somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধাক্কাধাক্কি করিয়েন না প্লিজ

২৯ শে মার্চ, ২০১৯ দুপুর ২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বনানীতে এফ আর টাওয়ার থেকে লাফ দিয়ে পঙ্গু হাসপাতাল থেকে ফেরার পর 'ভাই, লাফটা কিন্তু সেইই আছিলো, ঠিক যেই মুহূর্তে লাফ দিয়েছেন তার কয়েক সেকেন্ডের মধ্যে ক্যামেরাবন্দি করেছি, এই লন্, ফেসবুকে কার্টেসি দিতে ভুইল্লেন কিন্তু' পিকটা দিয়ে মানবতার পোলা চলে যাচ্ছে,
.
এবার মানবতার লুইচ্চার পালা 'আফা আমি সেদিন না থাকলে আপনার চিল্লানীর এতো সুন্দর ভিডিও কেডায় তুলতো কন্, হেব্বী জুম হয়ছে! মোবাইল হাতে নিয়া ঠাইঠ দাঁড়ায় ছিলাম, মশা কামড়াইছিলো দুইটা কিন্তু চুলকাই নাইকা!'
.
কামতো এক্কান কইরালাইছি ভাই 'ফেসবুকে আইসা লাইভ করার পর আপনার গফ্ কমেন্ট কইরা কইলো আপনি হেতেনের ক্রাশ আছিলেন!'
.
'ভাই! আমার ভাই! যদি মইরা যাইতেন তাহলে আর কোনদিন কেউ খুঁজে পাইতো না তাই অধম আপনার ভিডিও করছিলাম, এটলিস্ট যে ওখানে আপনি ছিলেন সেটার প্রমাণ দিয়ে লাশ ফেরত চাইয়া অনশন করতাম!'
.
জ্বলতে থাকা ভবনের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা বাঙ্গালীদের পিক দেখে ভাবছি এই জাতি মাথা নোয়াবার নয়!
.
সেদিন দেখলাম বায়জিদ ক্লিফটনের মোড়ের ডাস্টবিন থেকে ময়লা গাড়িতে তোলা হচ্ছে সেখানে উৎসুক জনতার ভিড়,
.
রাস্তার মোড়ে গ্যারান্টিসহ যে ঔষুধগুলো বিক্রী হয় সেখানে আমি ভিড়ের কারণে ঢুকতে পারিনা!
.
কোন চ্যানেল ক্যামেরা একটা নিয়ে দাঁড়িয়ে থাকলে তার পিছনেও উৎসুক জনতা উপচে পড়ে!
.
সেদিন দেখলাম রাস্তার দূরত্ব মাপা ক্যামেরা টাইপ স্টেনের পিছনে কয়েকজন উঁকি দিচ্ছে,
.
কোন এক সুন্দরী মেয়ে হেঁটে গেলেও রাস্তায় উৎসুক জনতার ভিড় লেগে যায়!
.
জিইসির মোড়ে একবার একজনকে চুরিকাঘাত করে যাচ্ছে সন্ত্রাসীরা তার একটু দূরে কয়েক সেকেন্ডের মধ্যে জটলা বেঁধে গেছে!
.
বাজারে বড় মাছ উঠলে তার আশেপাশে একটা ভিড় লেগেই থাকে
.
ব্যতিক্রম কিছু দেখলেই বাঙ্গালী ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে
.
কিছুদিন আগে দেখলাম এলাকায় দুই মহিলার ঝগড়া দেখছে প্রায় শতখানেক মানুষ!
.
নব্য বিবাহিত দম্পতির বাসর ঘরের বাহিরেও জ্যাম লেগে থাকে!
.
এমন নির্বাচনেও সেদিন দেখলাম ফলাফল জানার জন্য ভোটারের চেয়েও উৎসুক জনতার ভিড় বেশী
.
ইতোপূর্বে ভাইরাল হওয়া শিশু নির্যাতনের কয়েকটি ভিডিওর পিছনেও দেখলাম জনতার ভিড়,
.
সাধারণত তুলে নিয়ে ধর্ষণ করা হয় নাহলেও তা লাইভ দেখার জন্য উৎসুক জনতার জটলা লেগে যেতো!
.
রাস্তায় কেউ জোরে বাষ্পবায়ু ছাড়লে সেই আওয়াজ শুনেও একটা জটলা লেগে যাবে যাবে অবস্থা
.
তখন দেখতাম বোর্ড পরীক্ষার রেজাল্ট দিলে ঘরের আশেপাশে কৌতূহলী জনতার ঢল!
.
এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী নায়ক গায়ক নালায়েকের গন্ধ পেলেও এখানে রাস্তার পাশে মানুষের ঢল লেগে থাকে,
.
হক্ মাওলা বলে ডাক দিলেও তার আশেপাশে উৎসুক জনতার আনাগোনা বাড়তে থাকে,
.
আহারে! সবাই ফ্যালফ্যাল করে তাকিয়ে দেখে! দেখছে! কি দেখে! কি দেখছে! তা নিয়ে একটু পর যাকে দেখবে তাকে ভিড়ের গল্প বলবে!
.
ধাক্কাধাক্কি করিয়েন না, সবাই ভিড়ের মধ্য থেকে লাইভে আসার সুযোগ পাবেন! পাশ থেকে একজন বলে উঠলো 'মানিব্যাগ সাবধান' এখানেও মানবতা হুমকির মুখে!
সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০১৯ দুপুর ২:৩৬
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুনাফেকি নাকি Diplomatic situationship?

