somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভালবাসার আরেক নাম মাশরাফি

১৮ ই মে, ২০২০ বিকাল ৩:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কতটা ভালবাসা থাকলে একটি ব্রেসলেট ৪২ লাখ টাকা দিয়ে কিনে সেটি আবার তাকেই গিফট দিয়ে দেওয়া হয়!
.
যতটুকু ভালবাসা থাকলে সকল নিরাপত্তা ভেদ্ করে ছুটে যায় একজন ভক্ত খেলার মাঝে, একটু মোলাকাত করা যেনো তার সেরা জীবনের শখ্,
.
কে বলে মানুষ ভালবাসতে জানে না! প্রশ্নটা হলো, ভালবাসা পাওয়ার জন্য তুমি কি করেছো ৷
.
একবার বলেছিলাম, পাগলটাকে জোর করে ধরে ক্রিকেট থেকে অবসর নেওয়ানো উচিত ৷ হাঁটুতে কেবলি এফোঁড়-ওফোঁড় করা সেলাইয়ের আঁচড়। ছিঁড়ে যাওয়া লিগামেন্টের আর্তনাদ! ফর্ম ছিলো না, চারদিকে সমালোচনা তবুও কেউ তাকে জোর করে মাঠ থেকে নামিয়ে দেওয়ার সাহস করতেছিলো না!
.
আমি খুশি হয়েছি যখন তার নেশা অনেকটা কেটেছিলো, না হলে তাকে হুইল চেয়ার চালিয়ে বোলিং করতে দেখতাম ৷ তবুও কেউ সাহস করে বলতে পারতেছে না, ক্রিকেট ফর্মের খেলা ৷ ভাই নামেন ৷
.
একবার বাংলাদেশ ম্যাচ হারলো ৷ বুড়োটা কিছু করতে পারতেছিলো না! কড়া করে সমালোচনা করে এক্কান লেখা লেখার পর বুঝতে পারলাম বুকে চিনচিন করে ব্যথা করতেছে, চোখ ঝাপসা হয়ে আসতেছিলো,
.
মানুষটা হৃদয়ে কেমন করে যেনো বসে থাকে ৷ সত্যি ভাই, কেমন করে যেনো.....!
.
একটা সোজা কথা বলি, মুশফিকের ব্যাট সতের লাখ টাকা দিয়েও যখন কেবলি অফ্রিদি এগিয়ে এলো তখন মাশরাফির একটা পুরনো জরাজীর্ণ ব্রেসলেট ৪২ লাখ টাকা দিয়ে কিনে আবার সে সমস্ত আবেগ দিয়ে তা অধিনায়ককে ফিরিয়ে দিয়েছে,
.
ম্যাশের চেয়ে হয়তো সে আরো বেশী খুশি হয়েছে ৷
.
১৮ বছর ধরে ব্যবহার করা একটি ব্রেসলেট যেনো নব যৌবন পেয়েছে, সবকিছু পুরনো হয় না, ভালবাসা মিশে গেলে বরং দিন থেকে দিন্ দামী হতে থাকে ৷
.
উল্টো গল্প হচ্ছে, আঠারো বছর ধরে রাখা প্রিয় জিনিসটি তিনি আঠারো কোটি মানুষের বিপদে ছেড়ে দিতে একটু পিছপা হননি, এটাই নড়াইল এক্সপ্রেস ৷
.
এই যে দেশের মানুষের জন্য সবকিছু উজাড় করে দেওয়ার যে মানসিকতা, চেষ্টা, উদ্যম, প্রচেষ্টা জনগন তা ই তাকে ফিরিয়ে দিয়েছে বার বার,
.
সাতবারেরও বেশী সার্জারি করে ফিরে আসা ম্যাশের নেতৃত্বে যত ভালো অর্জন বাংলাদেশ ক্রিকেটের কিংবা তিনি ই পথ দেখিয়েছেন বড় বড় দলকে হারানোর ৷
.
আমরা যারা নব্বই দশকে জন্মেছি তারা দেখেছি মাশরাফিকে কিভাবে মানুষ আপন করে নিয়েছে, কতটা আবেগের জায়গা এই একটি নাম,
.
'ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক' একবার বলেছিলেন, 'আমি নিজেকে খুব সস্তা মনে করি না। তাই নিজেকে কখনো একটা ট্রফি দিয়ে বিচার করতে চাই না।'
.
কতটা মোটিবেশনাল তার চিন্তগুলো,'ব্যক্তি মাশরাফিকে আপনি ট্রফি দিয়ে বিচার করলে সেটা আপনার ব্যাপার। কিন্তু আমি নিজেকে এত সস্তা ভাবি না।'
.
বিচার হবে ভালবাসা দিয়ে ৷ সার্টিফিকেটে থেকে লাভ নেই মানুষের হৃদয়ে থাকতে হবে ৷ যে মানুষদের হৃদয় কেড়ে নিতে জানে তার ট্রফি কিংবা স্বীকৃতি কেড়ে নেওয়ারও প্রয়োজন হয় না ৷
.
আতাহার আলী খান বলেছিলেন, অনুপ্রেরণার আরেক নাম মাশরাফি ৷ এগুলো বলে শেষ করা যাবে না, একটা সময় ছিলো বাংলাদেশের ব্যাটসম্যানরা ব্যাটিং করতে নামতো আর আউট হয়ে প্যাভেলিয়নে ফিরে আসতো, সেখান থেকে একটি দলকে উঠিয়ে নিয়ে এসেছেন তিনি ৷
.
সৌরভ গাঙ্গুলিরাও স্বীকার করে বলেছেন কতটা উপভোগ্য মাশরাফির নেতৃত্ব বিপক্ষ দলে বসেও,
.
ভঙ্গুর একটি দল ৷ আসা যাওয়ার লড়াই চলছে ৷ নির্বাক ভাবলেশহীন বসে মাশরাফি হঠাৎ চিৎকার দিয়ে বলতে লাগলো, 'রান না করলে মরবি না, ব্যাটিং কর। এটা জীবন না, খেলা। খেলা ৷ এতো ভয়ের কিছু নেই!' মুহুর্তে দৃশ্যপট পাল্টে গেলো!
.
ঠিক আঠারো বছর আগে, হাত নেড়ে নেড়ে এভাবে বলে যাচ্ছে 'এটা, জীবন না, খেলা, জাস্ট খেলে দিয়ে আয়' সাথে ঝুলছে একটি ব্রেসলেট, সব সময় হাতে থাকতো এটি, নাম হয়ে গিয়েছে ভাগ্য লক্ষী!
.
আঠারো বছর পর, সেটি খুলে নিলাম তুলে দিলেন ৷ বার বার ইশারা করে দেখাচ্ছিলেন, হাত খালি ৷ সত্যি দিয়ে দিচ্ছি, আমাদের এই যুদ্ধ মোকাবেলা করতেই হবে ৷
.
একবার তো বলেই ফেললেন, আর কখনো এটি হাতে পরবো না ৷
.
কে যেনো বলেছিলো, ক্রিকেটাররা নাকি পুরনো জিনিস বিক্রী করে ঘর পরিষ্কার করছে তবে কি মাশরাফিও কি হাত পরিষ্কার করলেন?
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০২০ বিকাল ৩:৪০
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাকে দিয়ে সেলস হবে না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৫৫

