somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বৃত্তি

০১ লা জানুয়ারি, ২০১৯ দুপুর ১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার বাবার অনেক স্বপ্ন ছিলো আমি ক্লাশ ফাইভে বৃত্তি পাবো কিন্তু আমার বৃত্তি পরীক্ষা দেওয়ার মতো মার্কসও ছিলো না!
.
তবুও আমার বাবা স্বপ্ন দেখতেন,
.
ক্লাশ এইটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুল থেকে অন্তত ছেলে বৃত্তি পাবে কিন্তু আমি ক্লাশ এইটেও বৃত্তি পরীক্ষা দেওয়ার জন্য মনোনয়ন পাইনি!
.
আমিও স্বপ্ন দেখতাম! একদিন বৃত্তি পাবো! অনেকগুলো বৃত্তির টাকা দিয়ে একটা সাইকেল কিনে জোরসে প্যাডেল মেরে পড়াশুনা করতে হবে না এমন কোন জায়গায় হারিয়ে যাবো!
.
ভাবতাম ট্যালেন্টফুলে বৃত্তি পাওয়া বন্ধুরা একদিন এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী হবে! রাজা মহারাজা মহাধীরাজ হওয়ার প্রথম শর্ত বৃত্তি পাওয়া,
.
বৃত্তি পাইনি বলে আমার বদ্ধমূল ধারণা ছিলো আমি মেথর, মুচি, কামার, চির কুমার হবো! ট্যালেন্টফুলে বৃত্তি পাওয়া ছেলেটি পা বাড়িয়ে দিয়ে বলবে 'ভালো করে পালিশ কর্ নতুবা টাকা দিবো না' আমি 'জ্বি স্যার' বলে ব্রাশ চালিয়ে যাচ্ছি! আজ বৃত্তি পাইনি বলে......!
.
যখন দেখলাম ট্যালেন্টফুলে বৃত্তি পাওয়া বান্ধবীর দুই বছর পর বিয়ে হয়ে গেছে তখন বুঝলাম বৃত্তির বাহিরেও একটা জগত আছে! জগত সংসার!
.
ট্যালেন্টফুলে বৃত্তি পাওয়া বান্ধবীকে বিয়ে করা মহাপুরুষের শিক্ষাগত যোগ্যতা জানার আগ্রহ থেকে একদিন প্রশ্ন করে বসলাম 'দুলাভাইও কি ট্যালেন্টফুলে বৃত্তি পেয়েছিলো?' যখন জানলাম দুলাভাইও আমার মতো টেনেটুনে পাশ তখন বুঝলাম জগতে 'প্রেম' বলে আরেকটা বিষয় আছে! যেখানে বৃত্তি লাগে না!
.
বৃত্তি না পাওয়ায় চুপসে যাওয়া বেলুন আমার আস্তে আস্তে ফুলে উঠছে!
.
কলেজে উঠলাম! টাকার অভাবে আমার আর সাইকেল কিনা হয়নি! একদিন ক্লাসের পিছনের সারির এক বন্ধু পালসার হুন্ডা নিয়ে ভোঁ করে সামনে এসে ব্রেক করার পর প্রশ্ন জাগলো 'সে তো বৃত্তি পাইনি তাহলে কেমনে কি' পরে বুঝলাম জগত সংসারে টাকা থাকলে বৃত্তি লাগেনা!
.
কয়েক বছর পর এসএসসি ফেইল করা বন্ধু বিদেশী থেকে এসে মার্চেন্ডিজ বেঞ্চ নিয়ে আশে পাশে ঘুরতে লাগলো তখন আরো শিওর হলাম জগতে টাকা ই সব! এখানে টাকা হলে বৃত্তি ও দেওয়া যায়! হুরহুর করে মেধাবীরা এসে লাইন ধরে....!
.
নেপোলিয়ন হিলের জগৎ বিখ্যাত বই 'পুয়োর ডেড্ রীচ্ ডেড্' সম্বন্ধে জানার পর বুঝতে পারলাম টাকা পুঁথিগত বিদ্যার চেয়ে 'মানি ম্যানেজমেন্ট বিদ্যার' উপর নির্ভর করে!
.
গরীব বাবা শিখাতো পড়াশুনা করো, এম ফিল, পিএইচডি করো! এটা করো! ওটা করো! দিন শেষে তার সন্তান সরকারী আমলা হবে!
.
ধনী বাবা কিভাবে টাকা ইনকাম করে মানি ম্যানেজমেন্ট করতে হয় তা শিখাতো কিন্তু কম শিক্ষিত ছিলো তবুও সে সফল!
.
বাংলাদেশে বিবিএ এমবিএ ট্রেন্ড চলছে কিন্তু দিনশেষে আমরা কোন এক ফার্মে চাকরি করি যার মালিকের শিক্ষাগত যোগ্যতা আমাদের চেয়ে কম!
.
আমরা টাকার জন্য কাজ করি! জানিনা টাকার জন্য কাজ করে জগতে কেউ ধনী হতে পারেনি! টাকা যখন আমাদের জন্য কাজ করবে তখনি কেবল আমরা ধনী হতে পারবো! যাকে বলা হয় 'ইনভেস্টমেন্ট!'
.
মুখে আমরা টাকাকে তুচ্ছ করি তবুও সকালে বাথরুমটা অফিসে গিয়ে সেরে রাতে ফিরে আসি!
.
বাংলাদেশে সবচেয়ে বেশী খুন হয় এই জায়গা জমি টাকার বিরোধকে কেন্দ্র করেই,
.
টাকা সব কিছু না তবুও টাকা আপনার জীবনকে সহজ করে তুলবে! টাকা আপনাকে স্বাধীনতা দিবে! আপনাকে ক্রিয়েটিব করবে!
.
টাকার অভাব আপনার মধ্যে পিছুটান সৃষ্টি করবে তা কেবল আপনাকে পিছনের দিকে টানবে! তবে 'কালো টাকা' আপনাকে আরো পিছনের দিকে নিয়ে যাবে!
.
সৎভাবে ইনকাম করে সবচেয়ে বেশী ট্যাক্স দিয়েও দেশপ্রেম ফলানো যায়!
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০১৯ দুপুর ১:০০
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ হতো হায়দ্রাবাদ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৫

।।হায়দারাবাদের নিজাম।।


১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টির ডায়েরি: অধ্যায় শূন্য

লিখেছেন চারাগাছ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৬




বৃষ্টির ডায়েরি: অধ্যায় শূন্য


​আজকের বৃষ্টিটার কোনো ছন্দ নেই। কোনো ব্যাকরণ নেই। স্রেফ আকাশ ভাঙা জল, যা এই শহরের বুকে সশব্দে আছড়ে পড়ছে। মানুষজন তাড়াহুড়ো করে ছাতা মেলছে, আশ্রয়ের খোঁজে... ...বাকিটুকু পড়ুন

ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেলো

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৩



বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।

ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি... ...বাকিটুকু পড়ুন

রাজনীতিতে ফেরার টিকিট কি এবার ক্রেমলিনে?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১০


বিশ্বজুড়ে থরথর কম্পন শুরু হয়ে গেছে। মার্কিন মুল্লুক থেকে মহাখালী, সবাই আজ বাকরুদ্ধ। আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বিস্ফোরণ ঘটেছে। বিশ্বস্ত সূত্রে, অর্থাৎ ভারতীয় কয়েকটি বেনামী ফেসবুক পেজ এবং... ...বাকিটুকু পড়ুন

আমার সোভিয়েত শৈশব

লিখেছেন চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১





বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?

রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।

তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।

আমার সেই... ...বাকিটুকু পড়ুন

×