somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গ্লামার

৩১ শে মার্চ, ২০১৯ রাত ৮:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মেয়ে পাঁচ ইঞ্চি হিল পড়লে কি আদৌ পাঁচ ইঞ্চি লম্বা হওয়া যায়!
.
ঐ মাইয়া, আধেক ইঞ্চি মেকাপ করলে কি আসলেই ফর্সা হওয়া যায়!
.
হ্যালো মোনালী, চুলে সোনার রং করলে আসলে কি চুলের রং সোনালী হয়!
.
ক্ষণিকের জন্য তোমার হাইট বাড়ে, রং পাল্টে, তুমি পাল্টাও না! তুমি জরিনা কখনো জেরিন্ হতে পারবে না!
.
তপ্ত উত্তপ্ত রোদে মেকাপগুলো যখন চকবার আইসক্রিমের মতো লেপ্টে থাকে তখন তোমাকে আরো বিশ্রী লাগে,
.
তুমি সারাদিন বার্বি ডল হয়ে থাকো, জানোতো পুতুলের স্বার্থকতা শো কেসে, ময়দানে না!
.
মেয়ে সকাল থেকে শুরু করে রাত অব্দি তোমার মাথায় কেবলি ঘুরতে থাকে 'তোমাকে আরো সুন্দর হতে হবে' 'আরো' 'আরো' কি এক অশান্তি,
.
ঠোঁটগুলো লাল করলে আসলেই কি গাজর ফাঁটা ঠোঁট হয়!
.
তুমি সৃষ্টি সেরা মানবী হয়ে হরিণির চোখ দেখাবে ভেবে কাজল দাও সাথে আইলানা, আইশ্যাডো ব্লা ব্লা!
.
বার হাত শাড়ি আর গোটা কয়েক কেজি অলংকারের তুমি বরং প্যাঁচিয়ে যাও,
.
তোমার হাতে পায়ে গলায় শিকল, নিজেকে পুরুষের চোখে সুন্দর লাগাতে হবে, তুমি অদ্ভুত এক পরাধীনতা ফাঁসে থাকো!
.
কখনো সব শিকল ছেড়ে আয়নায় নিজেকে দেখো, চিনতে পারবে না! তোমার মানসিকতা তোমার সত্ত্বাকে হত্যা করেছে,
.
সব সময় অন্যের চোখে সুন্দর হওয়ার মানসিকতা তোমাকে সত্যি অন্যের ভোগপণ্য করেছে!
.
সুন্দর, স্নিদ্ধতা, শূভ্র এগুলো ভালো কিন্তু যখন সেটি মানসিক ব্যাধিতে পরিণত হয় তখন তা আর স্বাভাবিক থাকে না
.
তোমরা মেয়েরা সত্যি অস্বাভাবিক হয়ে গেছো! একজন সুস্থ মানুষ কখনো শুধু নিজেকে সুন্দরী উপস্থাপন করার জন্য জীবনের সবটুকু মেধা নিয়োজিত করবে না!
.
তোমার হাতে জমানো টাকার ৮০ ভাগ যখন কসমেটিস্, পার্লার, কালার এগুলোতে চলে যায় মনে রাখতে তুমি মানবিকতা হারিয়েছো!!!
.
তুমি পচন্ড ভয় পাওয়া ব্যাধিতে আছো,
.
কঠিন এক ফোবিয়া,
.
সত্যি খুওব কঠিনতর একটা সিজোফ্রেনিয়া!!!
.
কেউ তোমাকে কালো বলবে সেই ভয়, কেউ তোমাকে বাইট্টা বলবে সেই ভয়, কেউ তোমাকে দেখলে ক্ষেত বলবে সেই ভয়, কেউ মুটকি বলবে সেই ভয়! কেউ তোমাকে সুন্দরী মনে করবে না সেই ভয়, কেউ তোমাকে দেখে মুগ্ধ হবে না এমন আরো ভয় তোমার ভিতরটার তোমাকে প্রতিনিয়ত গলা চেপে ধরছে,
.
তুমি কোন ভাবে শত চেষ্টা করে এই ফোবিয়া থেকে বের হতে পারছো না! তোমাকে ঘিরে শুরু হয়েছে হাজার কোটি টাকার প্রসাধনী বাণিজ্য!
.
রাতারাতি মিলিওনিয়ার বিলিওনিয়ার হচ্ছে কিছু মুনাফালোভী প্রতিষ্ঠান, ওরা আবার তোমাকে মোটিবেশন দিচ্ছে, তোমাকে আরো সুন্দরী হতে হবে! তারপর তারা ক্রিমে হালকা এসিড মিশিয়ে দিচ্ছে!
.
তোমাকে নিয়ে খেলছে সমাজ! লোলুপ লালায়িত মানসিকতারা.... খেলা শেষে ওরা পুরস্কার নিয়ে যাচ্ছে তুমি কেবলি ফুটবল হয়ে পড়ে থাকো!
.
নব্বই মিনিট পর ফুটবলের কোন দাম থাকে না তেমনি বেলা শেষে তুমি কেবলি খেলার সামগ্রী!
.
প্রয়োজন শেষ পুরিয়ে গেছো! একদিন একবার একমুহূর্ত গ্লামার ছাড়া নিজেকে কল্পনা করে দেখিও....! মানুষ চিনে যাবে!
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০১৯ রাত ৮:৫৯
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফ্যাসিবাদ মোকাবেলায় এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৫৬


ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। অন্তত প্রযুক্তির দিকে তাকালে এমনটাই মনে হচ্ছে। যে আওয়ামী লীগ এতদিন মানুষের ভোট, মতামত, রাজপথ, রাষ্ট্রযন্ত্র সবকিছুর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে ইসলামপন্থা বনাম গণতন্ত্র: মানুষ যখন নাগরিক থেকে অনুসারী হয়ে উঠছে!

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩


কিছুদিন আগেও আমরা বলতাম, "দয়া করে ধর্মকে রাজনীতির সঙ্গে মেশাবেন না"। সরল এই কথাটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বোধ ছিল - ধর্মীয় বিশ্বাস আর রাজনীতি এক জিনিস নয়। গত দুই... ...বাকিটুকু পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই! আপনি কি মনে করেন?

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৪



বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও... ...বাকিটুকু পড়ুন

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

×