somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শুরুতে

০৫ ই এপ্রিল, ২০১৯ সকাল ১০:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্টার্ট আপ্ কিংবা শুরুতে বলে একটা কথা থাকে, ইয়ুটিয়ুব যখন শুরু হয় তখন তা কেবলি একটি ডেটিং সাইট ছিলো! ইয়ো ইয়ো!
.
ফেসবুক যখন শুরু হয় তখন এটা 'হট্ ওর্ নট্' নামের একটা গেইম ছিলো যেখানে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে পাশাপাশি রেখে যারা ওয়েব সাইট ভ্রমণ করবেন তাদের বলার সুযোগ ছিলো কে হট্ কিংবা কে নট্,
.
একটা ডেটিং সাইট থেকে আজকের পৃথিবীতে ইয়ুটিয়ুব আসার জন্য যারা ভূমিকা পালন করেছেন তারা হলো কাস্টমার, ইয়ে মানে আমি আপনার চাহিদা,
.
আপনি বলেন, কোন মেয়েটি সেক্সি?
.
এমন একটা খেলা থেকে আজকের ফেসবুকে সৃষ্টিতে ভূমিকা রেখেছে আমি আপনি আপনারা, পাবলিক ডিমান্ড!
.
আজ জেফ্ বেজোস পৃথিবীর শীর্ষ ধনী, আমাজান শুরুতে কেবল ছিলো একটা বইয়ের অনলাইন লাইব্রেরী, যারা গ্রাহকের বইয়ের চাহিদার একটা লিস্ট করে তা তাৎক্ষণিক সংগ্রহ করে গ্রাহকদের কাছে পোঁছে দিতো,
.
যখন গ্রাহক ডিমান্ড করেছে এভাবে তার সব কিছু হাতের নাগালে পেতে চাই তখনি আজকের আমাজান ডট কম সৃষ্টি হতে শুরু করেছে,
.
খোদার কসম! প্রত্যেকটা বড় বড় জায়ান্ট কোম্পানীর দিকে তাকিয়ে দেখুন, শুরুতে কোনটা ই এমন ছিলো না!
.
শুরুতে আপনি কেমন ছিলেন, কেমন শুরু করেছেন, সেটা কোন ফ্যাক্ট না! শুরু করাটা সবচেয়ে বড় বিষয় তার সাথে আপ্ টু ডেট্
.
জীবনের শুরুতে আপনি এসএসসিতে ফেইল করেছেন কিংবা এইচএসসিতে ফেইল, বিজনেস করতে গিয়ে লস্ নতুবা প্রেমে ছ্যাঁকা, তারপর সব শেষ!
.
আসলে সব শেষ হয়ে যায়নি, আপনি, কেবলি আপনি সব শেষ করে দিয়ে হত্যা করেছেন!
.
ইয়েস্, ইয়ু আর জাস্ট এ কিলার্,
.
শুরুতে কোন কিছু প্লান মাফিক শুরু হয় না, এটা সম্ভবও না!
.
যেটা গুগুল পারেনি, ফেসবুক পারেনি, টুইটার পারেনি, আলী বাবা পারেনি, আমাজান পারেনি, হোয়াটএপ্ পারেনি, মাইক্রোসফট্ পারেনি, আপনি কেমনে ভাবলেন, শুরুতে সবকিছু আপনার মতোই হবে! হতে হবে!
.
আজকের পৃথিবীর ইতিহাস যারা চেঞ্জ করেছে তারা কেউ শুরুতে আহামরি কিছু দিয়ে শুরু করেনি, কেবল যা শুরু করেছে তাতে লেগে থেকেছে, বুঝতে চেষ্টা করেছে পাবলিক ডিমান্ড, সময়ের সাথে নিজেকে এবং নিজের প্রতিষ্ঠানকে পরিবর্তন করে নিয়েছে!
.
শুরুটা কখনো মন মতো হয় না! রান্না করেছেন কখনো? শুরুতে কি এক্কেবারে সুস্বাদু বিরিয়ানী বানিয়ে ফেলতে পেরেছেন?
.
নব্য বিয়ে করেছেন, শুরুতে যদি জায়গামত বাসর ঘরের দেয়াল ড্রিল করে হুক লাগিয়ে মশারি টাঙ্গাতে পেরেছেন, তাহলে ঘাপলা আছে, আপনার শুরু আগে হয়ে গেছে!
.
শুরু বলে একটা কথা আছে, যে কখনো কথা রাখেনি, রাখেনা!
.
শুরুতে আমরা কেমন, কিভাবে শুরু করেছি, নো নো নো, শেষটা দেখে ছাড়বো, যুগে যুগে শেষটা দেখে ছাড়তে গিয়ে পৃথিবী পাল্টে গেছে!
সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০১৯ সকাল ১০:০৬
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফ্যাসিবাদ মোকাবেলায় এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৫৬


ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। অন্তত প্রযুক্তির দিকে তাকালে এমনটাই মনে হচ্ছে। যে আওয়ামী লীগ এতদিন মানুষের ভোট, মতামত, রাজপথ, রাষ্ট্রযন্ত্র সবকিছুর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে ইসলামপন্থা বনাম গণতন্ত্র: মানুষ যখন নাগরিক থেকে অনুসারী হয়ে উঠছে!

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩


কিছুদিন আগেও আমরা বলতাম, "দয়া করে ধর্মকে রাজনীতির সঙ্গে মেশাবেন না"। সরল এই কথাটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বোধ ছিল - ধর্মীয় বিশ্বাস আর রাজনীতি এক জিনিস নয়। গত দুই... ...বাকিটুকু পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই! আপনি কি মনে করেন?

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৪



বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও... ...বাকিটুকু পড়ুন

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

×