একবার এক মেয়ে আমাকে প্রায় ব্লাকমেইল করে আমার আইডিতে ঢুকতে বললো!
.
দুই পাশে তার বান্ধবী দাঁড়ানো! ডানে বামে তাকিয়ে দেখলাম তাদের সাথে কখনো কোন ইটিশ পিটিশ করিনি!
.
ঘটনা কি! আইডিতে ঢুকতে গিয়ে পাসওয়ার্ড ভুল দিলাম!
.
মেয়ে কলম দিয়ে গুতা মারলো! বেটা তুই ঢুকবি না তোর বাপ ঢুকবে! ভাবলাম, এঞ্জেল সখিনা ওর আইডি কি না যার সাথে গত রাতে চ্যাটে তার বাবা মায়ের প্রতি সালাম সূচক চ্যাট করেছিলাম!
.
পরে আশ্বস্ত হলাম এই ভেবে যে সেই চ্যাট গত রাতে ই ডিলিট করে দিয়েছি,
.
আইডিতে ঢুকতে হলো! তার আগে চ্যাট লিস্ট দেখাতে পারবো না মর্মে ক্ষমা চেয়ে নিলাম! সবি আমার বোন! এই বোন সেই বোন বলতে বলতে....
.
মেয়ে তার আইডিতে ঢুকতে বললো!
.
এই আবার কেমন্ বিপদ গো! তার নির্দেশনা মতে তার ছবিতে ক্লিক করতে বললো!
.
ছবিতে মাশাল্লাহ বলতে বলতে ক্লিক করলাম! ইন্টারনেট্ স্লো ছবি ওপেন হওয়ার আগে মাশাল্লাহ বলে পেলেছি!
.
এবার মেয়ে কমেন্টে যেতে বললো! হাউ কিউট, সুইট, নাইচ, ওম্মাই গড্, বিউটি, ব্লা ব্লা কমেন্টে হারিয়ে গেলাম!
.
সব কমেন্টে লাইক দিতে থাকলাম! আল্লাহ বাঁচাও!
.
মেয়ে বললো আরো নিচে যাও! যেতে থাকলাম! শ'য়েক বিউটি চুইটি কিউটি পেরিয়ে আমার কমেন্টটি আসলো!
.
বললো এটা এডিট কর ব্যাটা! আমি বলছি, আমি তো ক্যাটরিনা লিখেছি! খ্রাপ তো কমেন্ট করিনি!
.
সে বললো, এডিট কর বলছি! আমি এডিট বাটনে ক্লিক করতে গিয়ে আবিষ্কার করলাম, ক্যাটরিনা লিখতে গিয়ে ক্ষেতরিনা লিখেছি!
.
তারপর থেকে সে তিন দিন ধরে বান্ধবী সমেত আমার খোঁজ করতেছে!
.
তাকে জিজ্ঞেস করলাম, ডিলিট করলেই তো পারতে! সে বললো, 'খুঁজিয়া প্রমাণ করিতে হইলো আমি ক্যাটরিনা ক্ষেতরিনা না!'

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



