somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শান্তিতে মরা খুব গুরুত্বপূর্ণ

২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জাপানে প্রতি দশ জনে একজন একাকি মৃত্যু বরণ করে,
.
একটি রুমে মরে পচে গলে গন্ধ বের হলে লোকে জানতে পারে এই ঘরে একাকী বাস করা বৃদ্ধটি মারা গেছে ।
.
পোকা মাকড় মশা মাছিতে ভরপুর এসব মৃত দেহ পরিষ্কারের জন্য জাপানে গড়ে উঠেছে সাফাই নামক অসংখ্য কোম্পানি,
.
মৃত্যুর আগে অনেক বৃদ্ধ এসব কোম্পানীর সাথে চুক্তি করে রাখেন যাতে তারা মৃত্যুর খবর পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ এবং আত্মার শান্তির জন্য প্রার্থনা করবে
.
শান্তিতে মরা কত গুরুত্বপূর্ণ একটু খেয়াল করে দেখুন ।
.
আধুনিক সমাজে সবচেয়ে বড় সমস্যা একাকীত্ব । বিয়ে করেও একা না করেও একা ।
.
টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে শুধু একাকীত্ব গোছানোর মানুষ নেই,
.
ছোট বেলায় আমাদের শোভাকলোণীতে দেখতাম মানুষ মানুষে কত একটা মেলামেশা ছিলো । এখন কিছু নেই । ঈদ কোরবানেও এখন আর সেই আমেজ নেই ।
.
শহরের কথা কি আর বলবো, কাছে থেকেও যেনো অচেনা ।
.
এক রিক্সা চালককে জনৈক লোক বলছে ভাই এখানে থেকে ওখানে কত কাছে চোখে দেখা যায় রাস্তা তুমি এতো ভাড়া বলছো কেনো ।
রিক্সা চালক বললো, 'দেখা গেলে কি সবকিছুকে কাছে বলা যায়! চাঁদও তো দেখা যায় কিন্তু কত দূরে....!'
.
সত্যি ভাই মনে হচ্ছে খুব কাছাকাছি আছি কিন্তু সবাই কাছে থেকেও অনেক দূরে সরে গেছি আমরা ।
.
ফেসবুকের চ্যাট খুললেই সব আপন বন্ধুরা নীল হয়ে জ্বলজ্বল করছে কিন্তু খবর নেওয়া হয় না কারণ এমন খবর নিয়ে কি হবে যে খবরে গায়ের গন্ধ পাওয়া যায় না ।
.
পৃথিবী হাতে মুঠোয় চলে আসছে কিন্তু হাতের দৈর্ঘ্য এতো বেশী যে প্লেন দিয়েও এপাশ থেকে ওপাশ খুঁজে পাওয়া যাচ্ছে না ।
.
আমি এখন সমাজে একাকী মরে যাওয়া বাবাগুলোকে দেখি যারা মরে যাওয়ার খবরে তার সন্তানরা দেশে আসতে পারে না,
.
ইউরোপ ল্যাটিন আমেরিকার কোন দেশ থেকে ভিডিও কলে বাবা শেষকৃত্য দেখে জন্মদাতার বিদায় অবলোকন করে ।
.
জীবন এখন দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না ।
.
কিছুদিন আগে অভিনেত্রী তাজিনের একাকী মৃত্যু ভাইরাল হয়েছিলো,
.
এক দিন মরে গিয়ে কঙ্কাল হয়ে থাকবো আমরাও..... কারণ পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে!
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির ক্লাশে শ্রদ্ধেয় মঈনুল ইসলাম স্যারের কথা মনে পড়ছে, পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইন্ডাস্ট্রী হলো পরিবার ।
যা ভেঙ্গে গেলে দেশও একদিন ভেঙ্গে যাবে ।
.
পৃথিবীর উন্নত দেশগুলোতে এখন একটি সন্তান মানে একটি দেশ বাঁচার আশা,
.
আমাদের দেশে যেমন 'গাছ লাগান পরিবেশ বাঁচান' স্লোগান চলছে তেমনি ওদের দেশে 'সন্তান জন্ম দিয়ে দেশ বাঁচান' অবস্থা ।
সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:২৩
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি মিনি পোস্ট!

লিখেছেন গিয়াস উদ্দিন লিটন, ১৫ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৩৬

ইদানীং ব্যস্ততার কারণে সামুতে আসা হয়না। মাঝে মাঝে ঢু মারলেও লগইন করা হয়না।
আজ একটা ভাবনা মনে উদয় হওয়ায় সবার সাথে শেয়ার করতে এলাম-

জামায়াতের একজন সংসদ সদস্য সংসদে দাড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

সেই সৈনিকটি কি রাতে ঘুমাতে পেরেছিল?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ১২:১৯


সেই সৈনিকটি কি রাতে ঘুমাতে পেরেছিল?

এই বাংলাদেশের পলিমাটিতে ইতিহাস খুব ভয়ংকর।

এখানে কখনো কখনো নদী শুধু পানি বহন করে না- বহন করে রক্তের স্মৃতি।
গাছ শুধু ছায়া দেয়... ...বাকিটুকু পড়ুন

কুরআন থেকে মাদ্রাসার ছাত্রের বিস্ময়কর বিদ্যুৎ আবিস্কার :-ls

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ১২:৫২

চারিদিকে বিদ্যুতের জন্য ত্রাহি ত্রাহি অবস্থার মধ্যে মাদ্রাসার এই ছাত্রটি কুরআন গবেষণা করে আমাদের জন্য ফ্রি বিদ্যুতের ব্যবস্থা করেছেন। বিজ্ঞান পড়েননি, পড়েছেন কুরআন-হাদিস! সেই মাদ্রাসাছাত্রই বানালেন মাধ্যাকর্ষণ দিয়ে বিদ্যুতের যন্ত্র!

অবেশেষে... ...বাকিটুকু পড়ুন

আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে----- ড্রাকুলা হাসিনা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৭



ড্রাকুলার হাসিনা তো আর এমনি এমনি বলেনি যে, আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে।

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। যা মূলত ভারতকে একতরফা সুবিধা দেওয়ার জন্য তৈরি... ...বাকিটুকু পড়ুন

অবিশ্বাস্য, অবিস্মরণীয়! বাংলাদেশের দুর্দান্ত জয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে!!! :-ls B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৯



অবিশ্বাস্য, দুর্দান্ত, অতুলনীয়,অবিস্মরণীয় যে বিশেষণই ব্যবহার করি না কেন বাংলাদেশের এই জয়ের মহত্ব বুঝাতে কোন শব্দ ভান্ডারই যেন যথেষ্ট নয়। আমি রীতিমত বাকরুদ্ধ হয়ে গেছি বাংলাদেশের এমন পারফর্মেন্স দেখে!! বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

×