somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই লেখার শিরোনাম নেই

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সিইপিজেড মোড়ে মেট্রো প্রভাতীর কাউন্টার ম্যান বলছে, 'আপনি ক্যান আমার বউ আসলেও টিকেট দিমু তারেও লাইনে দাঁড়িয়ে টিকেট নিতে হবে!'
.
চুপিচুপি বললাম, আর যদি শালী আসে?
.
বেচারা মিটমিট করে হাসছে!
.
এই মানুষগুলোকে অদ্ভুত ভালো লাগে । নিজের ছোট্ট কাজটাকেও ওরা বুকে আগলিয়ে রাখতে শিখেছে
.
একবার এক হোটেলে পানি খেতে ঢুকছিলাম । বয় ছেলেটার নাম করিম ।বললাম গ্লাসটা ভালো করে ধুয়ে এক গ্লাস পানি এনে দে তারপর সে এমন ধৌয়া ধুয়েছে যে পানিগুলো চকচক করছিলো । পানি খেয়ে নাম জিজ্ঞেস করে খুশি মনে দশ টাকা বকশিশ দিয়েছিলাম ।
.
তার থেকে আমি মোটিবেশন পেয়েছি কাজ ছোট্ট হলেও তাকে ভালবাসা যায়!
.
অক্সিজেন মোড়ের সেই সিএনজি চালকের গল্পটা মনে পড়লো টয়লেটে বেগ পেয়েছিলো পচন্ড বললাম ভাই রে একটু তাড়া আছে দ্রুত চালা... সে এমনভাবে চালিয়েছিলো ত্রিশ মিনিটের রাস্তা বিশ মিনিটে কেল্লাপথে!
.
নামার সাথে সাথে তার হাসিমুখ জানান দিয়েছে সে তার গ্রাহককে ভালবাসতে জানে
.
চাপের কারণে তার নামটা জিজ্ঞেস করা হয়নি
.
শোভাকলোণীর সেই লম্বুনীকে একবার বলেছিলাম বুয়া শার্টের কলার ভালোভাবে পরিষ্কার করতে সে এমন পরিষ্কার করেছে যে শার্টের দুটা স্টেপ উঠে গেছিলো ।
.
একবার একটা ফ্যাক্টরির সিকিউরিটি বুক টান টান করে এমন স্যালুট দিয়েছিলো বুক পকেটে হা করে থাকা দশ টাকাটা তার হাতে গুঁজে দেওয়ার পর তার টানটান বুক স্বাভাবিক হয়েছিলো ।
.
এরা সবাই বকশিক ডিজার্ব করে, মন থেকে না দিলে অন্যায় হবে!
.
হঠাৎ বাবার প্রেসার বেড়ে যাওয়ায় নিয়ে গেছিলাম চট্টগ্রাম মেডিকেল সেন্টারে সেখানে এক আয়া হুইল চেয়ার টেনে নিয়ে এসে বলেছিলো, আপনি টেনশন ছাড়া বসেন যা করার আমি করতেছি! তার ব্যস্ততা জানান দিলো, এখনো মানুষের মধ্যে মায়া আছে । পচন্ড মায়া!
.
এই মানুষগুলো মুহূর্তে হৃদয় জয় করে নিতে জানে সার্ভিস দিয়ে,
.
কখনো মনে হয়না এরা বাকশিশের আশায় কাজ করে ওদের চোখেমুখে কাজকে ভালবাসার প্রতিচ্ছবি স্পষ্ট ।
.
আমার দেখা দেবদাস বন্ধুকে এক মেয়ে এমনভাবে ভালবেসেছিলো যে প্রাক্তন মুচে উবে গিয়ে গিয়েছিলো
.
যে ছেলেটা আজ হোটেলে প্লেট মুচতে মুচতে স্টিকার মুচে ফেলেছে একদিন সে যদি হোটেলের ম্যানেজার হয়ে যায় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না,
.
যে পাঠাও চালক যার হুন্ডার পিছনে বসে আপনার মনে হয়েছিলো কুচ কুচ হোতা হ্যায় তাকে পজেটিভ রিভিও দেওয়ার জন্য কাঁচা হাতে হয়তো আপনিও অপশন খুঁজে বেড়ান
.
কারো হাতের কাজ দিনশেষে আর্ট হয়ে গেলে তাকে দুষ্ট ইমরান হাশমি বলে যদি বউ একটি হাসি দেয় তা মনে হতে পারে তিরস্কার । এটা আসলে পুরস্কার ।
.
ভালো কাজ করলে মাঝে মাঝে এভাবে তিরস্কৃত হতে হয় কারণ কেউ কেউ জেলাস ।
সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৫৮
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শহীদ জননী জাহানারা ইমাম: আপসহীন সংগ্রামের এক জীবন্ত ইশতেহার।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:০১




​ইতিহাস কেবল বিজয়ীদের খতিয়ান নয়, ইতিহাস মূলত লড়াইয়ের ময়দানে টিকে থাকা কিছু অবিনাশী কণ্ঠস্বরের গল্প। আজ ২৬ জুন। ১৯৯৪ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানের এক হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছিলেন... ...বাকিটুকু পড়ুন

দাওয়াত দিয়েছে

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:২৭

দাওয়াত দিয়েছে
সাইফুল ইসলাম সাঈফ

এক পছন্দের মানুষ দাওয়াত দিয়েছে
তার ‍সুন্দর জেলা দেখার জন্য
আমিও বলেছি চলে আসবো হঠাৎ-
একদিন দেখতে, দেখবো ঘুরে ঘুরে
তার পুরো শহর , তার গ্রাম, তার বাড়ি
বিশেষ করে তাকে,... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মোহমায়া

লিখেছেন ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬



খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।

ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।


হারানো মুহুর্তরা কি সত্যিই  ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত... ...বাকিটুকু পড়ুন

বাঙালি মুসলমান সম্বন্ধে ChatGPT র মূল্যায়ন !

লিখেছেন ঢাকার লোক, ২৬ শে জুন, ২০২৬ রাত ৮:০৯

ChatGPT কে "বাঙালি মুসলমান বনাম প্রকৃত ইসলাম" এর উপর একটা প্রবন্ধ লিখতে বলেছিলাম, কয়েক সেকেন্ডে যা লিখেছে হুবুহু তুলে দিলাম ! আপত্তি থাকলে চ্যাটজিপ্ট দায়ী !!

বাংলার মুসলমান সমাজকে দেখলে... ...বাকিটুকু পড়ুন

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

×