somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুন্দরবন বাঁচাতে প্রয়োজনে হারিকেনের আলোয় থাকতে হবে

২১ শে মে, ২০২০ বিকাল ৪:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সুন্দরবন বুক পেতে দিয়েছে, বুক পেতে দিয়েছে, ওরে বাটপার! সাড়ে তিন লাখ লিটার ফার্নেস ওয়েল যখন সুন্দরবনে ছড়িয়ে পড়েছিলো তখন ঠিকি সম্মানিত মন্ত্রী বলেছিলেন, কিচ্ছু হবে না ৷
.
ভুলে যদি একবার রামপাল বলি, কাল আমাকে হয়তো সুন্দরবনের ভিতরে আবিষ্কার করবেন, সুন্দরবনে অবৈধ অনুপ্রবেশের দায়ে আমাকে বাঘের খাঁচায় বন্দী করেও রাখা হতে পারে ৷
.
তবুও বার বার মনের দুঃখে বনে যায়,
.
বাংলাদশের ইতিহাসে সেরা পাঁচটি ঘূর্ণিঝড়ের দুটি হলো ২০০৭ সালে সিডর এবং ২০০৯ সালের আইলা, দুটো ই সুন্দরবন ঠেকিয়ে দিয়েছে নাহলে কি যে হতো এগুলো কল্পনাতীত...!
.
এরপর থেকে এখন পর্যন্ত এভাবে ঠেকিয়ে ঠেকিয়ে খেলে যাচ্ছে একমাত্র অপরাজিত ব্যাটসম্যান সুন্দরবন ৷
.
প্রতিপক্ষের যে বল সুন্দর বনের নাগালের বাহিরে ছিলো সেটা গিয়ে ঠেকেছে ১৯৭০, ১৯৮৫, ১৯৯১ সালে সোজা মিডলস্ট্যাম্পে...!
.
বাংলাদেশে বারেবারে ফিরে এসেছে হেলেন, মালা, লায়লা, বিজলি, রেশমি, নার্গিস, মহাসেন, কোমেন, রোয়ানু, মোরা, ক্যাটরিনা, ফনি এবং সর্বশেষ আম্ফান ৷ এভাবে ফিরে আসতে থাকবে বারেবারে, এই মোকাবেলা শেষ মোকাবেল নয় ৷
.
বিসিএস প্রশ্নে, অাম্ফান কত সালের কত তারিখ আঘাত হেনেছে প্রশ্নের উত্তর দেওয়া আমলাও রামপালের উপকারিতা মর্মে পক্ষে বিশাল প্রবন্ধ রচনা করবে ৷
.
তারপর আম্ফানের পরের ভূমিকম্পের নাম হবে 'নিস্বর্গ' সেটাও দেদারছে মুখস্ত করবে কেউ কেউ,
.
দুদিন ক্ষয়-ক্ষতি খতিয়ে দেখা হবে মর্মে হেন তেন, তারপর ঠিকি আগের মতো বৃক্ষ নিধন, খুঁটি রোপন, বন উজাড়করণ কোন কিছুই বাদ থাকবে না ৷
.
ফেসবুক ব্লগে আমরা সবাই মেতে উঠবো কেনো ঘূর্ণিঝড়ের নামে বেশীরভাগ লেডিস্ ফার্স্ট, এভাবে তারা ছেলেদের হৃদয়ও ভেঙ্গে চুরমার করে দেয় ৷
.
কেউ কেউ সামলে উঠার জন্য বুকের ভিতর সুন্দরবন তৈরীর পরামর্শ দিবে, ইয়ো ইয়ো ছেলেটি লাইভে বুকের লোম দেখিয়ে বলবে, বুক পেতে রেখেছি, নির্ভয়ে আসতে পারো ৷ পরের দিন, ইয়ু আর আন্ডার এরেস্ট ৷
.
কয়েকটা মানুষ সারা বছর বোগল তলে প্লে কার্ড, হাতে পেস্টুন নিয়ে সারা বছর বন বাঁচাও বাঁচাও করে গলা ফাটাবে তাদের দেখতে বামের মতো মনে হওয়ায় পাবলিক ডানে সরে যেতে থাকবে ৷
.
ঘোষণা আসবে, আলোকিত বাংলাদেশ গড়ায় এগিয়ে এসে ‘বাত্তি জ্বালাও' পুরষ্কার হাতিয়ে নিয়েছে অমুকে,
.
হতাশ হয়ে ওরা গুটিকয়েক দিনের বেলায় টকশো তে এলে তাদের রাতের বেলায় 'হারিকেন দিয়ে খুঁজতে আসবে কেউ কেউ...!'
.
কথা কি ঠিক্কাছে? না কোন ভেজাল আছে ৷
.
আবারো সুন্দরবন নামক রক্ষাকবচ গলায় ঝুলিয়ে নাকে তেল দিয়ে বুক চিতিয়ে ঘুমাবে কেউ কেউ,
.
সুলতানা কামালরা বলে উঠবে আমাদের বিদ্যুৎও চাই, আবার অক্ষত সুন্দরবনও চাই!
.
কিন্তু কোন একটা পাগলা একবার বলেছিলো দরকার হলে হারিকেন জ্বালিয়ে থাকবো তবুও সুন্দরবনের বিন্দুমাত্র ক্ষতি করে বিদ্যুৎ চায় না, আমিও সে পাগলাটি হতে চাই!
সর্বশেষ এডিট : ২১ শে মে, ২০২০ বিকাল ৪:৫৯
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Good governance starts with respecting public money....

লিখেছেন জুল ভার্ন, ২১ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



Good governance starts with respecting public money....

গত দুই দশক রাষ্ট্রীয় সফর মানেই ছিল বিশাল বহর, শত শত সঙ্গী, অপ্রয়োজনীয় জাঁকজমক আর জনগণের টাকায় এক শ্রেণির মানুষের বিদেশ ভ্রমণের... ...বাকিটুকু পড়ুন

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×