দূর্নীতি এবং ঘুষের কারণে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা শোভন-রব্বানীকে অপসারণ করার পর,
.
ক্যাসিনোর মালিক মহানগর যুবলীগ দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূইয়াকে গুলশানের বাসভবনে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে র্যাব,
.
অন্যদিকে ঢাকায় অবৈধভাবে ক্যাসিনো ও জুয়ার বোর্ড পরিচালনার অভিযোগে গ্রেফতার হচ্ছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট,
.
বিপুল অর্থ সাথে ছয় দেহরক্ষীসহ যুবলীগ নেতা জিকে শামীমকে গ্রেফতার করেছে র্যাব
.
মাত্র খবর পেলাম কলাবাগান ক্রীড়াচক্রে ক্যাসিনো পরিচালনা সন্দেহে অস্ত্র-ইয়াবাসহ কৃষকলীগ নেতা শফিকুল ইসলাম ফিরোজকে আটক করেছে,
.
এদিকে এবার ধানমন্ডি, এজাক্স ও কারওয়ান বাজার মৎসজীবী ক্লাব ঘিরে রেখেছে র্যাব!
.
এর আগে দূর্নীতির অভিযোগে দুদক পরিচালক বরখাস্ত হয়েছিলেন,
.
দুর্নীতির অভিযোগে হাইকোর্টের তিন বিচারপতিকে দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি,
.
পাশাপাশি বিশ্ববিদ্যালয়সমূহের ভিসির দূর্নীতির বিরুদ্ধে চলমান আন্দোলন
.
ইয়াবা ব্যবসায়ীদের লাগাম টেনে ধরার অভিযানতো দেখেছি,
.
সরাকারি কর্মকার্তা কর্মচারীদের কোটি টাকা নিয়ে গ্রেপ্তারতো আছেই
.
অন্যদিকে অনিয়ম ও দূর্নীতির অভিযোগে কুমিল্লায় ইউপি চেয়ারম্যান অবাঞ্চিত
.
এগুলোতো মাত্র কয়েকটা ঘটনা,
.
সর্বত্র দূর্নীতির বিরুদ্ধে একটা সামাজিক আন্দোলন কিংবা বিপ্লব চলছে
.
সুযোগ পেলে কেউ পুলিশের ঘুষ নেওয়ার ভিডিও ফেসবুকে আপলোড করে ভাইরাল করে দিচ্ছে
.
১০৬ নম্বরে ফোন করে ধরিয়ে দিচ্ছে!
.
যে কিছু পারতেছে সে অন্তত নিউজে হাহা রিয়েক্ট দিয়ে আসতেছে, শেয়ার করে জানিয়ে দিচ্ছে!
.
লাভ রিয়েক্ট দিতে দিতে আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে,
.
শুরু তো হয়েছে, জাস্ট এরপর একটা গণজাগরণ হলে হুহু করে পুরো বাংলাদেশ জ্বলে উঠবে!
.
তারপর দূর্নীতিবাজ দেখলে রাস্তায় দৌড়ায় দৌড়ায় পিটাবো, হাতগুলো বড্ড নিশপিশ করছে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


