somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্পগুলো বীরত্বের না বেদনার

২৯ শে মার্চ, ২০১৯ রাত ৮:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২২'ফেব্রুয়ারি'২০১৯, চকবাজারে আগুনে পুড়ে ৭৯ জন নিহত, লড়াই শেষে দমকল বাহিনীর সদস্যরা নিজেদের গাড়ির ওপরেই ঘুমিয়ে পড়ার একটি ছবি অনলাইনে ভাইরাল!
.
২৮'মার্চ'২০১৯, বনানীর এফআর টাওয়ার থেকে দমকল বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা খন্দকার আব্দুল জলিল কাঁধে করে কান্নারত একটি মেয়েকে বীরের বেশে উদ্ধার করে নিচে নিয়ে আসছেন এমন একটি ছবি অনলাইনে ভাইরাল!
.
১৪'মার্চ'২০১২, দমকল বাহিনীর ডুবুরি আবুল খায়েরের নাম ভাইরাল, যখন মেঘনায় ডুবে যাওয়া লঞ্চের যাত্রীদের খোঁজ কেউ পাচ্ছিলো না ঠিক তখনি দুই হাতে দুইটা করে করে মোট ত্রিশ থেকে পয়ত্রিশটা লাশ সে একাই তুলে এনেছিলো,
.
২৪'এপ্রিল'২০১৩, সাভারের রানা প্লাজা ট্রাজেডি, উদ্ধার অভিযান প্রায় অসম্ভব হয়ে পড়েছিলো, গাজীপুর থেকে ছুটে এসেছিলেন রং মিস্ত্রী উজ্জ্বল, প্রাণপণে যখন যেদিক দিয়ে সুযোগ পেয়েছেন ভবনে ডুকে গিয়ে অক্লান্ত পরিশ্রম করে জীবত এবং লাশ উদ্ধার করে পুরো দেশের ভাইরাল বীর,
.
সাথে আরেক উদ্ধারকর্মী বাবু, একাই ৩০ জনকে উদ্ধার করেছিলেন ধ্বংসস্তুপ থেকে পরে তার রহস্যজনক মৃত্যুর কারণ এখনো জাতির অজানা!
.
সেই সময় অগ্নিদগ্ধ হয়ে মারাত্মক আহত স্বেচ্ছাসেবক এজাজউদ্দিন চৌধুরী কায়কোবাদ যাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হয়েছিলো পরে তার মৃত্যুর খবরে পুরো দেশ কেঁদেছিলো,
.
অথবা গতকালে বস্তির ছোট্ট ছেলেটি আশেপাশের সবাই যখন মোবাইলে ভিডিও কিংবা ছবি তুলতে ব্যস্ত সে লিক্ হওয়া পাইপের প্যাঁচানো কাপড় আঁকড়ে ধরে আছে এমন দৃশ্যের ভাইরাল নায়ক,
.
হঠাৎ হঠাৎ করে ওরা টাইমলাইনে এসে নায়ক বনে যায়, ইস্যু শেষে হারিয়েও যায় দিনশেষে তাদের নিয়ে,
.
এগুলো থাইল্যান্ডের লুয়াং গুহায় আটকে পড়া কিশোর ফুটবল টিমের উদ্ধার অভিযান না যে তাদের নিয়ে হলিউডে মুভির ঘোষণা আসবে,
.
সত্যি বলতে এরা মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে অ্যাপার্টমেন্টের তৃতীয় তলার জানালা দিয়ে এক শিশুকে ফেলে দিলে দ্রুত লুফে নিয়ে তার জীবন বাঁচানো ফায়ার সার্ভিসের কর্মী রবার্ট সুটন না যে রাতারাতি বীর খেতাব পেয়ে ভাগ্য পাল্টে যাবে!
.
আমরা বাজরাঙ্গী ভাইজানের সালমান খানকে বীর ভাবতে পারি কখনো একজন প্রকৃত বীর আব্দুল জলিলকে পর্যাপ্ত সম্মান দিতে শিখিনি!
.
আমাদেরও অনেক বীর আছে, বীরশ্রেষ্ঠ আছে, গায়ক আছে, নায়ক আছে, লেখক আছে, সাধক আছে, ছিলো, থাকবে কিন্তু আমরা কখনো জানতে চেষ্টা করবো না!
.
আমাদের নেতা আছে, কঠিন নেতাও ছিলো, আমরা আমাদের ছেলেদের মাহাত্মা গান্ধী, নেলসন ম্যান্ডেলা, আব্রাহাম লিংকন, মাহাথীর কিংবা এরদোগানের গল্প শুনিয়ে তৃপ্তি লাভ করি!
.
ড. মুহম্মদ শহীদুল্লাহ্ বলেছিলেন 'যে দেশে গুণীর কদর নেই, সে দেশে গুণীজনের জন্ম হয় না' এখানেও তাই,
.
গুণীর লিঙ্গে আমরা কনডম লাগিয়ে দিই, এতো বড় মায়েরে বাপ জাতি আমরা!
.
এখানে হাজার ভালো লিখেও কখনো জেকে রাওলিংয় জন্ম নিবে না যে বই লিখে মিলিওনিয়ার হবে!
.
এখানে মেধা চুরি করেও ব্যবসা হয়! কঠিন ব্যবসা! শুনেছি হুমায়ুন আহমেদ অবিশ্বস্তদের মধ্যে প্রকাশকদের বিশ্বাস করতেন না!
সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০১৯ রাত ৮:৩২
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুনাফেকি নাকি Diplomatic situationship?

