somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওরে ভাতপার্

২০ শে জুন, ২০২০ বিকাল ৩:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ডন ওয়ান, টু, থ্রি, বস্, দাবাং, তুফান দিয়ে যুদ্ধ জয় করা যায় না ৷ গেলে এতোক্ষণে ভারত চীনকে কয়েকবার ডিসুম ডিসুম করে দিয়ে আসতো ৷
.
ভারত ভালো করে জানে এটা বাংলাদেশের সীমান্ত না যে পুশ করে দিলে টুস্ হয়ে যাবে ৷ জীবন যুদ্ধে রজনীকান্তও ফেইল্ ৷
.
জীবন আর মুভী কিংবা কল্পনার রং অনেক আলাদা ৷ ওখানে লাইট ক্যামেরা অ্যাকশন মেকাপ টেকাপ থাকে না ৷ জীবনের রোমান্টিকতার ধরণও আলাদা ৷ এতো রং বেরং নেই ৷
.
দুটি মানুষ খুব সহজে প্রতিটা সেকেন্ড মিনিট ঘন্টা দিন যুগ পার করে হাতে হাত রেখে ৷ সকালে বউকে ময়ুরীর মতো লাগলেও বিকেলে ঐশ্বরিয়া ৷ প্রিয়া কখনো ঘামে ভেজা তেল চিটচিটে ব্রণসাথে করে চোখ ফুলা হয়ে থাকে তবুও ভালবাসতে হয় ৷ হবে ৷
.
জীবনের প্রতিটা দিন হিরো সেজে থাকা কখনো সম্ভব নয় ৷ কখনো বালিশের খোঁজ না পেলে হাব্বির উঁচা পেট ই ভরসা কিংবা...!
.
জীবনের জয় পরাজয়ও ফিল্মের মতো হয় না ৷ সেখানে তেল নুন লাকড়ি না থাকলে প্রিয়া গোলাপের বদল এক প্রকার ঝাঁটা নিয়ে তেড়ে আসার উপক্রম হয় ৷ তবুও সেখানে ভালবাসা খেলা করে ৷
.
স্ক্রিপ্ট দিয়ে ইচ্ছে হলো যুদ্ধ জয় লাভ করাবো বাস্তব জীবনে তা হয় না বরং জীবন যুদ্ধ সমস্ত প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে জয়লাভ করতে হয় ৷ নিয়তির হাতে অনেক খেইল থাকে ৷
.
জীবন 'আজ যদি তোর বাবা বেঁচে থাকতো' টাইপ অতো সহজ নয় ৷
.
অথবা সকালে রিক্সা নিয়ে বের হয়ে রাতে উড়োজাহাজ নিয়ে ফিরবেন এমনও না ৷
.
নতুবা, শাবানার সেলাই মেশিন থেকে রাতারাতি চৌধুরী ইন্ডাস্ট্রিজের মালিক হয়ে যাবেন জীবন অতো সোজাও না ৷
.
এখানে বুকে ধাক্কা লেগে বই পরে গেলে তুলে দিলেও যে প্রেম হবে তেমনও নয় ৷
.
জীবন তারচেয়ে অনেক বেশী কাটখোট্টা ৷
.
ফিল্মের মতো জীবনের প্রতিটা দিন এতোটা মন মতো ও হয় না ৷ এখানে প্রতিটা বেলার রান্নার জন্যও টেনশন নিতে হয় ৷ চক্ কষতে হয় ৷ সেক্রিপাইস সাথে নিয়ে এগুতে হয় ৷
.
মাঝে মাঝে অন্যের সুখের মাঝে নিজের সুখের খোঁজ করা ই জীবন ৷ জীবন মানে ডায়লগ কিংবা পাঞ্চ লাইন না ৷ করে দেখানোর একটা বিষয় ৷
.
জীবন গল্পের মতো ও না ৷ গল্পের চেয়ে আরো অনেক বড় কিছু ৷ প্রত্যেকটা মানুষের জীবন হলো সাহিত্যেরও বাপ ৷ জীবন্ত চলমান পাঠ্যশালা ৷
.
উপন্যাসের দুঃখের মধ্যে বেদনার আনন্দ অশ্রু থাকে জীবনের দুক্কে যা থাকে তা হলো কেবলি হাহাকার ৷ উপভোগের সুযোগ নেই ৷ চোখের নোনাজল সেখানে কেবলি বহমান এক সমুদ্রে সাতার না জানা অসহায় মানুষটির মতো নির্দয় ৷
.
বাস্তবতায় আপনি বাংলাদেশ হলে ভারত আপনাকে সবসময় হুমকি ধমকি চোখ রাঙ্গানোর উপর রাখবে আর যদি চীনের মতো হন্ তাহলে' মিঁউ, মিঁউ' করবে ৷ শাহরুখ সালমান অক্ষয় অমিতাভ সবাই সীমান্তের বদলে পথ ভুলে বলিউডে চলে যাবে যুদ্ধ করার জন্য ৷
.
আর যদি চীনের জায়গায় বাংলাদেশ হয় ওম্মারেম্মা ৷ বেয়ানট দিয়ে খুঁচিয়ে ফেলানীর মতো কাঁটা তারে ঝুলিয়ে বিচি ঝোলা করে রাখবে ৷ মারেম্মা! ওম্মারেম্মা ৷ ওরে ভাতপার্ ৷
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০২০ বিকাল ৩:৫৫
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"সুপ্রিম কোর্টের আইনজীবী চৌতালী রায়ের অজ্ঞতা না ধৃষ্টতা ?"

