somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সোনার হরিণ

০৭ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বুড়ো মানুষটা রোজ সাদা ধবধবে একটা পাঞ্জাবী পড়ে একা একা হাঁটে শুনেছি সে নাকি উচ্চপদস্থ সরকারী কর্মকর্তা ছিলো! ছেলে মেয়ে সব বাহিরে থাকে, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার,
.
তাকে যদি বলা হয়, আপনাকে তরুণ বয়সটা এক বছরের জন্য দেওয়া হবে তাহলে সে তার বিনিময়ে কি না দিবে!
.
এক ক্যান্সার আক্রান্ত লোক একবার টাকার বস্তা নিয়ে ডাক্তারদের ছুঁড়ে দিয়ে বলতেছিলেন, এগুলো সব নিয়ে আমাকে বাঁচান প্লিজ!
.
কক্সবাজার গিয়েছিলাম অফিসের পিকনিকে সেখানে কেডিএস গ্রুপের চেয়ারম্যান স্যার গিয়েছিলেন তাকে দেখে মনে হলো আজ তার কিছুর অভাব নেই কেবল একটু তারুণ্যের অভাব, কত সৌভাগ্য আমরাই তরুণ!
.
আজ আপনি যুবক, আপনি তরুণ কিংবা কিশোর, জানেন, এক সময় হাজার কোটি টাকা দিয়েও আপনি এই বয়সটা আর পাবেন না! সম্ভব না!
.
মানুষের আঙ্গুলের চাপ থেকে শুরু করে মন মানসিকতা, পছন্দ, অপছন্দ, স্ট্যাটাস প্রায় সব কিছু সবারে জীবনে ভিন্ন থাকে একমাত্র সময় ছাড়া!
.
ফকিরের জন্য যে সময় ২৪ ঘন্টা আমিরের জন্যও তা ২৪ ঘন্টা, গতকাল জীবন থেকে যে সময়টি চলে গেছে সেটি আর কখনো ফিরে আসবে না! কিংবা, এই মুহুর্তে যে সময়টার মধ্যে আছি তা চলে গেলে আর পাবেনা,
.
তবুও আমরা সময়ের মূল্য বুঝলাম না!
.
সারা জীবন যত সফল হবেন হবেন বলেন না কেনো দিনশেষে বেঁচে থাকলে লাঠি নিয়ে বসে থাকবেন!
.
ক্ষমতা শেষে কেউ ফিরেও তাকাবে না! প্রটোকল উঠে যাবে! ফুলের মালা দিয়ে কেউ বরণ করতে আসবে না! শুধু নিজের কাছে নিজেই থাকবেন!
.
এক সময়ের বাঘা বাঘা প্লেয়ারদের আজ নড়ার শক্তিও নেই!
.
মিস্ ওয়ার্ল্ড শয্যায় এনে দিলেও কোন ভাব আবেগ আসবে না! সময়! আহারে সময়!
.
সত্যি বলতে আপনার সুখ আপনাকে কেউ এনে দিতে পারবে না! সুখ হলো সুখী থাকার কিছু কৌশল! সারাদিন হাসতে থাকা মানুষগুলো তেমন কিছু থাকে না,
.
শুধু মাত্র একটা মাইন্ড সেট্! এটা নেই! ওটা নেই! সেটা নেই! ভাবতে থাকলে কত কিছু নেই! একবার যদি ভাবেন! কত কিছু ই তো আছে আমার!
.
যন্ত্রপাতি সচল আছে বলেই তো বেঁচে আছি! সেগুলোকে ভালো রাখার চেষ্টা করা দরকার! সামান্য আইফোনের যে যত্ন নিই অথচ হাজারটা আইফোনের চেয়ে দামি হার্টের কোন পাত্তা নেই!
.
আকাশ আছে, বাতাস আছে, ভালবাসার ক্ষমতা আছে......! কি নেই জীবনে! যা আছে তা ও তো অনেকের নেই! সময় আছে! বড্ড সময়!
.
জগতের সকল হাসপাতালের আইসিইউতে তো একটু সময় বেশী পাওয়ার লড়াই চলে! সেখানে কেউ বলে না আমাকে সফল হতে হবে বরং ভাই যা লাগে নে, আমাকে বাঁচতে হবে!
.
জগতে যদি সময় বিক্রী করা যেতো তাহলে হীরের চেয়ে বেশী দামে অনেকে আপনার সময়গুলো কিনে নিতো!
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অপরাধীর বিচার চাই.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই জুলাই, ২০২৬ দুপুর ১:৫৪

অপরাধীর বিচার চাই.....

যাদের থাকার কথা জেলে তারাই যদি স্বাভাবিক মানুষের মতো সমান অধিকার নিয়ে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, আদালতে দোষী সাব্যস্ত অপরাধী যদি কাঠগড়ায় দাঁড়িয়ে চ্যালেঞ্জ ছুড়ে দেয়- সেটা কি... ...বাকিটুকু পড়ুন

একটি শোক সংবাদ

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুলাই, ২০২৬ দুপুর ২:০৯



পেটের দায়ে সপরিবার নীলফামারি থেকে কুমিল্লা শহরে এসে,
ব্যাটারি চালিত রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন মোঃ শরিফুল ইসলাম;
তিনি এখন মরহুম! স্ত্রী ও ২ কন্যা নিয়ে ছিলেন কোনোরকমে বেঁচেবর্তে।

গত... ...বাকিটুকু পড়ুন

হিসাব বিষয়ক ভাবনা

লিখেছেন করুণাধারা, ০৯ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৩



সংখ্যাওয়ালা কোনো লেখা দেখলে হিসাব ঠিক আছে কিনা তা যাচাই করা আমার অভ্যাস। ইদানিং বিভিন্ন রকম সংখ্যাওয়ালা কিছু বিজ্ঞাপন সামনে আসছে, এগুলো ফ্ল্যাট বিক্রির বিজ্ঞাপন। এসব বিজ্ঞাপনে যেসব সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

আরেকটা পদ্মা সেতু না বানিয়ে দেশ উন্নয়নের নিনজা টেকনিক!

লিখেছেন মাথা পাগলা, ১০ ই জুলাই, ২০২৬ রাত ১:৪৫




আগে জানতাম উন্নয়নের জন্য বিনিয়োগ লাগে, চাহিদা অনুযায়ী শিল্প গড়ে ওঠে, কর্মসংস্থান তৈরি হয় - তারপর দেশের উন্নতি হয়।

কিন্তু বাংলাদেশ স্বাধীনতা ২.০-এ এসে উন্নয়নের সংজ্ঞাই পাল্টে গেছে।

এখন উন্নয়নের নতুন... ...বাকিটুকু পড়ুন

৭১-কখনোই ৫০/৫৫বছরের পুরোনো কোনো ঘটনা নয় ।

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ৭:০১




৭১-হলো আমাদের বাংলাদেশের বাঙালি জাতির প্রতিদিনের এগিয়ে চলার অনুপ্রেরণা । ৭১ আমাদের অস্তিত্ব,একাত্তর আমাদের আত্মপরিচয়ের ইতিহাস । একাত্তর যদি মলিন বা বিলীন হয়,তখন আমি আর আমি,আমরা... ...বাকিটুকু পড়ুন

×