somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্যারি অন্

১৯ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাহাড় ঘেরা এক বিশ্ববিদ্যালয়ে বিশাল খেলার মাঠ আছে! নাম বলবো না! সে মাঠে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা হতো!
.
বিভিন্ন হলের মধ্যে প্রতিযোগিতা! সে প্রতিযোগিতায় এক ছাত্র দৌড়ে অংশগ্রহণ করতো! তার দৌড়ের স্টাইল দেখে সবাই হাসতো!
.
আমার বাসা মাঠের পাশে হওয়ায় রোজ বিকেলে তাকে দেখতাম সে প্যাকটিস করছে!
.
একটু লম্বু ছিলো ছাত্রটি! অদ্ভুত কার্টুন স্টাইলে দৌড়াতো! হাসাহাসির এক পর্যায়ে আমরা লক্ষ্য করলাম সবাই তার ফ্যান হয়ে গেছি! শুধু তাকে সাপোর্ট দেওয়ার জন্য এক শ্রেণির ভক্ত গোষ্ঠি অনেক দূর থেকেও খেলা দেখতে আসতো!
.
প্রথম বছর ম্যারাথান দৌড়ে অংশ নেওয়ার পর আবিষ্কার করলাম তিন চক্কর দেওয়ার পর স্ট্রেচারে করে তাকে মাঠে বাহিরে নিয়ে যাওয়া হচ্ছে!
.
দ্বিতীয় বছর সে কোমর বেঁধে নেমেছে! তার নাম হয়ে গেলো 'কেরি অন!' আমরা ডাকতাম 'Carry on' ভাই!
.
দর্শকের কেরি অন...কেরি অন..কেরি অন শব্দে সে এগিয়ে যাচ্ছে! উপরের দিকে লাফিয়ে লাফিয়ে এগুচ্ছে! তারো একটু পর আবিষ্কার করলাম মাঠে কেউ নেই তবুও ক্যারিয়ন ভাই দৌড়ে যাচ্ছে! দর্শক তার দৌড় দেখছে মুগ্ধ নয়নে! প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হওয়া খেলোয়ার ততক্ষণে দৌড় শেষ করে দুপুরের খাবার শেষ করে ক্যারি অন ভাইয়ের দৌড় দেখতে বসেছে আরামচ্ছে!
.
তারও পরের বছর সেই লিকলিকে মানুষটির একটু স্বাস্থ্য হয়েছে! আমরাও আশাবাদী! আগের মতো তিড়িং বিড়িং স্টাইলে দৌড়ছে না!
.
বিগত তিন বছ পর সে এখন পাক্কা দৌড়বিদ্! অসংখ্য ভক্ত অনুরক্ত! প্রত্যাশার চাপও বেশী! দেদারচ্ছে আবার ম্যারাথন দৌড়ে অংশ নিলো!
.
শোভাকলোণি মাঠের পাশে হওয়ায় মাইকের আওয়াজ বাসায় বসে শুনতে পেতাম! অল্প কিছুক্ষণের মধ্যে ম্যারাথন দৌড় আরম্ভ হবে ঘোষণা শুনার পর ম্যারাথন ভাইয়ের দৌড় দেখার জন্য অর্ধেক ভাত রেখে আমিও সোজা মাঠের দিকে দৌড়ে গেলাম!
.
দৌড় শুরু হবে তার আগেই ক্যারি অন! ক্যারি অন! রব রব শব্দ শুরু হয়ে গেছে তার মধ্যে দাঁড়িয়ে উত্তেজনায় আমি আব্দুর রব ও ক্যারি অন বলে যাচ্ছি!
.
এই মুহূর্তে ধারাভাষ্যকার হিসেবে দরকার ছিলো চৌধুরী জাফর উল্লাহ শরীফ'ত কে! কর্দমাক্ত আকাশ! মেঘে ঢাকা মাঠ! এগিয়ে যাচ্ছেন সবার প্রিয় ক্যারি অন ভাই! ও সরি সুপ্রিয় দর্শক আমি একটু আবেগাফ্লুত হয়ে গিয়েছিলাম!
.
পাক্কা আধা ঘন্টা দৌড়ে যাচ্ছে! আমরা হিসেব রাখছি তার বর্তমান অবস্থান! এই মুহূর্তে চার নাম্বারে পজিশনে আছে! তার পরের মূহূর্তে পাঁচ নম্বরে! টান টান উত্তেজনা!
.
অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ক্যারি অন ভাই তৃতীয় হলো! সবাই তার দিকে ছুটে যাচ্ছে! একটা বাচ্চা ছেলে ললিপপ চুষতে ছিলো পুরস্কারস্বরূপ সেই ললিপপ তাকে চুষতে দিলো! সে ও তার ফ্যান! খাইছেরে...!
.
খুশিতে আমরা নাচে মশগুল! সবাই ক্যারিয়ন ভাইয়ের সাফল্যে উচ্ছ্বাসিত! অথচ ফাস্ট, সেকেন্ড কে হয়েছে তার দিকে তাকানোর টাইমও নেই আমাদের!
.
সেই থেকে বুঝেছি সফলতা মানে ফাস্ট, সেকেন্ড হওয়া নয়! সফলতা মানে জাস্ট Carry On! এগিয়ে যাওয়া!
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:২৫
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....



পড়া, টিভি, মুভি এগুলো- এগুলো বেকারদের অবলম্বন। বেশীরভাগ বয়স্কদের পছন্দ- ডিসকভারি চ্যানেল, ন্যাশনাল জিওগ্রাফি, বিবিসি আর্থ ইত্যাদি ইত্যাদি চ্যানেল। আমার হাতে টিভির... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

×