লিখেছেন আরািফন, ২০ শে জুন, ২০২৬ বিকাল ৪:৩৯

একজন আইনজীবী হয়েও সে যেভাবে বাংলাদেশের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করে আলাদা প্রদেশ গঠনের হুঁশিয়ারি দেখিয়েছেন,তা দেশের প্রচলিত আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
অধিকার আদায়ের আন্দোলনের নামে দেশের মানচিত্র খণ্ডিত করার হুমকি কোন নাগরিক... ...বাকিটুকু পড়ুন

ভালো লাগে

লিখেছেন আরমান আরজু, ২০ শে জুন, ২০২৬ রাত ৮:৪৮

এরা কারা, কী এদের পরিচয়?

লিখেছেন সৈয়দ কুতুব, ২১ শে জুন, ২০২৬ রাত ১:৪৮


যা আশঙ্কা করা হয়েছিল, ঠিক তাই ঘটছে। ‘আজাদ পার্টি’ নামের একটি নতুন ভূঁইফোড় রাজনৈতিক সংগঠনের ব্যানারে গতকাল ভারতীয় দূতাবাস অভিমুখে যে মিছিল এবং ঘেরাও কর্মসূচি করা হলো, তা কোনো... ...বাকিটুকু পড়ুন

আজ বিশ্ব বাবা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২১ শে জুন, ২০২৬ ভোর ৫:৩৬

বাবা: নীরব ত্যাগের এক অনন্ত মহাকাব্য।
========================
আজ বিশ্ব বাবা দিবস। আমাদের দেশে মা দিবস যতটা জাঁকজমক ও আবেগের সঙ্গে পালিত হয়, বাবা দিবস ততটা আলোচনায় আসে না। অথচ একজন সন্তানের জীবনে... ...বাকিটুকু পড়ুন

৫০১ নাম্বার রুম কি বিজয় নাকি লাম্পট্যর সাক্ষী।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২১ শে জুন, ২০২৬ বিকাল ৫:২৮





মাওলানা মামুনুল হক নামের হেফাজত ইসলামের এক নেতা তার ফেসবুক ওয়ালে দীর্ঘ একটি পোস্ট লিখেছেন। তার এই পোস্টটি এক অদ্ভুত রসাত্মক ট্র্যাজেডি।

লেখাটি পড়লে মনে হয়, তিনি... ...বাকিটুকু পড়ুন

×