somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রঙ্গঃ চশমা

৩১ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার বন্ধু ছোট কাল থেকে চশমা চোখে দেয়, তার ছাত্রী একদিন তাকে বলে, 'স্যার এতোদিন জানতাম যারা চালাক তারাই শুধু চশমা পরে আর এখন.....'
.
আরেক বন্ধুর মতে, চশমা দিলে স্মৃতিকে ও স্পষ্ট দেখা যায়! কি লজিক রে বাবা! আসলে মূল বেপার হলো স্মৃতি একটি মেয়ের নাম ছিলো,
.
আমরা যারা মাইনাস পাওয়ারের চশমা ব্যবহার করি তারা জানে চশমা ছাড়া দূরের জিনিস স্পষ্ট না দেখার কি যে যন্ত্রণা!
.
একবার বিশাল সমাবেশে বঙ্গবন্ধুর আদর্শ কার থেকে কে বেশী মেনে চলে তার বয়ান হচ্ছিলো, হঠাৎ একজন সেখানে থেকে উঠে চলে যাচ্ছে তাকে দেখা নেতা সাহেব বললেন, যাচ্ছেন কই? তিনি বললেন, চশমার ডাক্তারের কাছে কারণ খালি চোখে আমি কারো মধ্যে বঙ্গবন্ধুর আদর্শ দেখতে পাচ্ছিনা!
.
সত্যি বলতে সবাই চশমা পরলে লোকে তাকে জ্ঞানী ভাবে আর আমাকে দেখলে ভাবে, ঐ গুলা দেখে দেখে তো চোখের বারোটা বাজিয়েছো, এবার এক্কান বিয়ে করো!
.
প্রিয় পাঠক, ঐ গুলা বলতে ওরা পাত্রী বুঝায়, আপনারা আবার ভিন্ন কিছু খুঁজতে যাইয়েন না,
.
চশমা কিনলাম, ফটোপনিক গ্লাস, রোদে গেলে কালো হয়ে যায়, সেদিন সূর্যের আলোয় এলাকার মুরুব্বির সাথে দেখা! উনি তো বিড়বিড় করে বলতেছিলেন, মুরুব্বির সামনেও এলাকার ছেলেরা আজকাল সানগ্লাস পরে হাঁটে, কি এক বিড়ম্বনা!
.
তবে আরেকটি বিয়ে করার ইচ্ছে বউকে বলতে না পারলে, আজ বাসায় গিয়ে এভাবে বলুন, চশমা কিনলে এক জোড়া কিনা উচিত, যাতে একটা হারায় গেলে আরেকটা দিয়ে খোঁজ করা যাবে!
.
তবুও দূরের জিনিস দেখার জন্য চশমা দেওয়া লোকও আরো গভীরভাবে দেখতে হলে চশমার ফ্রেমের উপর দিয়ে খুব ভালো দেখছে কিংবা খবর আছে, এমন ভাব ধরে কেনো দেখে তা খুঁজে পাইনা!
.
সন্দ্বীপের এক লোক গেছে চশমার ডাক্তারের কাছে, ডাক্তার তার চোখ দেখে বললো, এই পাওয়ারের চশমা নেওয়ার পর আপনি পড়তেও পারবেন! তখন ডাক্তার তার চোখের সামনে দুটো কাঁচ দিয়ে বললেন, পড়তে পারছো? সে বললো না! ডাক্তার আবার পাওয়ার চেঞ্জ করলো, সে বললো পড়তে পারছি না! এবার ডাক্তার ধমক দিলে সে বললো, স্যার আমি তো পড়তে পারিনা! ছোট বেলায় স্কুলে যায় নাই!
.
চশমা নেওয়ার পর আবিষ্কার করলাম, বউ এবং চশমার ফ্রেম দুটো যত হালকা হবে তত মঙ্গল!
.
এক ছেলে প্রায় সময় এক মেয়ের দিকে তাঁকিয়ে থাকতো, অনেক দিন পর ছেলেটিকে আশে পাশে না দেখে একদিন মেয়েটি কৌতূহলবশত প্রশ্ন করে বসলো, তুমি তো এখন আর আমাকে দেখতে আসোনা, তখন ছেলে চশমা হাতে নিয়ে বললো, আমি এখন তোমাকে দূর থেকে দেখি!
.
চশমা খসে গেলে মুশকিলে পরি, দাদা এখনো যে আমি ইস্কুলে পড়ি গানটার সুরে বলতে চাই, ডাক্তার চশমা দিয়ে পড়তে পারবে বলার পর চান্দু স্কুলে যায় না কারণ চশমা থাকলে পড়ার জন্য বিদ্যালয়ে যাওয়ার কি দরকার!
.
মনে পরে গেলো, স্কুল শিক্ষক কিংবা ছোট বেলার শিক্ষকরা ছিলেন চশমার মতো, কান টেনে দিলেও জীবন দেখতে সহায়তা করতেন!
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২৫
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৮


মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন

=শরত তুই যাস নে ! =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৩



ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।

বিকেলের হাওয়ায় দেহ... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

×