somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এমন এক ঘূর্ণিঝড়ের পরে..

১৯ শে মে, ২০২০ বিকাল ৩:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দাদার বাড়ি সন্দ্বীপের সন্তোষপুর থেকে নানার বাড়ি বাউরিয়া দুই মাইলের বেশী হবে! একানব্বইয়ের বন্যার পর সেই দুই মাইল রাস্তা প্রায় চার মাইলস্টোন দূরত্ব!
.
দাদার বাড়ির প্রায় এক তৃতীয়াশ মানুষ মারা গেছে! সদ্য বন্যা ফেরত আমাদের নানা বাড়ি পাঠিয়ে দেওয়া হলো!
.
আমার বয়স তখন দেড়েকের কম, চারদিক থেকে রিলিফ আসতে লাগলো! বিপদ চারদিকে আসে! আব্বুর পা'য়ে পরিত্যাক্ত লোহার পেরেক ঢুকে গেছে!
.
পা ফুলে গেছে! রিলিফের ফাস্ট এইড ব্যান্ডেজ করা হলো! বাবা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে!
.
আমরা দুই ভাই! বড় ভাই সুমনের তখন আড়াই বছর বয়স! বাবা রিলিফের খাদ্য নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে দাদার বাড়ি থেকে আমাদের জন্য খাবার নিয়ে নানার বাড়ি যেতো!
.
কোন যানবাহনের ব্যবস্থা ছিলো না! দুটো পা একমাত্র ভরসা! সেখানে পেরেকের ক্ষত কিন্তু ভালবাসায় পরিপূর্ণ!
.
বাবারা এমনি যাদের ভালবাসা চোখে পড়েনা! আমার এখন আঠাশ বছর বয়স! বাবার সাথে একা থাকলে আড্ডা হয়! গল্পগুলো বেরিয়ে আসে যা আগে কখনো আমি জানতেও পারিনি!
.
বাবা দিবস এলে আমি গল্প খুঁজি! শ্রেষ্ঠ বাবার গল্প কিন্তু বাবাদের গল্পগুলো কখনো পাওয়া যায় না! খোদার কসম খুব কম বাবা তাদের শ্রেষ্ঠগল্পগুলো তাদের ছেলেদের কাছে শেয়ার করে,
.
বাবারা কখনো সন্তানদের সিমপ্যাথি পেতে চাইনা! বাবারা সিংহের মতো মটকালেও ভাঙ্গে না!
.
খুব কম বাবাকে আমি কাঁদতে দেখিছি কারণ বাবারা চ্যালেঞ্জ নিতে শিখেছে কাঁদতে শিখেনি
.
মা যখন হাসপাতালে সদ্য জন্মগ্রহণ করা ফুটফুটে শিশুটিকে বুকে আগলিয়ে রাখে তখন একটি বাবা তার বন্ধুকে ফোন করে বলছে কিছু টাকা ম্যানেজ করে দিলো চির কৃতজ্ঞ থাকবে! তখন তার চোখ টলমল করে!
.
সত্যি বলতে, মায়েরা ভালবাসে কিন্তু বাবারা সেই ভালবাসাকে বাঁচিয়ে রাখে
.
ভালবাসাকে বাঁচিয়ে রাখার এই কঠিন খেলা একটি বাবাকে কখনো শান্তিতে থাকতে দেয় না!
.
একটি বাবা সবকিছু ম্যানেজ করতে করতে একদিন জ্যান্ত ম্যানেজার হয়ে যায়! অনুভূতিগুলো লুকিয়ে যায়! ভালবাসা থেকে যায় অপ্রকাশিত!
.
হয়তো শেষ বয়সে একাকী নতুবা কোন এক বৃদ্ধাশ্রমে বাবাদের অবসর হয় স্মৃতি রোমন্থনের! ততদিনে তার ছেলেটি বাবা হয়েছে! সে এখন পরিবারের ম্যানেজার! বাবাকে ভুলে গেছে......!
সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০২০ বিকাল ৩:২৪
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাকে দিয়ে সেলস হবে না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৫৫

আমাকে বাংলাদেশের এক ল্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি তাদের সেলসে সহায়তা করার অনুরোধ করেছে। কোম্পানি ভালো, বাজে কোন রেকর্ড নেই। আমার কাজ হচ্ছে, আমার পরিচিত মানুষদের সাথে তাদের মার্কেটিং টিমের যোগাযোগ করায়... ...বাকিটুকু পড়ুন

ব্যাটারিচালিত রিকশা , তিন-চাকার যানবাহন ব্যবস্থাপনা, অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা, কর্মসংস্থান ও জীবিকা সুরক্ষা এবং সিসা-দূষণরোধ বিষয়ে একটি সমন্বিত নীতিগত প্রস্তাব।

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৮


বাংলাদেশের নগর ও শহরতলির পরিবহন ব্যবস্থায় ব্যাটারিচালিত রিকশা, ইজি-বাইক ও অন্যান্য বৈদ্যুতিক তিন-চাকার যান ইতোমধ্যে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা। নিম্ন ও মধ্যম আয়ের যাত্রীদের জন্য অপেক্ষাকৃত কম খরচের পরিবহন, বিপুলসংখ্যক চালক... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:০৭



ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ দিয়ে উন্নয়ন সম্ভব নয় - দরকার বিকল্প সরকার

লিখেছেন মাথা পাগলা, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪



জামাতকে সংগঠন হিসেবে নিখুঁত বলা যায়, আলেম হতে হলে দীর্ঘদিন পড়াশোনা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় - মানে নেতা হবার আগে অবশ্যই পড়াশোনা করতে হবে, বিএনপি-লীগের এমন কোন... ...বাকিটুকু পড়ুন

বেলাশেষে

লিখেছেন নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন

×