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ০৯ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:১০


গত শনিবার (৪ জুলাই) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় উদযাপিত হয়েছে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক ও পারস্পরিক অংশীদারিত্ব আরো জোরদার করার প্রত্যয় ব্যক্ত... ...বাকিটুকু পড়ুন

আরেকটা পদ্মা সেতু না বানিয়ে দেশ উন্নয়নের নিনজা টেকনিক!

লিখেছেন মাথা পাগলা, ১০ ই জুলাই, ২০২৬ রাত ১:৪৫




আগে জানতাম উন্নয়নের জন্য বিনিয়োগ লাগে, চাহিদা অনুযায়ী শিল্প গড়ে ওঠে, কর্মসংস্থান তৈরি হয় - তারপর দেশের উন্নতি হয়।

কিন্তু বাংলাদেশ স্বাধীনতা ২.০-এ এসে উন্নয়নের সংজ্ঞাই পাল্টে গেছে।

এখন উন্নয়নের নতুন... ...বাকিটুকু পড়ুন

৭১-কখনোই ৫০/৫৫বছরের পুরোনো কোনো ঘটনা নয় ।

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ৭:০১




৭১-হলো আমাদের বাংলাদেশের বাঙালি জাতির প্রতিদিনের এগিয়ে চলার অনুপ্রেরণা । ৭১ আমাদের অস্তিত্ব,একাত্তর আমাদের আত্মপরিচয়ের ইতিহাস । একাত্তর যদি মলিন বা বিলীন হয়,তখন আমি আর আমি,আমরা... ...বাকিটুকু পড়ুন

শুভ সকাল। আসসালামু আলাইকুম।

লিখেছেন রাজীব নুর, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৪



ভোর থেকেই বৃষ্টি হচ্ছে!
অবশ্য বর্ষাকাল চলছে, বৃষ্টি তো হবেই। ছাতা ছাড়াই বাসা থেকে বের হলাম। ছাতা নেই। ভেঙে গেছে। এক বছর হয়ে গেলো। কিনবো কিনবো করে আর... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভুল, অনুতাপ ও ভালোবাসা

লিখেছেন সামিয়া, ১০ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮


আজকে একটু তাড়াতাড়ি ফিরবা? আমি রান্নাঘর থেকে মাথা বের করে আনিসকে বললাম। সে জুতোর ফিতা বাঁধতে বাঁধতেই ছোট্ট করে উত্তর দিল,
- চেষ্টা করব। আমি হেসে বললাম,
- তোমার এই চেষ্টা... ...বাকিটুকু পড়ুন

×