'আমি তো শেষ' বলে দোস্ত তার গফের সাথে পরিচয় করিয়ে দিলো,
.
প্রিন্সের মতো বন্ধুর এমন গফ দেখে দোস্ত যে শেষ তা সঙ্গে সঙ্গে বুঝে গেছি!
.
তাকে আড়ালে নিয়ে গিয়ে বললাম, যুগে যুগে সুন্দর ছেলেদের বউ সুন্দর হয়না প্রবাদ মুখে মুখে প্রচলিত হয়ে আসছে, এই আর নতুন কি!
.
তারপর অনেক দিন কথা নেই, দেখা নেই, হঠাৎ একদিন বন্ধুর ফোন! তার বিয়ে! অবশ্যই আসতে হবে!
.
গেলাম বিয়েতে, পাগড়ি পরা অবস্থায় সে আবার ঝাপটে ধরে বললো, 'দোস্ত আমি তো শেষ!'
.
বুঝতে বাকী রইলো না, সে তার গফকে বিয়ে করতেছে!
.
বিয়ের অনেক দিন্ পর আবার তার সাথে দেখা, এবার কাঁধে হাত দিয়ে বললো, দোস্ত আমি তো শেষ!
.
বললাম, তুই কি এবার ঐ মেয়ের সন্তানের বাবা হতে চলেছিস তাই আরেক বার শেষ হইলি!
.
আরে না দোস্ত বলে সে বলতে আরম্ভ করলো, তোর ভাবী বিয়ের পর দিন দিন সুন্দর হয়ে যাচ্ছে, রূপে মুগ্ধ হয়ে শেষ হয়ে যাচ্ছি রে...
.
অনেক দিন পর আমি তো শেষ সুরে সে ইনবক্স করলো, বললো বউ রাগ করে বাপের বাড়ি চলে গেছে!
.
এভাবেই চলছিলো,
.
সেদিন আমাকে জিজ্ঞেস করে, বেটা বিয়ে করে সংসার করতেছি তুই এখনো বিয়ে করছিস না কেনো!!!
.
মানুষের হায়াত কম, বিয়ে শাদী করে ফেল! এতো ভেবে কি হবে!
.
অতপর নাম্বার ডায়াল করে তাকে ফোন করলাম, দোস্ত বিয়ে করলে আমিও শেষ হয়ে যাবো!
.
সে বললো, 'পুরনো ইতিহাস শেষ না করলে নতুন ইতিহাস শুরু হবে কেমনে!'
.
এতোদিন পর বুঝলাম, সে কেনো বারেবারে আমি তো শেষ বলতো!
.
পাত্রী ঠিক হলে আমি সর্বপ্রথম তাকে ফোন দিয়ে দাওয়াত করবো, দোস্ত আমি তো শেষ....!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