আমাকে বাংলাদেশের এক ল্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি তাদের সেলসে সহায়তা করার অনুরোধ করেছে। কোম্পানি ভালো, বাজে কোন রেকর্ড নেই। আমার কাজ হচ্ছে, আমার পরিচিত মানুষদের সাথে তাদের মার্কেটিং টিমের যোগাযোগ করায়... ...বাকিটুকু পড়ুন

ব্যাটারিচালিত রিকশা , তিন-চাকার যানবাহন ব্যবস্থাপনা, অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা, কর্মসংস্থান ও জীবিকা সুরক্ষা এবং সিসা-দূষণরোধ বিষয়ে একটি সমন্বিত নীতিগত প্রস্তাব।

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৮


বাংলাদেশের নগর ও শহরতলির পরিবহন ব্যবস্থায় ব্যাটারিচালিত রিকশা, ইজি-বাইক ও অন্যান্য বৈদ্যুতিক তিন-চাকার যান ইতোমধ্যে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা। নিম্ন ও মধ্যম আয়ের যাত্রীদের জন্য অপেক্ষাকৃত কম খরচের পরিবহন, বিপুলসংখ্যক চালক... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:০৭



ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ দিয়ে উন্নয়ন সম্ভব নয় - দরকার বিকল্প সরকার

লিখেছেন মাথা পাগলা, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪



জামাতকে সংগঠন হিসেবে নিখুঁত বলা যায়, আলেম হতে হলে দীর্ঘদিন পড়াশোনা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় - মানে নেতা হবার আগে অবশ্যই পড়াশোনা করতে হবে, বিএনপি-লীগের এমন কোন... ...বাকিটুকু পড়ুন

বেলাশেষে

লিখেছেন নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন

×