somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আবদুর রব শরীফ
গলা উঁচু করিও না,শব্দকে শক্তিশালী কর।_মাওলানা রুমি

যে যুগে মিয়া খলিফারা এক নম্বর ব্যক্তিত্ব হয়

২৫ শে এপ্রিল, ২০২৩ রাত ১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মা ফটো স্টুডিও দোকানে আমাকে জিজ্ঞেস করেছিলো ভাই আপনার কোন ধরণের কোট টাই পছন্দ?
.
বললাম আপনার কালেকশনে কোন কোন কালারের কোট টাই আছে? সে বললো, যেমন খুশি তেমনভাবে সাজিয়ে দিবো!
.
তারপর সে বললো, শার্টের দুইটা বোতাম খুলে পোজ দেন । দিলাম! অতপর সে ছবিগুলোর উপর এডিট করে কোট বসিয়ে দিলো ।
.
সেই পাসপোর্ট সাইজ ছবি মোটামুটি চাকরিতে এপ্লাই থেকে শুরু করে ব্যাংক অ্যাকাউন্ট সব জায়গায় দেদারচ্ছে চালিয়ে দিচ্ছি ।
.
পয়ত্রিশতম বিসিএসে যখন প্রিলি ফেইল করলাম তখন আবার সেই স্টুডিও'তে গেলাম ।
.
বললাম ভাই ছবি এডিট করতে হবে! সে বললো, এবার কোন কালারের কোট টাই লাগাবেন?
বললাম, 'কোট টাই ঠিক থাকবে মাথাটা পাল্টে সুশান্ত পলের মাথাটা লাগিয়ে দিয়েন'
.
যদি আপনার কালেকশনে আরেকটু কিউট অন্য কোন বিসিএসে প্রথম দ্বিতীয় তৃতীয় কেউ থেকে থাকে দেখাতে পারেন ।
.
বিলিভ ইট আর নট,
.
এক সময় আমি শাহরুখ খান হতে চাইতাম । ফ্রিতে নায়িকাদের সাথে আলিঙ্গনের সুযোগ আছে বলে,
.
শেষ যখন আমি বক্সার মোহাম্মদ আলী ক্লে হতে চেয়েছিলাম তখন প্রেমিকার বড় ভাই আমার প্রথম টার্গেট ছিলো ।
.
জগতের সকল ছাত্র ছাত্রীর সুখের জন্য স্কুলে আমার শিক্ষামন্ত্রী হওয়ার শখ ছিলো! শপথ নিয়ে ঘোষণা করতাম, 'আজ থেকে স্কুল অনির্দিষ্ট কালের জন্য ছুটি ।'
.
জগতে যখন যা ভাবিয়েছে আমি তা হতে চেয়েছি,
.
মানুষ কিভাবে একটা এইম ইন লাইফ নিয়ে জীবন কাটানোর স্বপ্ন দেখে তা আমি এখনো বুঝতে পারিনা!
.
রমণীরা যখন হুমায়ুন আহমেদের বই বুকে নিয়ে হাঁটতো তখন আমিও লেখক হতে চাইতাম! জগতের তামাম সুন্দরীরা আমার লেখার প্রেমে হাবুডুবু খাবে এক্সেট্রা এক্সেট্রা....!
.
'আমি নেতা হবো' কিংবা 'শোরুমের সামনে টাঙ্গানো ছবি হবো ।'
.
সত্যি বলতে কখনো ভালো মানুষ হতে চাইনি! পাড়ার এক ভালো মানুষ ছিলো শুনলাম সে বড় চাকরি করে তবুও তার একটি নতুন পাঞ্জাবী ছিলো না ।
.
বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক খুব ভালো মানুষ ছিলো তাকে রোজ দেখতাম দশ টাকা রিক্সা ভাড়া বাঁচানোর তাগিদে হেঁটে হেঁটে বাজার নিয়ে বাসায় যাচ্ছে!
.
একজন ভালো নেতা দেখেছিলাম রোজ টংয়ের দোকানে বসে বসে বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে কথা বলতো,
.
জীবনে আমি যত ভালো মানুষ দেখেছি তাদের অনেকে অনেক কিছু করার যোগ্যতা রাখতো ।
.
এক ভালো লোককে জানি,
প্রথমে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজিতে ভিজিটিং অধ্যাপক ছিলেন এরপর লন্ডনের কিংস কলেজে ফলিত গণিতের শিক্ষক তারপর কার্ডিফ বিশ্ববিদ্যালয়ে সায়েন্স রিসার্চ ফেলো অতপর সিটি ইউনিভার্সিটিতে অধ্যাপনা পরিশেষে সব ছেড়ে দিয়ে মাত্র তিন হাজার টাকা বেতনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন তিনি প্রফেসর ড. জামাল নজরুল ইসলাম,
.
যিনি পৃথিবীর অন্যতম সেরা বিজ্ঞানী হিসেবে স্বীকৃত কিন্তু কে বা খবর রেখেছিলো তার!
.
২০১৭ সালে বাংলাদেশে ‘ব্যক্তিত্ব’ বিভাগে একনম্বর জায়গাটি নিয়েছিলেন সাবিলা নুর এবং মিয়া খলিফা!
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সে আমার দিকে তাকিয়েছিল || একটা রোমান্টিক গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৪ শে জুন, ২০২৬ দুপুর ১:৪৪

সে আমার দিকে তাকিয়েছিল
ওওও
বহুবার সে তাকিয়েছিল
আমি ভাবতে চেয়েছি
আমাকে তার ভালো লেগেছিল



সে দেখতে এতটা সুন্দরী
তার উপমা যেন সে নিজেই
মাঝে মাঝে অধরে তার ফুটছিল হাসি
মুগ্ধতায় আমি হারিয়েছিলাম খেই
তখন মিহিসুতোর মতো বৃষ্টিরা... ...বাকিটুকু পড়ুন

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ সময়ের ব্যবধানে তারা দুজন

লিখেছেন সামিয়া, ২৪ শে জুন, ২০২৬ রাত ১১:৫৩



কোর্টের সামনের চত্বরে দাঁড়িয়ে ছিলাম আমি। দুপুরের রোদটা তখন কিছুটা নরম হয়েছে। মানুষের ভিড়, আইনজীবীদের কালো কোট, চায়ের দোকানের ধোঁয়া আর ফাইল হাতে ছুটে চলা লোকজন মিলে জায়গাটা যেন... ...বাকিটুকু পড়ুন

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

×