বিএসএমএমইউ বলেছেন, করোনা শনাক্তে গণস্বাস্থ্যের কিট কার্যকর নয় ৷
.
প্রথম আলো থেকে জানতে পারলাম ৷ এতোদিন লাগলো এটা জানার জন্য ৷ এতোদিন পরে কেনো ৷ মানুষের সাথে আর কত মশকারি করবেন ৷ করোনা টেস্ট করান তারপর রোগী মরে গেলে আপনাদের রিপোর্ট স্বজনদের হাতে আসে ৷
.
দেশ কিংবা চিকিৎসা ব্যবস্থা নিয়ে অতীতে আপনারা অনেক লুটপাট করেছেন ৷ এগুলো বলার আগে চিন্তা করি, এখনো বিয়ে করি নাই ৷ শ্বশুর বাড়ি যাওয়ার আগে জেলখানায় যাওয়া একদম ঠিক হবে না ৷
.
একজন জাফরুল্লাহকে নিয়ে এতো কাহিনী করেন কেনো ৷ তার কীট যদি কার্যকর না ও হয় সেটা কেনো তখন এতোবার ডাকার পরও আপনারা তরিৎ গতিতে যান নি?
.
রেশমা নাটকের মতো নতুন নাটক তো আমরা দেখেছি ৷ ওনাদের কীট নষ্ট হলেও জনগন তো ঠিকি ওনাদের চেষ্টাকে বাহবা দিচ্ছে দেখলাম ৷
.
সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম এবং একজন স্বাস্থ্যযোদ্ধাখ্যাত জাফরুল্লাহ দুই জন ই করোনা আক্রান্ত হয়েছিলেন ৷ সেই নিউজগুলোর কমেন্ট দেখলে যদি আক্কেল থাকে লজ্জায় পদত্যাগ করবেন ৷ ও আচ্ছা জনগন আবার কি! সব গন্ডমূর্খ ৷ পীর আউলিয়া সব ই তো আপনারা ৷
.
আইন হুমকি দমকি কিংবা ভয় দেখিয়েও তো সাধারণ মানুষদের মুখ বন্ধ রাখতে পারেন না কারণ এতো মানুষকে জেলে নিলে পুরো বাংলাদেশ হয়ে যাবে একটি জেলখানা ৷
.
অক্সিজেন, ভেন্টিলেটর, আইসিইউ কিচ্ছু দিতে পারেন না তবুও কিছু বলিনি ৷ আমাদের বাবারা সব রাস্তায় মারা গেলো ৷ কিছু বলবো না ৷ এতো উন্নয়ন আর সহ্য হয় না ৷ এরমধ্যে এসব নাটক দেখার মুড্ নেই ৷
.
ছয় লক্ষ কোটি টাকা তো কয়েক বছরে পাচার করে দিয়েছেন ৷ কালো টাকা সাদা করতেছেন ৷ মরহাবা! মারহাবা! কালো টাকা বলেন কেনো? কোন টাকার রং তো কালো দেখিনি এখনো? আপনারা কেউ কালো রংয়ের টাকা দেখেছেন? ও আচ্ছা জনগন বুঝে যাবার ভয়?
.
কালো টাকা সাদা করেন সমস্যা নেই ৷ বলেন, চুরির রাহাজানি দূর্নীতি ডাকাতি ট্যাক্স ফাঁকির টাকা সাদা করার সুযোগ দেওয়া হবে ৷ তথ্য লুকিয়ে আবার তথ্য সুরক্ষা আইন ৷
.
চলিতেছে সার্কাস ৷ এতো ক্ষমতা এবং টাকার মালিক হয়েও লজ্জায় বলতে পারেন না যে করোনা আক্রান্ত হয়েছি ৷ বললে কিছু ফল ফ্রুট নিয়ে দেখতে যেতাম ৷ হাজার হলেও বঙ্গবন্ধুর আদর্শ কথাটি অন্তত বলতেন ৷ বুকে না থাকলেও মুখে ছিলো ৷
.
আবার এ ও বলেন মৃত ব্যক্তির সমালোচনা করা যাবে না ৷ তাহলে আমিও বলি 'মীর জাফর পীর আউলিয়া ছিলেন ৷'
.
মৃত ব্যক্তির সমালোচনা করা যাবে না, 'হিটলার হেব্বী বীর যোদ্ধা ছিলেন ৷'
.
সমালোচনা করা যাবে না যেহুতু 'খন্দকার মোস্তাক দেশপ্রেমী ছিলেন ৷'
.
জনাব ইয়াহিয়া খান ছিলেন পুরোদমে নিষ্পাপ ভদ্রলোক ৷
.
তুই রাজাকাররা হঠাৎ হয়ে গেলো 'আপনার রাজার মতো আকার ৷'
.
স্বাস্থ্যখাতে অনবদ্য অবদান রেখে মারা গেলেন সাবেক উগান্ডার স্বাস্থ্যমন্ত্রী ৷
.
আচ্ছা যে কথাটি বলার জন্য এসেছি সেটা হলো স্বাস্থ্য ব্যবস্থাও তো মরে গেছে ৷ মরে যাওয়া ব্যবস্থারও সমালোচনা করা যাবে না ৷ স্বাস্থ্যখাতে পৃথিবীকে পথ দেখিয়ে বিদায় পৃথিবীর একজন স্বাস্থ্যমন্ত্রী ৷
.
চলে যাওয়ার আগে বাংলাদেশের স্বাস্থ্যখাত বড্ড মেধাবী ছিলো ৷ অসংখ্য গুনগ্রাহী করোনা রোগী রেখে সে ইহকাল ত্যাগ করেছে ৷ আপনারা সবাই এমন স্বাস্থ্যব্যবস্থার মাগফেরাত কামনা করে দোয়া করবেন ৷
.
আমি মোমবাতি কিনতে যাচ্ছি ৷ মেডিক্যালগুলোকে মাজার বানাতে হবে ৷ করোনা শেষ হলে কিছু না কিছু করে তো খেতে হবে ৷ আইসসা যান! বইসসা যান! আইসা যান্! বওইসসসসা যাআন্ ৷
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০২০ দুপুর ২:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



