somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সরকার বড্ড দরকার

২৯ শে মার্চ, ২০১৯ দুপুর ১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মফিজ কনডম ছাড়া বাসর রাতে ঢুকে গেছে, সকালে বের হয়ে বলা শুরু করলো 'শালার এমন এক দেশে বাস করি যেখানে সরকার স্লোগান দেয় দুটির বেশী সন্তান কখনো নয়, একটি হলে ভালো হয়' অথচ নিরাপদ কনডম সরবরাহ করছে না!
.
ঘরের সামনে ময়লার স্তূপ সেখানে রোজ মশা মাছি ভিড় করে, কখন কর্তৃপক্ষ আসবে সেই আশায় বসে বসে সরকারের চৌদ্দ গোষ্ঠি উদ্ধার করছে,
.
রাস্তার ম্যানহোলের ঢাকনা উঠানো, উষ্টা খেয়ে উফুত হয়ে আছে, উঠে দাঁড়িয়ে বিড়বিড় করে এই শালার সরকারের দেশে মানুষ থাকে মর্মে ক্ষোভ প্রকাশ করে চলে গেলো অথচ ঢাকনার গায়ে লাথি মেরে চলে গেলেও সেটা ঠিক জায়গায় চলে আসতো
.
সব দোষ সরকারের কাঁধে চাপিয়ে দিয়ে আমরা নির্দোষ,
.
সরকার এসি রুমে আছে আর তুমি আইসিইউতে,
.
দিনশেষে সরকার তো আর পুড়বে না তুমি পুড়ে যাবে! তাগাদা সরকারের চেয়ে তোমার হাজার গুণ বেশী থাকা উচিত!
.
পাবলিক বাসে তোমরা মাইরা গেলে ইস্যু ক্রিয়েট ছাড়া সরকারের কিছু আসে যাবে না সুতরাং গাড়ি বেলাইনে চালালে ড্রাইভারকে ধরে থাপ্রিয়ে লাইনে আনা তোমার দায়িত্ব!
.
মনে রাখবা, সরকার এসিতে আছে আর আমরা আইসিইউতে,
.
তুমি ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থাকলে সরকারের কিচ্ছু আসে যাবে না বরং সরকার জানে সে রাস্তায় বের হলে জ্যাম থাকবে না তার প্লেনও আছে!
.
দেশটা সরকার না ভাই, তোমাকে আমাকে ঠিক করতে হবে! থাপ্রাইয়া থাপ্রাইয়া!
.
সবাই মিলে বিল্ডিংয়ের মালিকের কলার চেপে ধরে এক মাসের ভাড়া না দিয়ে ফায়ার ডোর লাগান, এতো হেডাম থাকলে আন্দোলন করে ফায়ার এক্সিট রেক্টিপায় করতে পারেন না কেরে?
.
জমিদারও তো এক প্রকার বিল্ডিংটার সরকার!
.
আমাদের কলোণীর রাস্তা আমরা করি, প্রতি ঘর থেকে একজন কামলা খাটতে হবে নাহলে টাকা দিয়ে দিবে,
.
যেখানে সরকার নাই সেখানে জনগন এভাবেই সুন্দর সমাজ গড়ে তুলে!
.
ঘটনাস্থলে সরকার হেঁটে আসে না, ল্যান্ডক্রুজার দিয়ে আসে,
.
তুমি নিজেও হেতেনের লাইফ স্টাইলে থাকলে রঙ্গিন দুনিয়া দেখতে, কুল্ কুল্
.
কাঁচের ভিত্রে থেকে তোমারও তখন ঢাকাকে লাসভেগাস মনে হবে কারণ ফূর্তির শহর বলা হয় লাসভেগাসকে,
.
সেইই ভিউতে, আকাশের উপ্রে থেকে উঁকি দিয়ে তাকালে ঢাকাকে হলিউডের শহর লস অ্যাঞ্জেলেস মনে হবে,
.
আর স্যাটেলাইট থেকে দেখলে সিঙ্গাপুর মনে না হওয়ার কোন কারণ দেখছি না!
.
কবিতার আবহে যেটাকে রোদ্রস্নান মনে হয়ে বাস্তবতা কি তা কেবলি একজন নির্মাণ শ্রমিক টের পেয়ে থাকে আর যাকে তোমরা বৃষ্টি বিলাস বলো তাকে রিক্সা চালক কিংবা ফুটপাতে আশ্রয় নেওয়া লোকটি কষ্ট বিলাস বলে জানে,
.
জীবন হলো রঙ্গীন কাঁচের এপাশ আর ওপাশ! তোমরটা তোমাকে করে নিতে হবে! আদায় করে নিতে হবে, দরকার হলে আন্দোলন!
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুনাফেকি নাকি Diplomatic situationship?

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ০৯ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:১০


গত শনিবার (৪ জুলাই) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় উদযাপিত হয়েছে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক ও পারস্পরিক অংশীদারিত্ব আরো জোরদার করার প্রত্যয় ব্যক্ত... ...বাকিটুকু পড়ুন

আরেকটা পদ্মা সেতু না বানিয়ে দেশ উন্নয়নের নিনজা টেকনিক!

লিখেছেন মাথা পাগলা, ১০ ই জুলাই, ২০২৬ রাত ১:৪৫




আগে জানতাম উন্নয়নের জন্য বিনিয়োগ লাগে, চাহিদা অনুযায়ী শিল্প গড়ে ওঠে, কর্মসংস্থান তৈরি হয় - তারপর দেশের উন্নতি হয়।

কিন্তু বাংলাদেশ স্বাধীনতা ২.০-এ এসে উন্নয়নের সংজ্ঞাই পাল্টে গেছে।

এখন উন্নয়নের নতুন... ...বাকিটুকু পড়ুন

৭১-কখনোই ৫০/৫৫বছরের পুরোনো কোনো ঘটনা নয় ।

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ৭:০১




৭১-হলো আমাদের বাংলাদেশের বাঙালি জাতির প্রতিদিনের এগিয়ে চলার অনুপ্রেরণা । ৭১ আমাদের অস্তিত্ব,একাত্তর আমাদের আত্মপরিচয়ের ইতিহাস । একাত্তর যদি মলিন বা বিলীন হয়,তখন আমি আর আমি,আমরা... ...বাকিটুকু পড়ুন

শুভ সকাল। আসসালামু আলাইকুম।

লিখেছেন রাজীব নুর, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৪



ভোর থেকেই বৃষ্টি হচ্ছে!
অবশ্য বর্ষাকাল চলছে, বৃষ্টি তো হবেই। ছাতা ছাড়াই বাসা থেকে বের হলাম। ছাতা নেই। ভেঙে গেছে। এক বছর হয়ে গেলো। কিনবো কিনবো করে আর... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভুল, অনুতাপ ও ভালোবাসা

লিখেছেন সামিয়া, ১০ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮


আজকে একটু তাড়াতাড়ি ফিরবা? আমি রান্নাঘর থেকে মাথা বের করে আনিসকে বললাম। সে জুতোর ফিতা বাঁধতে বাঁধতেই ছোট্ট করে উত্তর দিল,
- চেষ্টা করব। আমি হেসে বললাম,
- তোমার এই চেষ্টা... ...বাকিটুকু পড়ুন

×