somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এতিমের চামড়া

১৪ ই আগস্ট, ২০১৯ রাত ১০:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাত্র এক যুগ আগের স্মৃতিচারণ করে বলতে পারি তখন এলাকার সর্বোচ্চ গরুর দাম ছিলো ২০ হাজার টাকা কিন্তু চামড়া ই বিক্রী করতো দুই হাজার টাকা দিয়ে,
.
সেইবার এক ঈদে চামড়া নিয়ে তো তুলকালাম! এতিম খানার হুজুর আর ব্যবসায়ীদের লাইন! কোন রকমে পনের'শ টাকা না হলে বিক্রী করুম না!
.
দিনশেষে গোস্ত কাটাকুটি এবং রান্না হওয়ার পর হাড্ডি চিবুতে চিবুতে খেয়াল করলাম এক এতিম খানার হুজুর টাকা এক হাজার নিয়ে দাঁড়িয়ে আছে, তাকে গোস্ত রুটি খাওয়ায়া ধৈর্যের ফলস্বরূপ চামড়াটা এক হাজার টাকায় বিক্রী করে সে টাকা এলাকার গরীব দুখীদের মাঝে বিলিয়ে দেওয়া একটা আনন্দের ছিলো!
.
ইদানিং খেয়াল করলাম দুনিয়ার সবকিছুর দাম বড়লো কিন্তু চামড়ার দাম কমে গেলো!
.
কেউ বলছেন সিন্ডিকেট, কেউবা বলছেন খতিয়ে দেখতে হবে! লাখ টাকার গরুর চামড়া কিনতে কেউ আসেনি এমন দাবীও দেখলাম!
.
গরুর চামড়া ৫০ আর ছাগলের চামড়া ১০ টাকা বিক্রী হওয়ার নিউজ দেখলাম সময় টিভিতে তবে লবণ দিয়ে সংরক্ষণ করা ভালো তাজা চামড়ার দাম ৩০০ থেকে ৫০০ টাকা বিক্রী হয়েছে!
.
একটা চামড়ার যে ওজন আলগিয়ে ঠেলা গাড়িতে যে উঠিয়ে দেয় তাকেও তো ২০ টাকা বকশিশ দেওয়া লাগে!
.
গাড়ি, তেল, মজুরি, লবন সব মিলিয়ে চামড়ার দামের চেয়ে অন্যান্য খরচ বেশী পড়ে যাওয়ায় অনেকে চামড়া রাস্তায় ফেলে দিয়ে চলে গেছেন!
.
চট্টগ্রাম মুরাদপুর থেকে শুরু করে অক্সিজেন রোড জ্যাম ছিলো খালি ফেলে দেওয়া চামড়া সরানোর জন্য,
.
অনেক জায়গায় শতশত চামড়া মাটিতে পুতে ফেলা হয়েছে!
.
পাট শিল্পের মতো চামড়া শিল্পও বিলুপ্তির পথে মনে হচ্ছে,
.
কেউ বলছে ট্যানারির দোষ কেউবা মনিটরিংয়ের!
.
কোরবানির গরুর চামড়া প্রতি বর্গফুট ৪৫ থেকে ৫০ টাকা নির্ধারণ করা হয়েছিলো কিন্তু দিনশেষে সেগুলো কেবলি পরিবেশ দূষণের হাতিয়ার হলো,
.
গতবছর তা ছিলো প্রতি বর্গফুটে ৫৫ থেকে ৬০ টাকায়! দশ টাকা কমিয়ে এনেও কোন লাভ হলো না!
.
আরো একটা বেপার হলো গত বছরের চামড়ার ৪০ শতাংশ অবিক্রীত! চামড়ার সাথে সংশ্লিষ্টদের বেতন দেওয়া ই দায়!
.
কেকা ফেরদৈসী চাইলে গরুর চামড়া দিয়ে মচমচে বুনা টাইপ কোন রেসিপি এনে হারানো গৌরব ফিরে পেতে পারতো
.
এক যুগ আগে যে চামড়ার দাম ২,০০০ টাকা ছিলো যেটা তো আজ ১০,০০০ টাকা হওয়ার কথা ছিলো!
.
কোথাও যেনো একটা ঘাপলা আছে! বেপারাটা মাথায় আসছে না!
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০১৯ রাত ১০:২০
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড় চূড়ায়

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৩ ই জুন, ২০২৬ রাত ১০:৫০

পাহাড় চূড়ায়
সাইফুল ইসলাম সাঈফ

সে এখন পাহাড় চূড়ায়
স্বপ্ন ছোঁয়া বিজয়ী!
চোখে দেখা প্রথম উল্লসিত
একটি পণ্য বিক্রয় করে হাজার টাকা-
লাভ করে কী যে খুশি!
কিন্তু এখন তার মাসে আয় কোটি
তবুও সে হয় না তৃপ্ত... ...বাকিটুকু পড়ুন

ইরান ওয়ার্ল্ড কাপ বয়কট করে নাই কারণ...

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই জুন, ২০২৬ রাত ৩:০৩


সেখানে একজন আসিফ নজরুল ছিলেন না, আমিনুল ইসলাম বুলবুল ছিলেন না! পুরো বিশ্বজুড়ে এখন ফুটবলের উন্মাদনা। যে সব দেশ মাঠে লড়ছে আর যারা কোয়ালিফাই করতে পারেনি উত্তেজনা সবখানেই সমান... ...বাকিটুকু পড়ুন

গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই জুন, ২০২৬ সকাল ৯:৩৩

গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...

একসময় ভারতীয় কূটনীতিক, রাজনীতিবিদ কিংবা বাংলাদেশের কিছু ক্ষমতাসীন নেতা এমন ভাষায় কথা বলতেন, যেন বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র নয়; বরং কোনো ছোট ভাই, আদরের বোন বা... ...বাকিটুকু পড়ুন

অন্তর্দিগন্ত

লিখেছেন মুনতাসির রাসেল, ১৪ ই জুন, ২০২৬ সকাল ১১:০৯



যে নদী সাগরকে ছোঁয়নি, সে-ই গায় সবচেয়ে নির্মল সঙ্গীত।
যে বৃক্ষের শাখা ফলের ভারে নত হয়নি, সে-ই আকাশকে বেশি বোঝে, বাতাসকে বেশি শোনে।

পৃথিবীর প্রাচীনতম ভ্রমগুলোর একটি এই,
মানুষ ভেবেছে প্রাপ্তিই পরিত্রাণ।

তাই... ...বাকিটুকু পড়ুন

Laptop Stand কেন দরকার?

লিখেছেন নাহল তরকারি, ১৪ ই জুন, ২০২৬ বিকাল ৪:৩৯

Laptop Stand কেন দরকার? | Digital Fast IT থেকে স্মার্ট সমাধান



দীর্ঘ সময় ল্যাপটপ ব্যবহার করলে অনেকেরই একটি সাধারণ সমস্যা দেখা দেয়—ল্যাপটপের নিচের অংশ অতিরিক্ত গরম হয়ে যায়। অতিরিক্ত... ...বাকিটুকু পড়ুন

×