somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কেঁচোর খোঁজ মিলে, সাপের নয়

১১ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আবরার হত্যার সাথে জড়িত আসামীদের বাবা মা ও গর্ব করে বলতো আমার ছেলে বুয়েটে পড়ে, স্বপ্ন দেখতো,
.
এলাকার আত্মীয় স্বজনরা দূর থেকে দেখলে আঙ্গুল উঁচিয়ে দেখিয়ে দিতো এলাকার মেধাবী ছেলেটিকে
.
প্রেমিকাও হয়তো গর্বসহকারে বান্ধবীদের গল্প করতো, আমার ও... বুয়েটে পড়ে
.
আজ যে ছেলেগুলো দেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান থেকে ডিগ্রী নিয়ে আসার কথা তারা হয়ে এসেছে আসামী হয়ে!
.
অনেক কষ্ট করে মাসের পর মাস টাকা পাঠাতাম বলে ‘কারও সন্তান যেন এমন না হয়, আমি আশা করব অনিকের মতো আর কেউ যেন ভুল পথে না যায়' খুনী অনিকের বাবার অশ্রুসিক্ত কন্ঠ রোধ হয়
.
ভ্যানচালক বাবা হারিকেনের আলোয় পড়াশুনা করা আসামী আকাশকে কতটা ঘাম জড়িয়ে অমানুষিক পরিশ্রম করে টাকা পাঠাতান সেই খবর ভাইরাল তা নতুন করে বলার কিছু নেই!
.
ভিন্নমতের কারণে আবরারকে পিটিয়ে মারার পর একটা বিষয় উঠে আসা দরকার ছিলো তা হলো 'সহমত ভাই'
.
অপরাধী সৃষ্টি হয়না বরং তাদের তৈরী করা হয়, আজ এসব ছেলেকে কারা অপরাধী বানিয়েছে কিংবা সহমত ভাইগুলো কারা যাদের ওদের ব্যবহার করে ক্ষমতার খুটি শক্ত করছে প্রতিনিয়ত,
.
রোগের গভীরে চিকিৎসা করতে না পারলে শুধু ঔষুধ দিয়ে হয়তো সাময়িক রোগ মুক্তি মিলবে কিন্তু কিছুদিন পর জীবাণুগুলো আবার মাথা ছাড়া দিলে তার বলি হবে নতুন কোন আবরার!
.
কাদের আশ্রয় প্রশ্রয়ে ছোট ছোট অপরাধ থেকে শুরু করে একদিন হত্যা মাস্তানি রাহাজানি ডাকাতি করার মতো উদ্যত হতে দ্বিধাবোধ করছে না তরুণ প্রজন্ম তারা তো দিনশেষে ধরাছোঁয়ার বাহিরে থেকে যাচ্ছে,
.
দিন শেষে বাবা মা আত্মীয় স্বজন ছাড়া বড় ভাইয়েরা তো আস্তে করে গা ঢাকা দেয়, চিনেই না!
.
গরীব ছেলেটা যখন বিশ্ববিদ্যালয়ে এসে দেখে হলের সিট কিংবা ভালোভাবে থাকতে হলে রাজনীতি করতে হবে তারপর থেকে সে সহমত ভাই ডায়লগটি মুখস্ত করে নেয়!
.
যখন তাকে রাজনৈতিক মিছিল মিটিং সেমিনারে না গেলে আড়চোখে দেখা হয় তখন কোথায় থাকে মানবতা!
.
রাজনীতি বেপারটা তো খারাপ না, কারা এই শব্দটিকে নোংরা শব্দ বানিয়েছে তাদের খোঁজ তো কেউ করছে না,
.
আজ মুখে যে সব নেতারা বঙ্গবন্ধুর আদর্শের কথা বলে তাদের রুমে লাঠিসোটা, মদ, গাঁজা, হকিস্টিক, রাম দা পাওয়া গেলেও যে ছেলেটি মারা গেছে তার টেবিলে পাওয়া যায় ক্রাচের কর্নেল, অসমাপ্ত আত্মজীবনী, মিসির আলি সমগ্র, বঙ্গবন্ধু: মহাকালের মহানায়ক নামক বইগুলো!!!
.
জাতির এই দৈন্যদশার পিছনে কারা কলকাঠি নাড়ছে নিজেদের স্বার্থ উদ্ধার কিংবা পকেট পুজো করার জন্য আজ তাদের খোঁজ করে বের করতেই হবে!
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:৫৩
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় স্বার্থপর হয়ে গেছে! আগেই কি ভালো ছিলাম?

লিখেছেন শেহজাদ আমান, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৬



মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??

দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ... ...বাকিটুকু পড়ুন

×