somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানসিক প্রস্তুতি নিয়ে রেখেছি

১৫ ই মে, ২০২০ রাত ৯:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সচেতনতার পাশাপাশি মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছি, করোনায় মরে যেতে পারি, আমার লাশের আশেপাশে কেউ নেই ৷
.
ইদানিং আমার সৃষ্টিকর্তাকে আমি বারে বারে বলে চলছি, আমার মতো গুনহাগারের পক্ষে হিসেব নিকেশ শেষে জান্নাতে যাওয়া সম্ভব না, অন্তত কোন এক জান্নাতের একটা কোণ যাতে আমার জন্য রাখা হয়!
.
আমি জানি মরে গেলে এই লেখাটি খুব্ ভাইরাল হবে, অনেকে ট্যাগ করে টাইমলাইনে দিবে, তাই সেটাও খুলে দিলাম ৷
.
যদি মরে যায় তোমাদের জন্য যে কথাটি বলে যাবো সেটা হলো, মুসাফিরের মতো পৃথিবীতে এসেছিলাম, স্বপ্ন দেখতাম একদিন অনেক কিছুলকরবো জীবনে ৷ ফাইভ স্টার হোটেলে কোন রমনীর হাঁটুর উপ্রে ডান পা রেখে স্পা করাবো রোজ কিন্তু অদৃশ্য এক ভাইরাস এসে সবকিছু পিষে দিয়ে গেলো ৷
.
বিসিএস ক্যাডার ডাক্তার মারা যাচ্ছে একদিন দুদিনের জন্য আমিও ভাবতাম, একদিন তাদের মতো হবো,
.
ভাগ্য এখনো সুপ্রসন্ন তারা আন্দার কবরে থাকলেও আমি এখনো লিয়ন আলোর নিচে বসে সবচেয়ে পছন্দের কাজ লেখালেখি করতে পারছি ৷
.
আমি মরে গেলে আমার বাবা ভাই হয়তো সেই লাশ জীবনের ঝুঁকি নিয়ে হলেও কাঁধে নিবে, তাদের বলছি, তোমরা বেঁচে আছো ওপার থেকে দেখাটা ই তো আনন্দ, কেনো ভাইরাস বুকে টেনে নিচ্ছো!
.
তোমরা বেশী বেশী শেয়ার কইরো যাতে সেই খবর প্রাক্তনদের কানেও গিয়ে পৌঁছায়! আমার মৃত্যুটা যেনো বারোভাতারিদের জন্যও শিক্ষা হবে ৷
.
মরতে মরতে আমি হয়তো দেখবো এখনো কেউ কেউ পূর্বের পোস্টে হাহা রিয়েক্ট দিয়ে যাচ্ছে তাদের বলবো হাসিখুশি জীবনে একদিন বাঁচা কেঁদে কেঁদে হাজার বছর বাঁচার চেয়ে উত্তম!
.
আদ্ভুত এক আমার কি যেনো নেই রোগে ভুগছি আমরা, হাজার কোটি টাকার মাঝেও সেই অভাববোধ ৷ অর্থনীতির ছাত্র ছিলাম, অসীম অভাব খুব ভালোভাবে মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে কিন্তু আমি হাসপাতালের ইমার্জেন্সিতে একটি ভেন্টিলেটরের খুব ই অভাববোধ করছি ৷
.
গুরু বলেছিলো মাঠে শচীন টেন্ডুলকার ছক্কা হাঁকাচ্ছে কিন্তু একজন হাঁপানি রোগীর তাতে কিছু যায় আসে না, সে অক্সিজেনের খোঁজ করছে‌, জিততে হলে এক বলে ছয় রান খোঁজার মতো,
.
সেদিন ফ্রেন্ডলিস্ট চেক্ করতে গিয়ে দেখি একটি রিমেম্বারিং আইডি সেই আইডির ইনবক্স চেক্ করতে গিয়ে দেখলাম, আমি সারাজীবন আপনাকে ফলো করে যাবো অথচ সেই আমি তিন বছর পর তার মরে যাওয়ার খোঁজ পেলাম ৷
.
এই ভার্চুয়াল জগতটি এমনি, হয়তো বলে যেতে না পারলে কয়েকদিন স্ট্যাটাস না দিলে তোমরাও ধরে নিও, শরীফব্বাই বাই হয়ে গেছে!
.
পৃথিবীর এই ক্রান্তিকালে আল্লাহর খোঁজ করা ই একমাত্র শান্তি, হঠাৎ হঠাৎ খুব ধার্মিক হয়ে যাচ্ছে আবার পৃথিবীর রঙ্গলীলা আমাকে চেপে ধরতেছে,
.
মরে যাওয়ার ঠিক আগ মুহূর্তে মনে হচ্ছে কিসের লাগি এই বুকে এতো হিংসে বিদ্বেষ অহংকার বুকে পোষণ করতাম আজ তো সেই বুকে কেবলি করোনা ভাইরাস!
.
একবার ভাবছি আজ যদি অনন্ত জলিল হতে পারতাম, নিজের বুক থেকে নিজে ফুসফুস বের করে স্যানিটাইজার দিয়ে ধুয়ে আরো কিছুদিন বেঁচে থাকতে পারতাম!
সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০২০ রাত ৯:৩৭
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Good governance starts with respecting public money....

লিখেছেন জুল ভার্ন, ২১ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



Good governance starts with respecting public money....

গত দুই দশক রাষ্ট্রীয় সফর মানেই ছিল বিশাল বহর, শত শত সঙ্গী, অপ্রয়োজনীয় জাঁকজমক আর জনগণের টাকায় এক শ্রেণির মানুষের বিদেশ ভ্রমণের... ...বাকিটুকু পড়ুন

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×