে মাঝখানে চিন্তাভাবনার বিশেষ সুযোগ নেই।

সমস্যা হচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

জল-জলন্ত

লিখেছেন রাজীব নুর, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৫৪



সময় তখন ১৯৫০ সাল।
অলকা থাকে আমেরিকার ফারগো নামক শহরে। খুবই ছোট শহর। শহরটি ছবির মতন সুন্দর। শীতের সময় প্রচণ্ড শীত পড়ে। এলিন নামের এক বৃদ্ধার কাছ থেকে অলকা দুই রুমের... ...বাকিটুকু পড়ুন

৩৬ জুলাইয়ের আন্দোলনে কোটি কোটি মানুষকে টাকা দেওয়া হয়েছিলো?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২৩

গানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16



১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,... ...বাকিটুকু পড়ুন

×