somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নুসরাতের শেষ রাত

১০ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফেনীতে অগ্নিদগ্ধ সেই মাদ্রাসা ছাত্রী নুসরাত মারা গেছে,
.
যতবার নুসরাতকে দেখেছি থমকে গেছি, ছবিতে হঠাৎ দেখলে মনে হয় সাদা পোষাক পরিধান করে শুয়ে আছে একটি মেয়ে!
.
অদ্ভুত ব্যান্ডেজের পোশাক! মুখ ছাড়া পুরো শরীর পুড়ে যাওয়া একটি মেয়ে বিচার চাচ্ছে! বর্ণনা করে যাচ্ছে, কিভাবে তার শরীরে আগুণ ধরিয়ে দেওয়া হলো!
.
মনে মনে দোআ করছি ধর্ষক যাতে ক্ষমতার আশে পাশের যেনো কেউ না হয় তাহলে হয়তো বিচারের প্রত্যাশা অধরায় থেকে যাবে,
.
একটি মেয়ে এই কয়দিনে কতটা যন্ত্রণা সহ্য করেছে তা বলার অপেক্ষা রাখে না!
.
হ্যালো ধর্ষক, তোমার লিঙ্গ কয়েকটি মুহুর্ত একটি মেয়ের যৌনাঙ্গে প্রবেশ করানোর লিপ্সার বিনিময়ে তোমরা আর কতো মেয়ের জীবন নিয়ে খেলবে,
.
আর কতো! আর কতো মেয়ে! ধর্ষণের পর এসিড দিয়ে ঝলসে দাও! গলা কেটে হত্যা করো! গলায় ফাঁস দিয়ে! পাথরের আঘাতে মাথা থেতলে দিয়ে! গলা মটকে দিয়ে! কখনো উপর্যুপরি দল বেধে অত্যাচার করে!
.
তোমার দুই মিনিট থেকে বড় জোর আধাঘন্টার সুখের এতো বড় বড় মাশুল দিতে হয় একটি মেয়েকে যে কখনো আল্লাহর কাছে ভুলেও কন্যা সন্তান চাইবো না!
.
প্রতিদিন পত্রিকার পাতা খুললে ধর্ষণ! ধর্ষণ! হত্যা! মানববন্ধন! ইস্যু! নতুন মেয়ে! নতুন রূপে ধর্ষণ! আবারো......!
.
বুঝ হওয়ার পর থেকে দেখে আসছি কতটা নির্মম এই বিশেষ প্রজাতির পুরুষরা! ওদের অনেককে দেখলে সাধু মনে হয়! তাদের সবাই কারো বাবা, চাচা, ভাই, আত্মীয়, স্বজন!
.
অনেকে ধর্ষণকে জায়েজ করবে, মেয়ে আধুনিকা, পর্দা, বোরকা কিংবা চাল চলনের ঠিক ছিলো না!
.
এগুলো নিয়ে লিখে লাভ নেই, সেই লেখা কখনো আগামীতে যে ধর্ষক হবে তার কানে পৌঁছাবে না, তবুও হৃদয়ে রক্তক্ষরণ হয়!
.
চোখের সামনে নুসরাত কিংবা সন্দ্বীপের সেই নাদিয়াদের ছবিগুলো ভেসে উঠে!!!
.
এই সমাজ লজ্জায় ধর্ষিতার লাশও নিতে চাইনা! কোন রকমে কবরে পুতে ফেলতে পারলে বেঁচে যায় বাবা মা আত্মীয় স্বজনদের মান সম্মান ইজ্জত!
.
মেয়ে ধর্ষিত হওয়ার পর সমাজের ভয়ে বাবা তাকে মেরে গায়েব করে ফেলেছে এমন সংবাদও পড়েছি জীবন,
.
ধর্ষণ পাপ হলে যেনো ধর্ষিতা মহাপাপী,
.
ঐ দিকে ধর্ষক বিচার পাবে হয়তো সমাজে বুক ফুলিয়ে হেঁটে বেড়াবে! হাওয়া বাতাস খাবে! সাথে অন্য মেয়ের ইজ্জত লুটবে!
.
রাতারাতি সে আরো প্রভাবশালী বনে যাবে, এলাকায় তার নতুন গ্যাং হবে তারপর থেকে কলার উঁচিয়ে চলবে!
.
হারকিউলিসদের উৎপত্তি হবে, মেরে তার পায়ে চিরকুট ঝুলিয়ে দিবে 'আমি ধর্ষক, তাই এমন পরিণতি' অতপর মানবাধিকারকর্মীরা জেগে উঠবে, 'সবার বিচার পাওয়ার অধিকার আছে!'
.
হ্যালো নুসরাত, এই দেশে এমন মৃত্যু তোমার প্রথম না, এটা একটা চলমান পক্রিয়া, কাল পত্রিকার পাতা খুললেও কোন এক নারী পাতায় ভেসে উঠবে!
.
তোমার ভাগ্য, তুমি ভাইরাল হয়েছো ওদের হয়তো দুর্ভাগ্য ওর কখনো ভাইরাল হবে না! মামলা হবে না! হলেও নিষ্পত্তি! যা হওয়ার হয়ে গেছে এই লন........!
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফ্যাসিবাদ মোকাবেলায় এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৫৬


ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। অন্তত প্রযুক্তির দিকে তাকালে এমনটাই মনে হচ্ছে। যে আওয়ামী লীগ এতদিন মানুষের ভোট, মতামত, রাজপথ, রাষ্ট্রযন্ত্র সবকিছুর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে ইসলামপন্থা বনাম গণতন্ত্র: মানুষ যখন নাগরিক থেকে অনুসারী হয়ে উঠছে!

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩


কিছুদিন আগেও আমরা বলতাম, "দয়া করে ধর্মকে রাজনীতির সঙ্গে মেশাবেন না"। সরল এই কথাটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বোধ ছিল - ধর্মীয় বিশ্বাস আর রাজনীতি এক জিনিস নয়। গত দুই... ...বাকিটুকু পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই! আপনি কি মনে করেন?

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৪



বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও... ...বাকিটুকু পড়ুন

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

×