somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাছ রান্না করেছি, আপনাদেরও একদিন রেঁধে খাওয়াবো

২২ শে মে, ২০২০ সকাল ৯:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



দাদী বলেছিলো বিয়ে যখন করতেছিস্ না তোকে কে রেঁধে রেঁধে খাওয়াবে, তখন আমি দাদী পাশে রেখে রান্না করা শুরু করেছি...!
.
তরকারির কালার দেখে তো বুঝতে পারতেছেন কেমন মাশাল্লাহ হয়েছে ৷ বিয়ের আগে চেকে দেখার সুযোগ নেই, সিক্স সেন্স ই ভরসা ৷
.
আপনাদেরও শিখাবো কিভাবে সহজ পদ্ধতিতে মাছ রান্না করবেন ৷
.
প্রথমে আসি তরকারি রান্নার পাতিলে, ভাতের পাতিলের চেয়ে উচ্চতায় ছোট হলেও পাশে নায়িকা ময়ূরি সাইজ থাকবে, এরপর আশা করি যথাযথ পাতিল চিনতে অসুবিধা হবে না ৷
.
গ্যাসের চুলা টিস্ করে অন করে পাতিল হালকা গরম হলে আলতো করে সয়াবিন তেল ঢালবেন, পেঁয়াজ কুচি আর ফালি ফালি করে রাখা কাঁচা মরিচ পাঁচ আঙ্গুলের মাথায় ধরে টুস্ করে ছেড়ে নেড়ে দিবেন!
.
তবে পেঁয়াজ কাটতে গিয়ে যদি বিরহ পছন্দ না হয় সেটা পুচ্ছদেশ পুশ্ করে কেটে ফ্রিজে এক ঘন্টা রেখে দিবেন ৷
.
হালকা মরিচ কামড়ে নিবেন কারণ তাতে আছে ক্যাপসিসিনোয়েড, যা ঝালের অনুভূতি জাগালে মস্তিষ্ক এডরফিন নামক বেদনানাশক ছড়িয়ে দেয়, যা ভালো লাগা সৃষ্টি করে ৷ মানুষকে ফুচকা প্রেমী করে তোলে ৷
.
চুলায় আগুন, এগুলো বলে সময় নষ্ট করে লাভ নেই ৷ তারপর এক চামচ করে জিরা, রসুন বাটা ওটার উপ্রে দিয়ে হালকা হলুদ সাথে মরিচের গুড়া এবং ফ্যামেলি প্যাকেজ হিসেবে লবন দিবেন ৷
.
নেড়ে নেড়ে দুই মিনিটে এটাকে খিচুড়ি বানাবেন শেষে তাতে হালকা পানি দিয়ে মাছগুলো চারপাশ থেকে ছেড়ে দিবেন, এবং একপাশ খালি রাখবেন আলু দেওয়ার জন্য ৷
.
তারপর কয়েক মিনিট পর বুঝেসুঝে পানি এবং ধনিয়া পাতা ছিটিয়ে দিবেন ৷ গডগড্ করে এগুলো হতে থাকবে ৷
.
মাছ ঐ টার মতো বেশী নাড়াবেন না, হালকা করে দুইপাশে পাতিল ধরে ঝাক্কি দিবেন ৷
.
সাধারণত পাঁচ জনের ফ্যামিলিতে প্রায় সব মশলা এক চামচ, এটা মনে রাখলেই হবে ৷
.
কোন কিছু বাদ পড়ছে কি না জানতে গফ থাকলে ফোন করে জেনে নিবেন, সে ও জেনে যাবে, আপনি পটু বফ্ ৷
.
তারপর কতটুকু ভাত রান্না করতে হবে তার জন্য আপনাকে খেয়াল রাখতে হবে তরকারি কেমন হয়েছে, আর ভালো খারাপ না মাঝারি আইটেম,
.
আইটেম ভালো হলে পাঁচ জনের দুই বেলার জন্য চার পোয়া চাল আর খারাপ হলে তিন পোয়া চাল দিবেন ৷
.
এতো সহজে রান্না শেখানোর জন্য কোন একদিন দাওয়াত করে না খাওয়ালে আপনি সারা জীবন ধরেও লবনের আইডিয়া বুঝবেন না ৷
.
সবাই আপনার সুস্বাদু রান্নায় অভ্যস্ত হয়ে বকশিশ্ না দিলে, হালকা লবন বাড়িয়ে দিবেন কিংবা মরিচের গুড়া...!
.
অযথা গ্যাসের অপচয় করবেন না, আবুল মাল আবদুল মুহিত বলেছিলেন, 'গ্যাসটা এত মূল্যবান সম্পদ যে এটা দিয়ে ভাত-তরকারি রান্নার কোনো মানে হয় না!'
সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০২০ সকাল ৯:০৬
৬টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Good governance starts with respecting public money....

লিখেছেন জুল ভার্ন, ২১ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



Good governance starts with respecting public money....

গত দুই দশক রাষ্ট্রীয় সফর মানেই ছিল বিশাল বহর, শত শত সঙ্গী, অপ্রয়োজনীয় জাঁকজমক আর জনগণের টাকায় এক শ্রেণির মানুষের বিদেশ ভ্রমণের... ...বাকিটুকু পড়ুন

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×