somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পুড়ে যাওয়া কমলা

২০ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগুন লাগার পর বাসা থেকে একে একে সব মূল্যবান জিনিস বের করে আনা হলো! একদিকে পানি মারা হচ্ছে অন্যদিকে উদ্ধার অভিযান!
.
বাসার ভিতরে যদিও তেমন কেউ ছিলো না! একমাত্র বৃদ্ধাকেও বের করে আনা হলো!
.
বৃদ্ধা ভয়ে আগুনের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে! লোকে তাকে জিজ্ঞেস করে চলছে, আর মূল্যবান কোন জিনিস আছে কি না!
.
শ্লার বুড়ি বারবার শুধু বলছে কমলা আছে! কমলা! শুনে উদ্ধার কর্মীদের মাথা খারাপ! কমলা কি এমন মূল্যবান জিনিস হলো যে জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার করতে হবে!
.
বৃদ্ধা হাতের লাঠি উঁচা করলো! সামনের দিকে ইঙ্গিত করে বলতে লাগলো কামলা আছে! কমলালাআআআআ!
.
পাশে এক উদ্ধার কর্মী বুড়িকে ধমক দিয়ে চুপ করিয়ে দিলো! এতো করে বললাম, বুড়িকে কোন মূল্যবান জিনিস আছে কি না! সে শুধু বলে যাচ্ছে কমলা! কমলা!
.
কয়েক মিনিট চুপ করে থেকে বুড়ি আবারো বললো, কমলা আছে! কমলা! তা শুনে কেউ কেউ হাসাহাসি শুরু করেছিলো!
.
ঐ দিকে কমলা আছে! কমলা আছে! বলে বলে বুড়ি অজ্ঞান হয়ে গেলো! আগুন আরো কিছুক্ষণ জ্বলে সবকিছু ছাই করে দিয়ে গেলো!
.
থমথমে পরিস্থিতি কিছুটা শান্ত হলে পুড়ে যাওয়া বাড়িতে আবারো উদ্ধার অভিযান পরিচালনা করা হলো! হঠাৎ উদ্ধার কর্মীরা নির্বাক হয়ে সেখান থেকে একটি পুড়ে যাওয়া শিশুর লাশ বের করে আনলো!
.
ততক্ষণে বুড়ির জ্ঞান ফিরলো! সে আমার কমলা! আমার কমলা! বলে কাঁপতে কাঁপতে নাতনীর দিকে চিৎকার করতে করতে এগিয়ে গেলো!
.
সবার বুঝতে আর বাকী থাকলো না কমলা তার নাতনীর নাম!
.
সুতরাং কারো কথা শুনেই হাসি ঠাট্ট না করে বুঝতে চেষ্টা করুন আসলে সে কি বলতে চাচ্ছে!
.
আর এমন ভাবে কথা বলুন, আপনার কথা অন্যজনকে বুঝাতে যাতে কোন সমস্যা না হয়!
সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৪২
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রুবা

লিখেছেন রানার ব্লগ, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:২৮




রুবার সাথে আমার বিয়েটা ওঠ ছেড়ি তোর বিয়ের মতোই হয়েছে । একদম সাধারন কোনরকম অনুষ্ঠান নাই । সেইদিন অফিসে অনেক কাজ ছিলো । চোখে তারা ফারা দেখছিলাম । বসের... ...বাকিটুকু পড়ুন

প্রথম .........।

লিখেছেন মায়াস্পর্শ, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


আন্ডারগ্রাউন্ড শোতে এটাই আমার প্রথম ড্রামস বাজানোর একটা মুহূর্ত।

কিছু গল্প আসলে পরিকল্পনা করে শুরু হয় না।কিছু গল্প হঠাৎ করে একটা মুহূর্ত থেকে জন্ম নেয় আর তারপর... ...বাকিটুকু পড়ুন

সমুদ্রের নীল খাম

লিখেছেন ডি এইচ তুহিন, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:৪২


এই শহরে থাকি প্রায় সাতাশ-আটাশ বছর ধরে। তিন প্রেমিকার মায়া ছেড়ে যাওয়া যায় না এমন এক অদ্ভুত সুন্দর এই শহর। যার এক হাতে নদী, অন্য হাতে সমুদ্র, আর কপালে জায়গা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী দুঃশাসনের পতন অনিবার্য ছিল, জুলাই তো স্রেফ উছিলা মাত্র!

লিখেছেন শেহজাদ আমান, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮



জুলাই নিয়ে অনেক বিতর্ক, সমালোচনা আছে। কিন্তু, এটা অস্বীকার করার উপায় নেই যে জুলাই গণঅভ্যূত্থান না হলে আমরা দীর্ঘদিনের স্বৈরশাসন থেকে মুক্তি পেতাম না। জুলাই ঘিরে যত বিতর্ক, সমালোচনাই... ...বাকিটুকু পড়ুন

দুমুখোচিন্তা

লিখেছেন তানভীর রাতুল, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৩:১৬

সব মৃত্যু গণনায় আসে না। রাজনৈতিক সহিংসতার একটি পুরনো নিয়ম আছে। মৃত্যু সমান মৃত্যু নয়। কোনো মৃত্যু পত্রিকার প্রথম পাতায় যায়, কোনো মৃত্যু জয়পুরহাটেই থেকে যায়। এই বাছাইটা দৈবাৎ হয়... ...বাকিটুকু পড়ুন

×