somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঠাট্টাঃ গাধা

১৯ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্যার বললো তোমাদের কোন প্রশ্ন থাকলে করতে পারো! আমি চিন্তা করতাম দেড় ঘন্টা যাবত কি পড়াইছে সেটাই তো কিচ্ছু বুঝি নাই!
.
আমি এমনি গাধা! স্কুলে আমি যে গাধা সেটা যেনো অন্য কেউ বুঝতে না পারে তাই মাঝে মাঝে সামনে বসতাম!
.
বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ক্লাশে মুখ বরাবর হাত মুষ্টি করে মাইক্রোফোনের মতো রেখে এমন ভাব ধরতাম ছাত্র জীবনে, স্যার প্রশ্ন করে নিজে বিপদে পড়বে কি না সেটা ভেবে আমাকে প্রশ্নই করতো না তেমন!
.
কথায় আছে, শেয়াল একদিন গাধাকে বললো, তুই তো একটা গাধা! গাধা রেগেমেগে বললো, শালা শেয়ালের বাচ্চা তুই আরো বড় গাধা! শেয়াল বললো, যে শেয়ালকে বড় গাধা বলে সে গাধা হবে না তো গাধা কে হবে? গাধা বললো, আমরা বড় গাধাকে দাদা বলি! শেয়াল বললো, আমি তোমার দাদা এটা ঠিক বলছো! গাধা বললো, তুমি তাইলে স্বীকার করছো তুমি ও গাধা!
.
স্কুল জীবনে একটা স্যার আমাকে গাধা ডাকতো! স্যার একদিন বললো, সকল গাধা দাঁড়াও! গাধারা দাঁড়ালো আমি বসে আছি এমন সময় স্যার বললেন, আবদুর রব শরীফ গাধাটা দাড়াচ্ছে না কেনো? বললাম, স্যার আপনি বসেন তারপর আমি দাঁড়াচ্ছি!
.
শুনেছি একবার এক গাধা লবন পিঠে বেঁধে নিয়ে যাচ্ছিলো এমন সময় সে পানি দেখে একটু ঠান্ডা হওয়ার জন্য নেমে গেলো! লবন পানিতে মিশে পানি হয়ে গেলো এবং বোঝা হালকা হয়ে গেলে সে ইউরেকা বলে নাচতে লাগলো! কিছু একটা আবিষ্কার করে ফেলেছে! তো পরের দিন তুলা নিয়ে যাচ্ছিলো! বেশ হালকা ছিলো বোঝা তবুও আরও হালকা করার জন্য পানিতে ডুব দিয়ে আবিষ্কার করলো আর উঠতে পারছে না! এতো ভারী হয়ে গেলো তুলা পানিতে ভিজে! অবশেষে সে আবিষ্কার করলো, সময় গড়িয়ে গেলে তুলা লবনের চেয়ে ভারী হয়ে যায়! সে আবার বলে উঠলো ইউরেকা! ইউরেকা!
.
আসলে পৃথিবীর সব বিবাহিত মানুষ ই গাধা যা তাদের বউকে জিজ্ঞেস করলে প্রমাণ পাওয়া যায়! কিন্তু স্বামীদের মতে, কোন বনের গাধা ভুলেও নাকি স্বামী হতে রাজি হবে না কারণ গাধারাও নাকি এতো বড় গাধা না!
.
তো এটা নিয়েও একটা কৌতুক মনে পড়েছে, বাঘের বিয়ে হচ্ছে আর তা দেখে গাধা কোমর দুলিয়ে দুলিয়ে নাচছে! বানর জিজ্ঞেস করলো, তুমি এতো খুশি কেনো? সে বললো, আমিও বিয়ের আগে বাঘ ছিলাম এখন গাধা হয়েছি! আমার দলে বনে আরো একজন যোগ হলো!
.
আরেক গাধা কাঁদছে! আরেক গাধা জিজ্ঞেস করলো কি হয়েছে? গাধা বললো, মালিকের মেয়ে পাশ করেছে! পাশ করেছে এটা তো আনন্দের বিষয় তুমি তাতে খুশি না হয়ে কাঁদছো কেনো? তুমি না আসলে একটা গাধা! গাধা উত্তর দিলো, আমার মালিক রোজ তার মেয়েকে বলতো, পড়াশুনা না করলে তোকে ঐ গাধার সাথে বিয়ে দিবো!
.
ছোটবেলায় স্যারদের কমন ডায়লগ ছিলো, তুই একটা গাধার বাচ্চা! বড় হয়ে আবিষ্কার করলাম আসলেই ঠিক! সবাই টাকা পয়সা বাড়ি গাড়ি ক্ষমতা নারীর পিছনে ছুটে চলছি মানুষের মতো মানুষ হওয়ার জন্য!
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৫৬
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....



পড়া, টিভি, মুভি এগুলো- এগুলো বেকারদের অবলম্বন। বেশীরভাগ বয়স্কদের পছন্দ- ডিসকভারি চ্যানেল, ন্যাশনাল জিওগ্রাফি, বিবিসি আর্থ ইত্যাদি ইত্যাদি চ্যানেল। আমার হাতে টিভির... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

×