somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Be...lie...ve

২৬ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

Believe(বিশ্বাস) শব্দটির ঠিক মাঝখানে lie(মিথ্যা) এর অবস্থান!
.
ইয়ু হেভ টু বুঝতে হবে,
.
Be(lie)ve
.
চারদিকে একি শুনি, 'বিশ্বাস কেবলি দীর্ঘশ্বাস'
.
কাজী নজরুল ইসলাম বলেছিলেন,'বিশ্বাস করুন আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসিনি- আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম- সে প্রেম পেলাম না বলে আমি এই প্রেমহীন নীরস পৃথিবী থেকে নীরব অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম'
.
বিশ্বাস করো আমি তোমাকে ভালবাসি বলে খেলে দেয় কেউ কেউ!
.
তারপর থেকে 'ছেলেদের কোন বিশ্বাস নেই' বলে আধুনিক প্রবাদের সৃষ্টি হয়,
.
রাজনীতিবিদরা বলেন, 'আমাদের সবাইকে জনগণের আস্থা, বিশ্বাস ও ভালোবাসা অর্জন করতে হবে'
.
আমি বলছি না কথাগুলোর মাঝখানে সবসময় মিথ্যে লুকিয়ে আছে থাকে কিংবা থাকবে,
.
আমি বরং বলছি অর্ধশত বছরে ধরে বিশ্বাস,আস্থা ও ভালবাসার অারেক নাম 'আমিন জুয়ের্লাসে'র বিজ্ঞাপনের কথা
.
সবাইকে ভালবাসো কিন্তু বিশ্বাস করো অল্প কয়েকজনকে এমন কথাটি সেক্সপিয়র কেনো বলেছিলেন জানি না!
.
তবে সোনা ভেবে কসমেটিক্সকে বিশ্বাস করতে নেই!
.
আবারও বলছি পরে খেলে দিয়ে চলে গেলে বিশ্বাসের লুঙ্গী ধরে টানাটানি করবেন,
.
প্রেম করবেন! মাস্তি করবেন! এদিক ওদিক হলে বিশ্বাস নিয়ে টানাটানি করবেন! বিশ্বাস কেবলি দীর্ঘশ্বাস বলে চিল্লাচিল্লি করবেন!
.
কেউ কেউ বলবে ছেলেদের বিশ্বাস নেই! সব ছেলেরা এক একটা......... আবার কেউ কেউ বলবে পৃথিবীতে কোন মেয়ের বিশ্বাস নেই!
.
অথচ বর্তমান বাংলাদেশে সাড়ে তিন কোটি পরিবার আছে যারা একটি বিশ্বাসের সূত্রে গাঁথা,
.
বিশ্বাস আছে বলে পারিবারিক সামাজিক সাংস্কৃতিক ধর্মের বন্ধনের মাধ্যমে একটি দেশ টিকে থাকে,
.
এই সমাজে প্রতি দুই কদম পর পর বিশ্বাসের গল্প!
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবদুর রহমান বিশ্বাস নামক এক ছাত্রের কৌতুক বলি,
.
সে স্যার যা বলে এবং করে তা মনে প্রাণে বিশ্বাস করে চলত! ক্লাশ শেষ করে একদিন স্যার বোর্ড মোচা শুরু করলে সে ও চল্লিশ মিনিট ধরে করা নোটও কলম দিয়ে কেটে দিতে লাগলো,
.
উস্ প্রাইমারী স্কুলে নার্সারিতে আমি আমার বন্ধুকে এতো বিশ্বাস করতাম সে যখন পরীক্ষার খাতার শুরুতে নিজের নাম লিখেছিলো তখন আমিও তার নাম আমার খাতার প্রথমে লিখেছিলাম!
.
মূল কথায় আসি, বিষকে মধু ভেবে মনে প্রাণে বিশ্বাস করলে সেটা মধু হয়ে যায় না! বুঝতে হবে!
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২৭
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....



পড়া, টিভি, মুভি এগুলো- এগুলো বেকারদের অবলম্বন। বেশীরভাগ বয়স্কদের পছন্দ- ডিসকভারি চ্যানেল, ন্যাশনাল জিওগ্রাফি, বিবিসি আর্থ ইত্যাদি ইত্যাদি চ্যানেল। আমার হাতে টিভির... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

×