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ০৯ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:১০


গত শনিবার (৪ জুলাই) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় উদযাপিত হয়েছে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক ও পারস্পরিক অংশীদারিত্ব আরো জোরদার করার প্রত্যয় ব্যক্ত... ...বাকিটুকু পড়ুন

আরেকটা পদ্মা সেতু না বানিয়ে দেশ উন্নয়নের নিনজা টেকনিক!

লিখেছেন মাথা পাগলা, ১০ ই জুলাই, ২০২৬ রাত ১:৪৫




আগে জানতাম উন্নয়নের জন্য বিনিয়োগ লাগে, চাহিদা অনুযায়ী শিল্প গড়ে ওঠে, কর্মসংস্থান তৈরি হয় - তারপর দেশের উন্নতি হয়।

কিন্তু বাংলাদেশ স্বাধীনতা ২.০-এ এসে উন্নয়নের সংজ্ঞাই পাল্টে গেছে।

এখন উন্নয়নের নতুন... ...বাকিটুকু পড়ুন

৭১-কখনোই ৫০/৫৫বছরের পুরোনো কোনো ঘটনা নয় ।

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ৭:০১




৭১-হলো আমাদের বাংলাদেশের বাঙালি জাতির প্রতিদিনের এগিয়ে চলার অনুপ্রেরণা । ৭১ আমাদের অস্তিত্ব,একাত্তর আমাদের আত্মপরিচয়ের ইতিহাস । একাত্তর যদি মলিন বা বিলীন হয়,তখন আমি আর আমি,আমরা... ...বাকিটুকু পড়ুন

শুভ সকাল। আসসালামু আলাইকুম।

লিখেছেন রাজীব নুর, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৪



ভোর থেকেই বৃষ্টি হচ্ছে!
অবশ্য বর্ষাকাল চলছে, বৃষ্টি তো হবেই। ছাতা ছাড়াই বাসা থেকে বের হলাম। ছাতা নেই। ভেঙে গেছে। এক বছর হয়ে গেলো। কিনবো কিনবো করে আর... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভুল, অনুতাপ ও ভালোবাসা

লিখেছেন সামিয়া, ১০ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮


আজকে একটু তাড়াতাড়ি ফিরবা? আমি রান্নাঘর থেকে মাথা বের করে আনিসকে বললাম। সে জুতোর ফিতা বাঁধতে বাঁধতেই ছোট্ট করে উত্তর দিল,
- চেষ্টা করব। আমি হেসে বললাম,
- তোমার এই চেষ্টা... ...বাকিটুকু পড়ুন

×