somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পর্দার আড়ালের হিরোরা

২৬ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক্রিকেট প্রেমী হয়েও ইন্ডিয়ান ক্রিকেটার রাহুল দ্রাবিড়ের বাবা তার খেলা দেখতে তেমন আসতো না কারণ তিনি ভাবতেন তার ছেলে তার বাবাকে ভিআইপি গ্যালারিতে দেখলে সে প্রেসার অনুভব করবে যার প্রভাব তার খেলায় পরবে!
.
তারপরও উনি যখন খেলা দেখতে আসতেন তখন ভিআইপি গ্যালারিতে না বসে সবার পেছনে বসতেন,
.
আপনার জীবনেও এমন কিছু মানুষ আছে যারা এভাবে ঠিক আপনার পেছনে বসে সবার চেয়ে বেশী আপনার মঙ্গল কামনা করে যাচ্ছে, যাবে!
.
সৌরভ গাঙ্গুলির বাবাও পচন্ড ক্রিকেট পাগল ছিলেন, কিন্তু সৌরভ তা বুঝেছিলো যখন তার ক্যারিয়ারের সবচেয়ে দুঃসময় চলছিলো তখন
.
ঠিক এভাবে যখন কেউ পাশে থাকে না তখন আড়ালে লুকিয়ে থাকা এমন মানুষগুলো বের হয়ে সদ্য ভেঙ্গে যেতে থাকা গাছটিতে কাঁধ এগিয়ে দিয়ে হেলান দিয়ে রাখে,
.
আমার এক আপুকে জানি, সে যখন তার প্রিয় মানুষ যার সাথে বিয়ে হয়নি তবুও ছেলেটির কিডনি বিকল হয়ে যাওয়ায় চুপিসারে একটি কিডনি দান করতে চেয়েছিলো, ছেলেটি মারা যাওয়ায় যদিও কিডনি শেয়ার করতে হয়নি!
.
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের গল্প শুনেছিলাম যে খুব স্ট্রাগল করে পড়াশুনা করা নাতি নাতনী আত্মীয়দের তাদের বাবার পড়াশুনা করানোর অনীহা সত্ত্বেও সবার অগোচরে তাদের পড়াশুনার খরচ বহন করে যাচ্ছে, গল্পগুলো কেউ জানেনা!
.
ভাইরাল হওয়ার পর জানলাম, ছেলেমেয়ে, আত্মীয় স্বজন সবার অগোচরে হাতিরঝিলের ল্যাম্পপোস্টের আলোতে ঘোমটা দেয়া বয়স্ক এক নারী দীর্ঘ দিন ধরে নিজের হাতে বানানো চুড়ি-মালা, কানের দুল বিক্রি করে চলছেন, অচেনা দুস্থ রোগীদের পাশে দাঁড়ানোর জন্য!
.
সত্যি কেউ জানতো না পলান সরকার নামক একজন লোক মাত্র চতুর্থ শ্রেণী পাশ যে কিনা আলোর ফেরি করতে করতে 'বইওয়ালা দুলাভাই' খ্যাতি লাভ করেছিলেন, বেণুপুর, হরিপুর, দীঘা, হাটপাড়া, পূর্বপাড়া, সরকারপাড়া, মাঠপাড়া, ঠাকুরপাড়ার মতো গ্রামে বছরের পর বছর কাঁধে বই নিয়ে সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন!
.
গহের আলী ভিক্ষুকের কথা ই বা কে জানতো, যে দুই কিলোমিটার জায়গায় বারো হাজার তালগাছ লাগিয়ে তাক লাগিয়ে দিয়েছিলো!
.
আড়ালের মানুষগুলো হুট করে সামনে এলে, মুখ লুকাতে থাকে!
.
তবুও রোজ সকালে উঠে দেখি বারো জন দাতা মিলে একটি কম্বল সম্বলহীনকে দান করার ছবি,
.
একটি তালগাছের চারাতে বৃষ্টির মধ্যেও পানি দিয়ে পরিবেশ উদ্ধার করে চলছে জনৈক পরিবেশ বান্ধব মানুষরা!
.
একটি বই কয়েকজন মিলে ছুঁয়ে ক্যামেরার সামনে পোজ দিয়ে অনেকে ভাবে তারা সমাজের আলোকবর্তিকা,
.
সফল হলে অনেকে সামনে থেকে হাততালি দিতে দিতে বলতে থাকে, আমি অনুপ্রেরণা না দিলে সে আজ এমন খেল্ দেখাতে পারতো না!
.
সামান্য একটা ছবি তুলে যারা ক্রেডিট না দিলে তুলোধুনো করে ছাড়ে তাদের বলছি অনেকে থাকে অগোচরে,
.
মার্ক জুকারবার্গ সমাবর্তন বক্তব্যে একবার তার সহধর্মিনীর দিকে তাকিয়ে অশ্রুসিক্ত হয়ে গিয়েছিলো, কন্ঠরোধ হয়ে যাচ্ছিলো আর বলতে চেষ্টা করছিলো, ফেসবুকের পিছনের অবদানে দুঃসময়ে সঙ্গ দিয়ে তুমিই ছিলে,
.
বারাক ওবামা তো সরাসরি বলেই দিয়েছিলো, আজকের ওবামা সৃষ্টির পিছনেও একজন আছে, সে ছিলো, থাকবে!
.
সেসব পেছনের মানুষগুলো সামনে আসুক কিংবা না আসুক, তারা প্রকৃত হিরো! দৃশ্যপটের হিরো তো কেবলি অভিনয় করে!
সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:৩৬
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=শরত তুই যাস নে ! =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৩



ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।

বিকেলের হাওয়ায় দেহ... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

×