somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শেষ হয়ে যাওয়া একটি প্রজন্মের গল্প ।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইয়াবা তৈরীর মূল উপাদান সিউডোফেড্রিন এক কেজির দাম মাত্র চার হাজার টাকা যা থেকে এক লাখ ইয়াবা তৈরী করা যায় যার বর্তমান বাজার মূল্য প্রায় তিন কোটি টাকা ।

খাইছে আমারে,

সিউডোফেড্রিন রেড ফসফরাস দিয়ে বিক্রিয়া ঘটিয়ে মিথাইল অ্যামফিটামিন বানানো হয় যার ডাক নাম ইয়াবা ।
.
মাত্র কয়েক হাজার টাকা বিনিয়োগ করে কয়েক কোটি টাকা লাভের এই ব্যবসা বাংলাদেশে রমরমা হয়ে উঠেছে,
.
দেশে প্রায় প্রতি ১০০ জনে ১৬ জন মানুষ ইয়াবা সেবন করে ।
.
গত বছর কেবল মাদক উদ্ধার এবং পাচারের উপর এক লাখ মামলা হয়েছিলো । যার এক তৃতীয়াংশ ইয়াবা! ভাবা যায় ।
.
ঢাকার একটি মাদক নিরাময় কেন্দ্র থেকে সুস্থ হয়ে ফেরার পর এক লোক বিবিসিকে বলেছিলেন, 'ইয়াবা এখন ফোন করলে ঘরে পৌঁছে দেওয়া হয়!'
.
'বাবা পাঠাও' এক্কেবারে হোম ডেলিভারি নামে নতুন কোন অ্যাপস আছে কি না জানি না,

শুধু জানি যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে! পঙ্গু হয়ে যাচ্ছে বাংলাদেশ ।

যৌন উত্তেজনা সৃষ্টিকারী ট্যাবলেটটি খেয়ে নিজেকে কন্ট্রোল করতে না পেরে অনেকে হয়ে যাচ্ছে ধর্ষক! ধর্ষিত হচ্ছে মানবতা কিংবা বিবেক,
.
কিছুদিন পর ইয়াবা খেলেও চেতনা দন্ডয়মান হয়না বাড়াতে হয় মাত্রা তারপর সেই টাকা জোগাড় করতে খুন ডাকাতি চিনতাই.......!
.
কিছুদিন আগে এক নারীর ভ্যানেটি ব্যাগ থেকে উদ্ধার করা হয়েছিলো ৪৩ লাখ টাকার ইয়াবা । ভাবা যায় কত সহজে বাবা পাচার হয় ।
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে হলে আমাদের আড্ডা ছিলো সেই এ এফ রহমান হলে গত বছর ইয়াবা সেবনের সময় চার ছাত্রকে আটক করেছিলো প্রশাসন ।
.
আপনিও আপনার আশে পাশে খোঁজ করলে এমন কয়েকটি ঘটনা খুঁজে পাবেন,
.
এখনি যদি এই সমস্যার মোকাবেলা করা না হয় তাহলে ইয়াবা সেবনের সংখ্যাটি ১৬ শতাংশ থেকে ৬১ শতাংশে রুপ নেবে ।
.
মাদকের উত্তেজনায় আত্মহারা হয়ে ভাই বোনকে ধর্ষণ করবে ।
.
যেখানে পবিত্র কোরআন শরীফের ভিতরে করে পর্যন্ত ইয়াবা পাচার করা হয় সেখানে চোরদের ধর্মের কাহিনী শুনিয়ে লাভ হবে না,
.
আলোচিত জন্মদিনের পার্টিতে ডেকে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণ করা সাফাত আহমেদ স্বীকার করেছিলেন সে ঐ রাতে ইয়াবা খেয়ে আরো তিন তরুণীকে নিয়ে ফূর্তি করেছিলেন ।
.
ছিনতাইকারী রাজীবের কথা মনে আছে যে একটি মহিলার ব্যাগ হ্যাঁচকা টান দেওয়ার পর মহিলার কোল থেকে পড়ে শিশুর নির্মম মৃত্যু হয়েছিলো সেই রাজীব বলেছিলো ইয়াবার নেশা তাকে রাতে ঘুমাতে দিতো না তাই সে বেপোরোয়া হয়ে ছিনতাই করতো,
.
ছিনতাইকারীর ছুরির আঘাতে নিহত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র খন্দকার আবু তালহার খুনীরা স্বীকার করেছিলো তারা ইয়াবায় আসক্ত ছিলো,
.
রাজধানীর নাজিম নামে এক আসক্ত ইয়াবার টাকা জোগাড় করতে তার আপন বোনকে অপহরণ করে ১৭ ঘন্টা পর মাত্র এক হাজার টাকার বিনিময়ে মুক্তি দিয়েছিলো,
.
কিছুদিন আগে একটি খবর পড়েছিলাম দেশে প্রতি দশটি ভয়ঙ্কর অপরাধের মধ্যে আটটি ইয়াবার আসক্তির কারণে হচ্ছে ।
.
ইয়াবা সেবন করে পিনিকের উপ্রে মেয়েদের উঠিয়ে নিয়ে ধর্ষণ করে গলা কেটে ফেলে রেখে চলে যাচ্ছে অহরহ!
.
পিনিকের উপ্রে দিয়ে চোখের সামনে দিয়ে ধ্বংস হয়ে যাচ্ছে একটি দেশ যার জন্য ত্রিশ লক্ষ শহীদ এবং বীরঙ্গনা জীবন বাজী রেখেছিলো ।

সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:০০
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নারীর ক্ষমতায়নের নামে বাঙালিকে স্রেফ টুপি পরানো হয়েছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই এপ্রিল, ২০২৬ রাত ১:৪৩


বাংলাদেশে চেয়ার একটি আধ্যাত্মিক বস্তু। শুধু বসার জন্য নয়, এটি পরিচয়ের প্রমাণ, অস্তিত্বের স্বীকৃতি, এবং কোনো কোনো ক্ষেত্রে জীবনের চূড়ান্ত অর্জন। গাড়ি থাকুক না থাকুক, বেতন আসুক না আসুক,... ...বাকিটুকু পড়ুন

আইন, রাজনীতি ও বাস্তবতা: নিষিদ্ধ করলেই কি সমাধান?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই এপ্রিল, ২০২৬ সকাল ৭:৩২

আইন, রাজনীতি ও বাস্তবতা: নিষিদ্ধ করলেই কি সমাধান?


গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় একটি মৌলিক নীতি হলো- অভিযোগ থাকলে তার বিচার হবে আদালতে, প্রমাণের ভিত্তিতে, স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে। কোনো রাজনৈতিক শক্তির বিরুদ্ধে অভিযোগ উঠলে... ...বাকিটুকু পড়ুন

আমেরিকার বর্ণবাদী লরা লুমার এবং ভারতীয় মিডিয়া চক্রের বিপজ্জনক ঐক্য

লিখেছেন শ্রাবণধারা, ০৬ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৩৪


লরা লুমার নামে আমেরিকায় একজন ঘৃণ্য বর্ণবাদী, কট্টর ডানপন্থী রাজনৈতিক কর্মী ও গণমাধ্যম ব্যক্তিত্ব আছেন। তিনি ট্রাম্পের অনুগত হিসেবে পরিচিত। তার মুখের ভাষা এত জঘন্য যে ট্রাম্পের অনেক ঘোর... ...বাকিটুকু পড়ুন

শূন্য বুক (পিতৃবিয়োগ)

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৬ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৪


চার
রোববার বেলা ১১টার মধ্যে জাহাঙ্গীর গেটের সামনে এসে পৌঁছাল গাড়ি। মৃণাল আগে থেকেই প্রস্তুত হয়ে বসেছিল। চালক উত্তরা এসে ফোন করেছিল। যাহোক, স্ত্রী-সন্তানকে নিয়ে মা-বাবা আর মামার সঙ্গে বারডেমে চলল।... ...বাকিটুকু পড়ুন

ওয়াশিংটন থেকে বেইজিং: বাংলাদেশের নতুন কূটনৈতিক সমীকরণ

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:০৫


মার্চ ২০২৬-এর ক্যালেন্ডার বলছে, বাংলাদেশের কূটনীতি নতুন দিকে মোড় নিয়েছে । একই সময়ে বাংলাদেশের তিনজন হেভিওয়েট ব্যক্তিত্ব আমেরিকার মাটিতে। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান নিউ ইয়র্কে ব্যস্ত নিজের ক্যাম্পেইনে। সেনাপ্রধান জেনারেল... ...বাকিটুকু পড়ুন

×