somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মা

১৯ শে মার্চ, ২০২১ সকাল ১০:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভারতে একটা হাতিকে আনারসের মধ্যে বাজি ভরে খেতে দেওয়া হয়েছিলো ৷ খবরটি আমরা ছবিশুদ্ধ পেয়েছি এনডিটিভি থেকে, কিন্তু বাজিটি মুখে বিষ্পোরিত হয় ৷
.
হাতি তা বুঝতে পেরে পানিতে নেমে যায় ৷ পেটের বাচ্চা বাঁচাতে হবে ৷ কোনভাবেই যাতে বিষ্পোরণ পেটে গিয়ে বাচ্চাটি মারা না যায় ৷
.
এভাবে নিজের মৃত্যু পর্যন্ত হাতিটি মাথা তুলে পানিতে দাঁড়িয়ে ছিলো ৷ ক্রমে ক্রমে সে মৃত্যু কোলে ঢলে পরতে থাকে ৷ জানিনা পেটের বাচ্চাটির কি হয়েছিলো ৷ তবে প্রকৃতিতে মায়ের মমতার নতুন একটি উদাহরণ সৃষ্টি হলো ৷
.
ভূমধ্যসাগরীয় এলাকার ব্ল্যাক লেক ওয়েভার মাকড়সা ডিম পেড়ে নিজের দেহে বহন করে বাচ্চা হওয়া পর্যন্ত তারপর বাচ্চাগুলো ক্ষুধার জ্বালায় মায়ের পুরো দেহ খেয়ে ফেলতে থাকলেও মা বুঝতে পেরেও টু শব্দ করে না, এভাবে সে সন্তানের জন্য নিজে এবং নিজের দেহকে উৎসর্গ করে ৷
.
মাকড়সা যদিও অনেকটা নিরুপায় প্রাণী তাদের ঘরও সবচেয়ে অস্থায়ী যা পবিত্র কোরআনে সূরা আনকাবুতে ইঙ্গিত রয়েছে , 'যারা আল্লাহর পরিবর্তে অপরকে সাহায্যকারীরূপে গ্রহণ করে,তাদের উদাহরণ মাকড়সা।সে ঘর বানায়।আর সব ঘরের মধ্যে মাকড়সার ঘরইতো অধিক দুর্বল ৷' সূরার নামের অর্থ ই মাকড়সা ৷
.
কিছুদিন আগে বিদ্যুতের তারে ঝুলতে থাকা বানর ছানাকে বাঁচাতে মায়ের বারবার লাফ দিয়ে সফলতার ভিডিও ভাইরাল হয়েছিলো ৷
.
বাঘের মুখ থেকে সন্তানকে বাঁচাতে ভাল্লুকের যুদ্ধও আমরা দেখেছি, এ যেনো সন্তান যখন বাঘের খাঁচায় বাঘকে ভয় পাওয়ার টাইম নাই ৷
.
চিতার কাছ থেকে সন্তানকে বাঁচাতে মা-হরিণের এগিয়ে যাওয়া এবং জীবন দিয়ে রক্ষার এসব দৃশ্য এখন আর নতুন নয় ৷
.
পৃথিবীর সবচেয়ে কিউট প্রজাতি পান্ডাকে দেখেছি নয় বছর সন্তানকে নিজের কাছে আগলিয়ে রেখে লালন পালন করতে ৷
.
মাদার্স ডে'তে কয়েকজন মা'কে নিয়ে ট্যুইট করেছিলো ন্যাশনাল জিওগ্রাফি। সেখানে কোথাও দেখা যাচ্ছে ভয়ংকর হায়নার পালের সামনে বুক চেতিয়ে নিজের সন্তানকে আগলে রেখেছে মা হাতি সেই দৃশ্য দেখে ভয়ে দূরে চলে যাচ্ছে হায়নার দল।
.
চীনের টেলিভিশন চ্যানেল সিজিটিএনে উঠে এসেছিলো, ডিম বাঁচাতে ট্রাক্টর থামানোর জন্য ডানা ঝাপটিয়ে আহবান জানাচ্ছে ছোট্ট পাখি ৷
.
তুরস্কের ইস্তানবুলে হাসপাতালের জরুরি বিভাগে নিজের অসুস্থ সন্তানকে ঘাড় কামড়ে নিয়ে হাজির হয়েছিল একটি মা বিড়াল, এমন ছবি ভাইরাল ৷
.
একটি ছোট্ট কাটঠোকরা পাখি সন্তানদের বাঁচাতে দশ ফুট লম্বা সাপের সঙ্গে লড়াই করছে এমন ভিডিও লক্ষ লক্ষ বার ভিউ হয়েছে কারণ তা জনসন্মুখে এসেছে ৷
.
জীবন পাতার এমন হাজারো খবর অগোচরে থেকে যায় ৷ একবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শোভাকলোণীতে একটি কাকে বাচ্চা শখ করে নিজের কাছে নিয়ে আসার পর প্রায় সপ্তাহ খানেক তারা আমার মাথা ঠুকরানোর জন্য আমি যেদিকে যায় সেদিকে উড়ে যেতো ৷
.
এখনো সেই ভয় মাথায় চেপে আছে ৷ কাক মাথার উপ্রে উড়তে দেখলে দৌড়ে পালাই হয়তো এই কারণে আমার মাথায় সবচেয়ে বেশী কাক্ পট্টি করে ৷ মনে করে চলমান টয়লেট ৷
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

একাত্তর বাঙালির অভিজ্ঞতা এবং গর্জিয়াস প্রকাশনা উৎসব

লিখেছেন রোকসানা লেইস, ০৯ ই মে, ২০২৬ সকাল ৯:১৭


পহেলা মে বিকেলে একটি আমন্ত্রণ ছিল। অনুষ্ঠানটি ছিল বই প্রকাশনার। এই আয়োজনটি শুরু হয়েছিল বলা যায় এক বছর আগে। যখন একটি লেখা দেওয়ার আমন্ত্রণ এসেছিল। লেখাটি ছিল বিদেশের জীবনযাপনের... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই মে, ২০২৬ দুপুর ১:৪৪



কথা হচ্ছিলো একজন আর্ট সমঝদার মানুষের সাথে। তিনি আক্ষেপ করে বলছিলেন, জীবিতবস্থায় আমাদের দেশে আর্টিস্টদের দাম দেওয়া হয় না। আমাদের দেশের নামকরা অনেক চিত্র শিল্পী ছিলেন, যারা জীবিতবস্থায়... ...বাকিটুকু পড়ুন

মানুষ মারা যাবার পর আবার পৃথিবীতে আসবে?

লিখেছেন রাজীব নুর, ০৯ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:১০



আমার মনে হয়, আমরা শেষ জামানায় পৌছে গেছি।
পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে খুব শ্রীঘই। চারিদিকে অনাচার হচ্ছে। মানুষের শরম লজ্জা নাই হয়ে গেছে। পতিতারা সামনে এসে, সে... ...বাকিটুকু পড়ুন

×