somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাবলিকে পড়ে প্রাইভেটে জব করি এটাই লেখাটির শিরোনাম

১৮ ই মে, ২০২০ রাত ২:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে বাথরুমে এসি তো দূরের কথা পর্যাপ্ত বাথরুমও নেই,
.
পাবলিকে আমি যখন ছাত্র ছিলাম একবার দেখি বাথরুমে পানি নেই, সমাজবিজ্ঞান থেকে দৌড়ে বিবিএ ফ্যাকাল্টিতে চলে গেছি, আরাম অতপর বের হয়ে বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম ক্রাশের সাথে দেখা!
.
অর্থনীতির পূর্ব দিকের বাথরুমটা আমার খুব প্রিয়, ক্লাশের ফাঁকে ওখানে বসে সিগারেট টানলে কেউ টের পায় না, সাথে হিল ভিউ, পাখিদের কিচির মিচির বের হয়ে আমারতো আর ব্যষ্টিক অর্থনীতি ভালো লাগে না ৷
.
পাবলিকের বাথরুমে বসে আমি দেখেছিলাম প্রিয় মানুষ চলে যাওয়ার আর্তনাদ, কে যেনো লিখে রেখেছে, 'নীলা,জানো? উচ্ছিষ্ট পেটে ধরে রেখে লাভ নেই, জীবনের প্রয়োজনে ছেড়ে দিতে হয়!'
.
আমার প্রাইভেট শিক্ষক ছিলেন শেখ ফরিদ সুমন তিনি বর্তমান আহসানউল্লাহ্'র সম্মানিত শিক্ষক, বলতেন, 'পাবলিকের বাথরুমের লিখে রাখা লাইনগুলো কিন্তু সত্যি মাঝে মাঝে অসাধারণ মনে হয়!'
.
কত ক্ষোভ, কত যাতনা, না পাওয়ার যন্ত্রণা.... একটু অপেক্ষা করেন! সত্যি সত্যি বাথরুম চাপছে ৷ কি যে গরম, আজ যদি নর্থ সাউথের মতো বাথরুমে একটা এসি থাকতো৷৷৷ ফিরে আসছি বিজ্ঞাপন বিরতির পর,
.
বলতে ভুলে গেছিলাম, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ৷ একবার কলা ফ্যাকাল্টির বাথরুমে গিয়ে দেখি সেখানে বাথরুমের দেয়ালে অদ্ভুত সব ছোট ছোট চিত্রকর্ম, এদের মধ্য থেকে যদি একদিন শিল্পাচার্যের সৃষ্টি হয় আমি আশ্চর্য হবো না!
.
কারণ সেখানে একজন খুব সুন্দর করে কয়েকটা তেলপোকা এঁকে রেখেছিলো ৷
.
যে মানুষ ঘামে ভিজে নাই সে কখনো একজন রিক্সা চালকের টুপ টুপ করে পরতে থাকে ঘামের মর্যাদা দিতে সেভাবে শিখবে না ৷
.
পাবলিকের টাকায় পড়াশুনা করানো বিশ্ববিদ্যালয়গুলো এভাবে পাবলিকের কষ্টের চাপ থাকা উচিত, অপ্রয়োজনে এখানে এক টাকা ব্যবহার করলে আগে ভাবতে হবে কোন ট্যাক্স দেওয়া দিনমজুর আজ একবেলা না খেয়ে ছিলো তবুও তার গতর খাটা অবদান এখানে রয়েছে/
.
রাস্তার আলোয় পড়ে সৃষ্টি হয়েছিলেন একজন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, জ্বি এভাবেও হওয়া যায় ৷
.
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যবস্থাপনা বিভাগে মেধা তালিতায় স্থান করে নেওয়া তানিয়া বাড়িতেও বিদ্যুৎ ছিলো না, তবে পাশে ছিলো লাইট পোস্ট,
.
সুচিত্রাদের কথা মনে আছে? ছোট্ট শিশুর ল্যাম্পপোস্টের আলোয় পড়ার একটি ছবি ভাইরালের গল্প?
.
জ্বি ভাই, এটাই আমার বাংলাদেশ! এখান থেকে এভাবেই একজন জামান নজরুল ইসলামরা সৃষ্টি হয়, রাখেন আপনার বাথরুম ৷ প্রদীপ নিভে গেলে অন্ধকারে বিড়বিড় করা ছাত্রগুলোর গল্পই একটি বাংলাদেশ ৷
.
এই দেশে চায়ের দোকান থেকে একজন জাতীয় কবি নজরুল সৃষ্টি হয়, কেবলি নজরুইল্লাগুলো মিঃ নজরুল হওয়ার গল্প এখানে হাজার হাজার,
.
যে শ্লার পুত বলে, ভাইবা দিতে গিয়ে তার সব ড্রেসআপ নিজের ছিলো সে পাবলিকিয়ান্ না! ঘাপলা আছে ৷
.
পিছনে নাই শব্দটা একদিন আমাদের গর্বের কারণ হয়ে যায়, থাকলেতো সব কিছু আছে, কি দরকার আর?
.
জীবনে কিচ্ছু থাকবে না, ওখানে থেকেই উঠে দাঁড়াতে হবে ৷ কিচ্ছু নেই তবুও বাথরুম সেরে অাসতেই হবে ৷ এখনো মনে আছে গফের দেওয়া রং তুলির রুমাল বাধ্য হয়ে টিস্যু বানিয়ে ওখানেই পেলে চলে এসেছি ৷ জীবন যখন যেমন ৷
.
একাত্তর সাল! যুদ্ধ চলছে ৷ নব্য মুক্তি যোদ্ধারা এসে বলতো, আমাদের তো অস্ত্র নাই ৷ তখন কেউ এগিয়ে এসে বলতো, 'ঠ্যাং নাই? ঠ্যাং! বাঙ্গালীর ঠ্যাং ই লাঠি' জ্বি এভাবেই মরি মরি করে যুদ্ধ জয়লাভ করার পর এই দেশটির জন্ম!
.
আমার বাংলার মানুষ খাইতে পাইতেছে না আর তোমরা এসি বাথরুম ... !!!
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০২০ রাত ২:২৭
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাকে দিয়ে সেলস হবে না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৫৫

