somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন টেলি সামাদ এবং আমাদের প্রজন্ম

০৬ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশ্ববিদ্যালয় পর্যন্ত সবাই আমাকে টেলি সামাদ ডাকতো, তৎকালীন যারা শত চেষ্টা করে মোটা হতে পারেননি তাদের ডাক নাম এটা,
.
দিলদার আর টেলি সামাদ থাকবে না এমন কোন ফিল্ম আমরা কল্পনা ই করতে পারতাম না!
.
সাধারণত ঘরের কাজের মেয়ের সাথে ওদের প্রেম থাকতো কিন্তু প্রায় ছবিতে কাজের মেয়েও পাত্তা দিতো না,
.
শত চেষ্টা করেও যখন প্রেমে ব্যর্থ হতাম ওদের মধ্যে নিজেকে খুঁজে পেতাম!
.
এই দুইজন নায়ক নায়িকার শোকে কাঁদতো, তাদের সুখে হাসতো, নায়িকাকে ধরে নিয়ে গেলে তারা হাঁপাতে হাঁপাতে এসে নায়ককে খবর দিতো,
.
শেষ যখন নায়ক গর্জে উঠতো তখন তারা ও নায়কের সাথে তাল মিলিয়ে ডিসুম ডিসুম দিতো!
.
সিনেমা শেষ, মির্জা পরিবার আর আব্বাস পরিবারের মিল হয়ে গেছে কিন্তু ছোট গল্পটি যেনো শেষ হইয়াও হইলো না শেষ! তারা পর্দায় এসে শেষ কমেডি না করলে ছায়াছবি অপূর্ণ থেকে যেতো,
.
দিলদারের জনপ্রিয়তা এতো বেশী ছিলো যে তাকে নায়ক করে নির্মিত ছবি আবদুল্লাহ দেখার জন্য তখন রীতিমতো ধুমধাম অবস্থা!
.
সেরা কৌতুক অভিনেতা হিসেবে ২০০৩ দিলদার যখন জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে তারো আগে সে সবার হৃদয় জয় করে নিয়েছিলো, পুরস্কারের বছর ই তিনি মারা গিয়েছিলেন,
.
আমরা এমন এক প্রজন্ম যারা এমন অনেক লিজেন্ডদের ভালবেসেছি অন্তরের অন্তস্থল থেকে!
.
টেলি সামাদের কথা কি আর বলবো চল্লিশ বছরে ছয়শো চলচ্চিত্রে সে অভিনয় করেছে এমনকি প্রায় ৫০ গানে কন্ঠ দিয়েছে,
.
তোমরা মীরাক্কেল বলো কিংবা হাসো, আমাদের প্রজন্মে এই কয়েকজন ই পুরো দেশবাসীকে হাসিয়ে মজা দিতো!
.
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার ছাত্র টেলি সামাদ কি কারুকলা করেছিলো আমাদের প্রজন্মকে আমি জানি না তবে তার মৃত্যু সংবাদ হৃদয়ে গভীর ক্ষত সৃষ্টি করেছে!!!
.
সত্যি বলতে কি ভুলেই গেছিলাম টেলি সামাদ নামে কেউ একজন লিজেন্ড আমাদের হৃদয়ে লুকিয়ে ছিলো,
.
কি ছিলো তখন আমাদের চলচ্চিত্র শিল্পাঙ্গনে, না ছিলো আধুনিক যন্ত্রপাতি, মেকাপ, বেকাপ, মূলধন, অঙ্গন! তেমন কিচ্ছু ছিলো না, ছিলো কেবলি প্রেম! তাইতো তিনি বলেছিলেন, 'প্রেমহীনতা ই চলচ্চিত্র ধ্বংস হওয়ার মূল কারণ!'
.
সত্তর আশি নব্বই দশকের লিজেন্ডদের থাকার মধ্যে ছিলো কেবলি কাজের প্রতি প্রেম ভালবাসা সেক্রিপাইস তাই তারা বেঁচে থাকবে চিরকাল!
.
যতদিন এসব পাগলাটে মানুষগুলো প্রেমেমত্ত হয়ে আমাদের শিল্পাঙ্গন থেকে শুরু করে সাহিত্যাঙ্গন কিংবা ক্রিয়াঙ্গন নতুবা জীবনাঙ্গনে আসবে না ততদিন নতুন করে লিজেন্ড সৃষ্টি হবে না!
.
এখনকার লিজেন্ডগুলো কাজের শুরু থেকে নিজেদের লিজেন্ড ভাবতে ভাবতে ক্লান্ত তারা কি আর মৃত্যুর পরের লিজেন্ড হয়ে থাকতে পারবে!
.
যাদের শোকে জাতি স্তব্দ হয়, নক্ষত্র খসে পড়ে, বুকে শূন্যতা তৈরী হয়, তাদের সাধনা ছিলো যুগ যুগের.....!
.
ওরা একদিনে ভাইরাল হয়ে পরের দিন শেষ হয়ে যায়নি বরং উত্তরোত্তর বৃদ্ধি পাবে,
.
কিছু গান আছে কালজয়ী, ওক্কা ওক্কা ও ও এর মতো একদিনে এসে পরের দিন শেষ হয়ে যায় না বরং কফি হাউজের দিনগুলো শেষেও ল্লা ল্লা ল্লা লা লা লা ধ্বনিতে স্মরণ হতে থাকবে চিরকাল!
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফ্যাসিবাদ মোকাবেলায় এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৫৬


ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। অন্তত প্রযুক্তির দিকে তাকালে এমনটাই মনে হচ্ছে। যে আওয়ামী লীগ এতদিন মানুষের ভোট, মতামত, রাজপথ, রাষ্ট্রযন্ত্র সবকিছুর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে ইসলামপন্থা বনাম গণতন্ত্র: মানুষ যখন নাগরিক থেকে অনুসারী হয়ে উঠছে!

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩


কিছুদিন আগেও আমরা বলতাম, "দয়া করে ধর্মকে রাজনীতির সঙ্গে মেশাবেন না"। সরল এই কথাটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বোধ ছিল - ধর্মীয় বিশ্বাস আর রাজনীতি এক জিনিস নয়। গত দুই... ...বাকিটুকু পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই! আপনি কি মনে করেন?

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৪



বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও... ...বাকিটুকু পড়ুন

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

×