somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যে বই বিক্রী হয় না

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক অনলাইন লেখক খুব ভাব ধরতো বলে এক পাঠিকা তার উপর খুব বিরক্ত ছিলো । কিন্তু সে যে বিরক্ত তা কখনো বুঝতে দিতো না ।
.
সেই লেখক মশাই ছিলো আমার মতো বউয়ের ভয়ে পাঠিকার ইনবক্সের রিপ্লে করতে পারতো না । পাঠিকা তো আর সেটা জানতো না কিন্তু সে লেখকের ভাব কমানোর জন্য বলতো, আপনার একটা বই বের করা উচিত ।
.
সেদিন আবারো ইনবক্স করে, আপনি এতো ভালো লেখেন না হেসে পারিনা । অথচ আপনার কোন বই একুশে মেলায় পাবো না ভাবলেই খুব কষ্ট হয় ।
.
লেখক তা বউকে দেখিয়ে বললো, খালি তুমি ই আমার লেখা পড়ো না অথচ কতো সুন্দরী তোমার একমাত্র জামাইয়ের লেখার ক্রাশ সেটা তো এই এসএমএসগুলো না দেখালে বিশ্বাস করবে না বলে তোমাকে দেখানো ।
.
বই মেলা ঘনিয়ে আসছে । পাঠিকা মেয়েটি এবার তার বান্ধবীকে দিয়ে ইনবক্স করালো, ভাইয়া এবার বই টই চাই ই চাই । লেখক ভাবলো এবার বই বের করা ছাড়া আর কোন উপায় নেই ।
.
সে অনেক গপ্প । শেষ পর্যন্ত বই বের হলো । খুব ভাব সাব নিয়ে মেলায় গিয়ে বসে আছে এমন সময় সারাদিনে একজন পাঠিকা এসে বই নেড়ে ছেড়ে জিজ্ঞেস করলো, দাম কতো? লেখক সাহেব অটোগ্রাফ দেওয়ার জন্য কলম বের করতে করতে বললো, দুইশত বিশ টাকা মাত্র । মেয়েটি ও আচ্ছা বলে চলে গেলো ।
.
প্রতিদিন ফেসবুকে পোস্ট দিয়ে মেলায় গিয়ে বসে থাকা বোরিং । কিন্তু থাকতে তো হবে । লেখক বলে কথা । সপ্তাহ খানেক পরে মেয়েটি আসলো । কেমন আছে ভাইয়া বলে, সাদাত হোসেনের একটা বই কিনে চলে গেলো ।
.
মেলা অনেকটা শেষ দিকে । মেয়েটি আজও আসলো ।লেখক এবার লজ্জা শরমের মাথা খেয়ে বলেই ফেললো, প্রতিদিন আসলেই হবে? বই কিনতে হবে না!
.
এবার মেয়েটি ভ্যানেটি ব্যাগের চেইন খুলতে লাগলো । শ্লার! এবার বই কেনা ঠেকায় কে! মেয়েটির চেইন খোলার সাথে সাথে আবারো কলম খুললো লেখক সাহেব । জীবনের প্রথম অটোগ্রাফ বলে কথা ।
.
মেয়েটি ব্যাগ খুলে টাকা না বের করে মোবাইল বের করে, কাকে যেনো আসতেছি বলে চলে গেলো । আজ দিনটা অনেক বড় মনে হচ্ছে । সন্ধ্যায় মেয়েটি আবারো আসলো । বললো, নেক্সট বই মেলায় “ইনবক্সে ভাব কমানোর ১০১টি উপায়” বের করলে তারপর কিনবো ।
.
অতপর লেখকের খটকা লাগলো । ইনবক্স থেকে মেয়েটি প্রোফাইলে গিয়ে দেখলো এই সেই মেয়েটি যার জন্য তার আজ এই দৈন্যদশা ।

সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:১৪
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শহীদ জননী জাহানারা ইমাম: আপসহীন সংগ্রামের এক জীবন্ত ইশতেহার।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:০১




​ইতিহাস কেবল বিজয়ীদের খতিয়ান নয়, ইতিহাস মূলত লড়াইয়ের ময়দানে টিকে থাকা কিছু অবিনাশী কণ্ঠস্বরের গল্প। আজ ২৬ জুন। ১৯৯৪ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানের এক হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছিলেন... ...বাকিটুকু পড়ুন

দাওয়াত দিয়েছে

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:২৭

দাওয়াত দিয়েছে
সাইফুল ইসলাম সাঈফ

এক পছন্দের মানুষ দাওয়াত দিয়েছে
তার ‍সুন্দর জেলা দেখার জন্য
আমিও বলেছি চলে আসবো হঠাৎ-
একদিন দেখতে, দেখবো ঘুরে ঘুরে
তার পুরো শহর , তার গ্রাম, তার বাড়ি
বিশেষ করে তাকে,... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মোহমায়া

লিখেছেন ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬



খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।

ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।


হারানো মুহুর্তরা কি সত্যিই  ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত... ...বাকিটুকু পড়ুন

বাঙালি মুসলমান সম্বন্ধে ChatGPT র মূল্যায়ন !

লিখেছেন ঢাকার লোক, ২৬ শে জুন, ২০২৬ রাত ৮:০৯

ChatGPT কে "বাঙালি মুসলমান বনাম প্রকৃত ইসলাম" এর উপর একটা প্রবন্ধ লিখতে বলেছিলাম, কয়েক সেকেন্ডে যা লিখেছে হুবুহু তুলে দিলাম ! আপত্তি থাকলে চ্যাটজিপ্ট দায়ী !!

বাংলার মুসলমান সমাজকে দেখলে... ...বাকিটুকু পড়ুন

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

×