আমাকে বাংলাদেশের এক ল্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি তাদের সেলসে সহায়তা করার অনুরোধ করেছে। কোম্পানি ভালো, বাজে কোন রেকর্ড নেই। আমার কাজ হচ্ছে, আমার পরিচিত মানুষদের সাথে তাদের মার্কেটিং টিমের যোগাযোগ করায়... ...বাকিটুকু পড়ুন

ব্যাটারিচালিত রিকশা , তিন-চাকার যানবাহন ব্যবস্থাপনা, অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা, কর্মসংস্থান ও জীবিকা সুরক্ষা এবং সিসা-দূষণরোধ বিষয়ে একটি সমন্বিত নীতিগত প্রস্তাব।

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৮


বাংলাদেশের নগর ও শহরতলির পরিবহন ব্যবস্থায় ব্যাটারিচালিত রিকশা, ইজি-বাইক ও অন্যান্য বৈদ্যুতিক তিন-চাকার যান ইতোমধ্যে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা। নিম্ন ও মধ্যম আয়ের যাত্রীদের জন্য অপেক্ষাকৃত কম খরচের পরিবহন, বিপুলসংখ্যক চালক... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:০৭



ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ দিয়ে উন্নয়ন সম্ভব নয় - দরকার বিকল্প সরকার

লিখেছেন মাথা পাগলা, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪



জামাতকে সংগঠন হিসেবে নিখুঁত বলা যায়, আলেম হতে হলে দীর্ঘদিন পড়াশোনা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় - মানে নেতা হবার আগে অবশ্যই পড়াশোনা করতে হবে, বিএনপি-লীগের এমন কোন... ...বাকিটুকু পড়ুন

বেলাশেষে

লিখেছেন নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন

×