somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্লিজ মাফ করবেন

০৪ ঠা অক্টোবর, ২০১৯ সকাল ১১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কাকতালীয় তিতা কথা, সরকার থেকে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি,
.
ইজরাইলের আয়তন ২২ হাজার ৭২ বর্গকিলোমিটার আর বাংলাদেশের আয়তন ১ লক্ষ ৪৭ হাজার ৬১০ বর্গকিলোমিটার প্রায়,
.
বাংলাদেশ প্রায় ইসরাইল থেকে সাত গুণ বড়!
.
পুরো পৃথিবীর প্রায় সবচেয়ে শক্তিশালী দেশটির জনসংখ্যা মাত্র ৮৭ লক্ষ আর আমাদের জনসংখ্যা তাদের ১৮/১৯ গুণ বেশী,
.
দি স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের মতে ইসরাইলের কাছে ১০০ পরমাণু ওয়ারহেড আছে!!!
.
আমরা প্রায় বলি ভারত বাংলাদেশের প্রায় বাইশ গুণ বড়, পাকিস্তান প্রায় পাঁচ গুণ বড় তাই ওদের আমাদের নমনীয় করে চলতে হবে!!!
.
এমন হলে আয়তনের দিক থেকে বাংলাদেশের সাত গুণ ছোট দেশ ইসরায়েল পৃথিবীর সব দেশকে নম নম করে চলতো,
.
মাথা ঠান্ডা করে চিন্তা করুন, রক্ত অনেক দিয়েছেন, এখন বুদ্ধির দিন!
.
ঝামেলা হলো শক্তিমত্তা নিয়ে, ভারতে কমপক্ষে ১১০ থেকে ১২০ টি পারমানবিক বোমা আছে আর পাকিস্তানেও প্রায় সমান সংখ্যক পারমানবিক বোমা আছে!
.
সত্যি বলতে প্রতিবেশী দেশদের শক্তিমত্তার তুলনায় আমাদের শক্তিমত্তা একদম জিরো,
.
আমরা জাতিসংঘে কয়েকটা ফোর্স পাঠিয়ে ভাবি পৃথিবী আমাদের দখলে!
.
ইরান পারমানবিক বোমা বানাতে গিয়ে পারমাণবিক শক্তিধর দেশগুলোর শত্রু হয়ে গিয়েছে,
.
বেপারটা হচ্ছে পারমাণবিক শক্তিধর দেশগুলো কোনভাবেই চাচ্ছে না অন্য কোন দেশ এই শক্তি অর্জন করুক!
.
যদি বলি, আচ্ছা ঠিক আছে আমি পারমাণবিক বোমা তৈরী করবো না কিন্তু আপনার বোমাগুলো আমার জন্য হুমকিস্বরূপ, সব ধ্বংস করেন! জাতিগুলো ওখানে কবির মতো নীরব থাকে,
.
ওরা পারমাণবিক বোমার সংখ্যা কমিয়ে জাতিসংঘকে কাঁচকলা দেখায়
.
নিয়ম তো এমন হওয়া দরকার, পরমানু শক্তি থাকলে সবার থাকবে, না থাকলে কারো থাকবে না, আপনার আছে আমার থাকতে পারবে না এটা কেমন কথা,
.
সম্প্রতি জাতিসংঘ অধিবেশনে কিছু বক্তব্য শুনলাম,
.
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার নিরাপত্তা নিয়ে কথা বললো, বৈশ্বিক হুমকি ধমকি ব্লা ব্লা নিয়ে!
.
পাকিস্তানের ইমরান খান কাশ্মীর নিয়ে জ্বালাময়ী বক্তব্য দিয়ে পুরো বিশ্বের এটেনশন্ নিয়ে নিলো,
.
ইসরাইলের নেতা নিয়াহু নিজের দেশের নিরাপত্তা এবং বৈশ্বিক হুমকি নিয়ে বাহবা কুড়িয়ে নিয়ে আসলো!
.
এদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী উন্নয়ন নিয়ে লেখা স্ক্রিপটি রিডিং পড়ে চলে আসলো!!!
.
জাতিসংঘ জানতাম দাবী আদায়ের জন্য এখন দেখি ফিরিস্তি শুনানোর.......!
.
গ্যারি ভি'র একটা কথা আছে, নো বডি গিভস্ ইয়ু শিট্, কেউ পাত্তা দিবে না, নিজের পাত্তা নিজেকে চিনিয়ে আনতে হবে!
.
পুরো বিশ্বে বর্তমানে জনসংখ্যা কিংবা আয়তন কোন বিষয় না, খেলাটা হলো মেধার....!
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"পুরুষ প্রেমিক ভালোবাসে 'তুমি'র জন্য, প্রেমিক পুরুষ ভালোবাসে 'আমি'র জন্য।"

