somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অভ্যেসে আটকে আছি

২৩ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যে মেয়েটির এক গাছি চুল বারবার মুখের উপর এসে পড়ে আর সে সরিয়ে কানের উপর দিতে অভ্যস্ত বাধ্যতামূলক তার চুল বেঁধে রাখতে বললে হয়তো তার দম আটকে যেতে পারে ।
.
যে মেয়েটির মাথার উপর থেকে বারবার ওড়না খসে যায় তার ওড়নাটি সেফটিপিন দিয়ে বেঁধে দিলে সে হয়তো হার্ট এটাকও করতে পারে ।
.
অভ্যাসবশত টাকওয়ালা দাদুর দুই গাছি চুল আঁচড়ানোর কি দরকার বলে যদি তার চিরুনি কেড়ে নেওয়া হয় তাহলে সে ও হয়তো বাকরুদ্ধ হয়ে যেতে পারে ।
.
সম্পর্কে জড়ানো কখনো সম্ভব না তবুও রোজ করে কথা হয় বছরের পর বছর এমন দুইজন মানুষকে যদি বলা হয় তোমাদের কথা বলা ভিত্তিহীন পরে শুধু কষ্ট বাড়াবে আজ থেকে কথা বলা বন্ধ ! তারা হয়তো মরেও যেতে রাজী হবে ।
.
আমাকে যদি বলা হয় শরীফ ভাই আর কত এবার থামেন রোজ রোজ আপনার কথাগুলো শুনতে শুনতে বিরক্ত হয়ে যাচ্ছি তবুও দুই একজন অভ্যেসবশত আমার আইডিতে ঢুকে দেখবে কিছু লিখেছি কি না!
.
সত্যি বলতে কি, কখনো ক্লাশ করতে ইচ্ছুক না থাকা ছেলেটিও কোন এক সুন্দরীর প্রেমে পড়ে রোজকার মতো শুক্রবারেও ক্লাশের উদ্দেশ্য রওনা দিতে হবে ভেবে ঘুম থেকে উঠে ধেত্তুরি আজ শুক্রবার বলে আবার ঘুমিয়ে পড়ে । এমনি হয়!
.
দীর্ঘ এক যুগ সকাল দশটার পর ঘুম থেকে উঠতাম এই আমি কোন চাকরিজীবী দেখলে অবাক বিস্ময়ে হতবাক হয়ে প্রথমেই জিজ্ঞেস করতাম সকাল ছয়টায় ঘুম থেকে উঠা কিভাবে সম্ভব ! সে আমি দীর্ঘ এক বছর কিভাবে খুব ভোরে ঘুম থেকে উঠলাম তা ভেবে কুল না পেয়ে নিজেকে উল্টো প্রশ্ন কি শুক্রবারও ভোরে ঘুম ভাঙ্গার কি দরকার ছিলো ?
.
দীর্ঘ চল্লিশ বছর চাকরি করার পর অবসরে যাওয়া মানুষটি যখন টেনশনে পড়ে যায় কাল কিভাবে সময় কাটাবে ভেবে কান্না করে দেয় 'অভ্যেস' নিয়ে তার চেয়ে বড় গল্প আমার কাছে নেই ।
.
দীর্ঘ দশ বছর সংসার অতঃপর তোমার সাথে থাকা আমার পক্ষে আর সম্ভব না বলে ডিবোর্স হওয়ার পর মাঝরাতে অভ্যেসবশত যখন হাত দিয়ে দেখে পাশে কেউ নেই তখন অভ্যেসের কিছু নোনা গল্প রচিত হয় ।
.
সুতরাং অভ্যেসগুলো ই একদিন চর্চার অভাবে অনভ্যাসে পরিণত হয় ততদিন পর্যন্ত তোমাকে ধৈর্য ধরতে হবে । আজ সকালে তোমার মনে হচ্ছে কষ্ট করে বেঁচে আছো একদিন তুমি বেঁচে থাকবে অবিরাম বিন্দাস!
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:০০
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অবিশ্বাস্য, অবিস্মরণীয়! বাংলাদেশের দুর্দান্ত জয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে!!! :-ls B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৯



অবিশ্বাস্য, দুর্দান্ত, অতুলনীয়,অবিস্মরণীয় যে বিশেষণই ব্যবহার করি না কেন বাংলাদেশের এই জয়ের মহত্ব বুঝাতে কোন শব্দ ভান্ডারই যেন যথেষ্ট নয়। আমি রীতিমত বাকরুদ্ধ হয়ে গেছি বাংলাদেশের এমন পারফর্মেন্স দেখে!! বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth-রূপের বৈচিত্র্য ও আঞ্চলিক প্রোগ্রামিং

লিখেছেন শেরজা তপন, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৩

প্রশ্ন ও প্রারম্ভিক জিজ্ঞাসাঃ
আমাদের মনে কি এমন প্রশ্নের উদয় হয় না যে,"আমরা যখন পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের অবয়ব, গায়ের রঙ, চুল কিংবা পুরুষদের মুখের দাড়ি-গোঁফের দিকে তাকাই, তখন এক অদ্ভুত... ...বাকিটুকু পড়ুন

জেগে উঠেছে জামাত-শিবিরের রগ কাটা বাহিনী

লিখেছেন জ্যাক স্মিথ, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ২:০৫



গণ অধিকার পরিষদের এক কর্মীর পায়ের রগ কেটে দিয়েছে জামায়াত-শিবির।

কুষ্টিয়ায় গণ অধিকার পরিষদের নেতারা অভিযোগ করেছেন, তাঁদের এক কর্মীর পায়ের রগ কেটে দিয়েছেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা।... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যঞ্জনা – পর্ব ১ -

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:০৮


শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।

বাইরে তখন... ...বাকিটুকু পড়ুন

জন্মদিনে তাহাদের জন্য শুভকামনা। আমার জন্মদিনের স্মৃতি...

লিখেছেন করুণাধারা, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৬



একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা... ...বাকিটুকু পড়ুন

×