ব্রিটিশ রাজপুত্র প্রিন্স হ্যারি ৩৩ বছর বয়সে তার থেকে বড় ৩৬ বছরের মেগান মার্কলকে বিয়ে করেছেন আমাদের দেশে হলে কি কি রসিকতা হতো তা নিম্নে দেওয়া হলো,
.
ওম্মা দেইখচুন্নী কান্ড! মাইয়ার বয়স তো দেখি পোলার চেয়ে বেশী! এ কি করল রাজপুত্রের লাহান পোলাটা!
.
আহারে! কি সুন্দর চান্দের মতন পোলাডারে মেয়েটা তাবিজ কইরা বিয়া করতে বাধ্য করাইলো.....!
.
আগে তো জানতাম ৩৩ মার্কসে পরীক্ষায় পাশ হয় এখনতো দেখি এই বয়স বিয়ে পাশ করার ক্ষেত্রেও উপযুক্ত!
.
কপাল ভাবী! কপাল! আমার মেয়েটা কি মেগান মার্কেলর চেয়ে কম সুন্দর আছিলো নি আঠারো বছর বয়সে আঠারোটা গেরোস্থ আইছিলো!
.
প্রিন্স হ্যারী চাইলে আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্কুলের ক্রাশ সখিনার মেয়েকে বিয়ে করতে পারতো তার মেয়েও তো এখন আমার ক্যান্ডিডেট্
.
ভাবী কি যুগ আইলোরে ভাবী!!!
.
কিছুদিন আগে ৩৫ বছর বয়সী পাত্রী ২৩ বছর বয়সী পাত্রকে বিয়েতে রাজী করাতে এক চানী তরুণকে ৫ কোটি টাকা পণ দিয়েছিলেন,
.
বাদ দেন সে কথা,
.
বলিউডের বিপাশা বসুর স্বামী করণ সিং তারচেয়ে তিন বছরের ছোট,
.
হালের ঐশ্বরিয়াির স্বামী অভিষেক বচ্চন তারচেয়ে দুই বছরের ছোট,
.
সাইফ আলী খানের বোন সোহা আলী খান তার স্বামী কুণাল খেমুর চেয়ে পাঁচ বছরের বড়,
.
শিল্পা শেঠী তারা স্বামী রাজাকুন্দ্রের চেয়ে তিন মাসের বড়,
.
সঞ্জয় দত্তরে মা নার্গিস তারা বাবার চেয়ে এক বছরের বড় ছিলেন,
.
অর্জুন রামপাল তার স্ত্রী মেহের জেসিয়া রামপালের চেয়ে দুই বছরের ছোট,
.
অভিনেতা-নির্মাতা ফারহান আখতার তার স্ত্রী অধুনা ভবানীর চেয়ে ছয় বছরের ছোট!
.
অভিনেত্রী জরিনা ওয়াহাবের চেয়ে তার স্বামী অভিনেতা আদিত্য পাঞ্চোলি ছয় বছরের ছোট!
.
নৃত্য পরিচালক নির্মাতা ফারাহ খান তার স্বামী শিরিষ কুন্দরের চেয়ে ৯ বছরের বড়!
.
অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা স্বামী পরিচালক বদরুল আনাম সৌদের চেয়ে ১৫ বছরের বড় ছিলেন,
.
৩৯ বছর বয়সী ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের স্ত্রী বয়স ৬৪ বছর,
.
ভারতের ক্রিকেট আইডল বিরাট কোহলির চেয়ে তার স্ত্রী অনুশকার বয়স বেশী,
.
ক্রিকেটার শিখর দেওয়ানের চেয়ে তার স্ত্রী ইশা মুখোপাধ্যায় দশ বছরের বড়,
.
শচীন টেন্ডুলকারের মতো লিজেন্ডের স্ত্রী অঞ্জলী তার থেকে ছয় বছরের বড়,
.
ঝামেলা হলো আমাদের দেশে যদি বয়সে বড় মেয়ে তো দূরের কথা সমান সমান বয়স কিংবা একটু ওদিক বিয়ে করলে নিন্দার ঝড় উঠে!
.
বাংলাদেশী মেয়েরা নাকি কুড়িতে বুড়ি!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