লিখেছেন ডি এইচ তুহিন, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ৯:০৮

শুধু দুটো শব্দের জায়গা বদলের সাথে সাথে অর্থ উল্টে গেল। একটু ভাবলে দেখবেন, এই ছোট্ট বাক্যটার ভেতরে আসলে লুকিয়ে আছে সম্পর্ক নিয়ে আমাদের বহুদিনের চেনা এক তেতো সত্য।

আমরা চারপাশে দুই... ...বাকিটুকু পড়ুন

জাতিসত্তার পরিচয়ের বাজার

লিখেছেন তানভীর রাতুল, ০৪ ঠা জুলাই, ২০২৬ রাত ৩:২১

ইতিহাসে কোনো আদর্শ সত্যিকার অর্থে মরে না। সে শুধু নাম বদলায়, পরাজিত আদর্শেরও পুনর্জন্ম হয়।

১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানে মুসলিম লীগ একটি আসনও পায়নি। কিন্তু সেই রাতে মুসলিম লীগ মরেনি,... ...বাকিটুকু পড়ুন

একটা ছিলো সোনার কণ‍্যা, মেঘ বরন কেশ!!!!

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা জুলাই, ২০২৬ ভোর ৬:১৩



শাওন প্রশ্ন করেছিলে ৭৮ বছর বয়স্ক একজন মহিলার। অন্তর্বাস উচিয়ে যখন অন্তর্জালে দাঁত মুখ খিচিয়ে উল্লসিত বহু পোস্টে ভেসে যায় ।কিংবা দেয়ালে সরাসরি দি লিখে প্রচার করছিলো তখন... ...বাকিটুকু পড়ুন

‘ছুটি’র স্মৃতি

লিখেছেন খায়রুল আহসান, ০৪ ঠা জুলাই, ২০২৬ দুপুর ১২:৫০

(প্রায় দু’মাস আগে লেখা। তখন গ্রীষ্মকাল হলেও ঢাকায় কয়েকদিন পরপর বৃষ্টি হতো। এখনকার মত “ঘাম ঝরে দরদর” ধরণের গরম ছিল না। রাতগুলো তুলনামূলকভাবে বেশ ঠাণ্ডা থাকতো।)

আজ খুব ভোরে (শেষরাতে)... ...বাকিটুকু পড়ুন

যে কারণে এবারের বিশ্বকাপও আর্জেন্টিনার ঘরেই উঠবে B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ০৪ ঠা জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৪



কারণ আর্জেন্টিনা দুর্দান্ত, মেসি-মার্তিনেজরা অপ্রতিরোধ্য। আর্জেন্টিনা এখন পর্যন্ত এই বিশ্বকাপের সবগুলো ম্যাচেই একছত্র আধিপত্য দেখিয়ে জয়লাভ করে প্রবল বেগে ফাইনালের দিকে ধ্বাবিত হচ্ছে। আশা করা যাচ্ছে গতবারের... ...বাকিটুকু পড়ুন

×