somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যখন কাজে কাম থাকে!

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সিইপিজেড মোড়ে মেট্রো প্রভাতীর কাউন্টার ম্যান বলছে, 'আপনি ক্যান আমার বউ আসলেও টিকেট দিমু তারেও লাইনে দাঁড়িয়ে টিকেট নিতে হবে!'
.
চুপিচুপি বললাম, আর যদি শালী আসে?
.
বেচারা মিটমিট করে হাসছে!
.
এই মানুষগুলোকে অদ্ভুত ভালো লাগে! নিজের ছোট্ট কাজটাকেও ওরা বুকে আগলিয়ে রাখতে শিখেছে
.
একবার এক হোটেলে পানি খেতে ঢুকছিলাম! বয় ছেলেটার নাম করিম! বললাম গ্লাসটা ভালো করে ধুয়ে এক ক্লাশ পানি ধুয়ে এনে দে তারপর সে এমন ধৌয়া ধুয়েছে যে পানিগুলো চকচক করছিলো! পানি খেয়ে নাম জিজ্ঞেস করে খুশি মনে দশ টাকা বকশিশ দিয়েছিলাম!
.
তার থেকে আমি মোটিবেশন পেয়েছি কাজ ছোট্ট হলেও তাকে ভালবাসা যায়!
.
অক্সিজেন মোরের সেই সিএনজি চালকের গল্পটা মনে পড়লো টয়লেটে বেগ পেয়েছিলো পচন্ড বললাম ভাই রে একটু তাড়া আছে দ্রুত চালা... সে এমনভাবে চালিয়েছিলো ত্রিশ মিনিটের রাস্তা বিশ মিনিটে কেল্লাপথে!
.
নামার সাথে সাথে তার হাসিমুখ জানান দিয়েছে সে তার গ্রাহককে ভালবাসতে জানে
.
চাপের কারণে তার নামটা জিজ্ঞেস করা হয়নি
.
শোভাকলোণীর সেই লম্বুনীকে একবার বলেছিলাম বুয়া শার্টের কলার ভালোভাবে পরিষ্কার করতে সে এমন পরিষ্কার করেছে যে শার্টের দুটা স্টেপ উঠে গেছিলো!
.
একবার একটা ফ্যাক্টরির সিকিউরিটি বুক টান টান করে এমন স্যালুট দিয়েছিলো বুক পকেটে হা করে থাকা দশ টাকাটা তার হাতে গুঁজে দেওয়ার পর তার টানটান বুক স্বাভাবিক হয়েছিলো!
.
এরা সবাই বকশিক ডিজার্ব করে, মন থেকে না দিলে অন্যায় হবে!
.
হঠাৎ বাবার প্রেসার বেড়ে যাওয়ায় তাকে নিয়ে গেছিলাম চট্টগ্রাম মেডিকেল সেন্টারে সেখানে এক আয়া হুইল চেয়ার টেনে নিয়ে এসে বলেছিলো, আপনি টেনশন ছাড়া বসেন যা করার আমি করতেছি! তার ব্যস্ততা জানান দিলো, এখনো মানুষের মধ্যে মায়া আছে! পচন্ড মায়া!
.
এই মানুষগুলো মুহূর্তে হৃদয় জয় করে নিতে জানে সার্ভিস দিয়ে,
.
কখনো মনে হয়না এরা বাকশিশের আশায় কাজ করে ওদের চোখেমুখে কাজকে ভালবাসার প্রতিচ্ছবি স্পষ্ট!
.
আমার দেখা দেবদাস বন্ধুকে এক মেয়ে এমনভাবে ভালবেসেছিলো যে প্রাক্তন মুচে উবে গিয়ে গিয়েছিলো
.
যে ছেলেটা আজ হোটেলে প্লেট মুচতে মুচতে স্টিকার মুচে ফেলেছে একদিন সে যদি হোটেলের ম্যানেজার হয়ে যায় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না,
.
যে পাঠাও চালক যার হুন্ডার পিছনে বসে আপনার মনে হয়েছিলো কুচ কুচ হোতা হ্যায় তাকে পজেটিভ রিভিও দেওয়ার জন্য কাঁচা হাতে হয়তো আপনিও অপশন খুঁজে বেড়ান
.
কারো হাতের কাজ দিনশেষে আর্ট হয়ে গেলে তাকে দুষ্ট ইমরান হাশমি বলে যদি বউ একটি হাসি দেয় তা মনে হতে পারে তিরস্কার! এটা আসলে পুরস্কার!
.
ভালো কাজ করলে মাঝে মাঝে এভাবে তিরস্কৃত হতে হয় কারণ কেউ কেউ জেলাস!
সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১৫
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহিউদ্দিন মোহাম্মদের জেন জি নিয়ে মূল্যায়ন এবং জেন জি'কে নিয়ে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, মূল্যায়ন

লিখেছেন শেহজাদ আমান, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৯



লেখক মহিউদ্দিন মোহাম্মদের এইসব কথার সাথে একটু দ্বিমত আছে। কারণটা বলছি..

২০১৯ থেকে আমার যে বিপুল সংখ্যক নারীদের সাথে সুন্দর, নির্ভেজাল ও পরিচ্ছন্ন বন্ধুত্ব হয়েছে, এর ৬০%-ই হচ্ছে জেন জি... ...বাকিটুকু পড়ুন

সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪


সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪


পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫১

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !



পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

×